নাগরিক খবর
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি, ব্যক্তিগত কারণে তারিখটা বলতে চাই না’

মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি, ব্যক্তিগত
কারণে তারিখটা বলতে চাই না’
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২১ নভেম্বর ২০২৬

মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তানকে ঘিরেই কাটছে তাঁর দিন। নতুন এই অভিজ্ঞতায় বদলে গেছে জীবনের রুটিন, বদলে গেছে প্রতিদিনের ব্যস্ততাও।

প্রথম আলোকে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’

সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখতে পারেননি মৌসুমী। পরে যখন ভালো করে দেখলেন, তখন তাঁর মনে হয়েছে, ছেলের চেহারায় তাঁরই ছাপ রয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক—এ জন্য সবার কাছে দোয়া চাই।’

মা হওয়ার এই সময়ে স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। তখনই স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, তাঁরা ১৪ বছরের পুরোনো বন্ধু। দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততার চেয়ে ছেলেকে সময় দেওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম

মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি, ব্যক্তিগত কারণে তারিখটা বলতে চাই না’

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।