নাগরিক খবর
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের

এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয়
দলে বেশি গোল অন্যদের
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২১ নভেম্বর ২০২৬

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ের কথা মনে আছে?

একবার কিলিয়ান এমবাপ্পে এগিয়ে যান তো আরেকবার লিওনেল মেসি। শেষ পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে, মেসি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল। তবে বিশ্বকাপ ছাড়িয়ে পুরো ২০২৬ সাল হিসাবে নিলে সর্বোচ্চ গোলদাতা এ দুজনের কেউই নন। এ বছর গোলের রাজা হয়ে আন্তর্জাতিক ফুটবল শেষ করছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। তাঁর ঠিক পেছনেই নরওয়ের আর্লিং হলান্ড।

নভেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্য দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ম্যাচ শেষ। প্রায় সব দলই পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে ২০২৭ সালের মার্চে। শেষ হতে চলা বছরটিতে জাতীয় দলের হয়ে চলতি বছরে ১৫ ম্যাচে ১৫ গোল করেছেন কেইন। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচেই একটি করে গোলের দেখা পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৩ ম্যাচে ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে হলান্ড।

তালিকার পরের দুই স্থানেও ইউরোপের ফুটবলার। সুইডেনের ভিক্টর ইয়োকেরেস ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন ১২টি করে গোল। ইয়োকেরেস ১৩ ম্যাচে এবং এমবাপ্পে ১৪ ম্যাচে এই গোল করেছেন। অর্থাৎ গোলসংখ্যায় সমান হলেও ম্যাচপ্রতি গোলের হিসাবে এমবাপ্পের চেয়ে এগিয়ে ইয়োকেরেস।

এমবাপ্পের পেছনে আছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা মেসি বছরজুড়ে করেছেন মোট ১১টি গোল। সমান গোল আছে ভিনিসিয়ুস জুনিয়রেরও। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসির চেয়ে দুটি ম্যাচ বেশি (১৪টি) খেলেছেন। ১৪ ম্যাচে ১০ গোল করে ৭ নম্বরে আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল।

এশিয়ার ফুটবলারদের চমক২০২৬ সালে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকার বড় চমক হতে পারে এশিয়ার ফুটবলারদের উপস্থিতি। শীর্ষ ১৫ জনের মধ্যে এশিয়ারই পাঁচজন। ভিয়েতনামের নগুয়েন বাক ১৫ ম্যাচে করেছেন ১০ গোল। তাঁর অবস্থান ৮ নম্বরে। ইন্দোনেশিয়ার মিচেল বেকার আছেন আরও ওপরে। ৮ ম্যাচে ৯ গোল করে নবম স্থানে এই ফুটবলার।

শুধু গোলসংখ্যা নয়, গোলের গড়েও বেকার সবাইকে ছাড়িয়ে গেছেন। তাঁর গড় ১.১৩, যা শীর্ষ ১৫ জনের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ কেইন-হলান্ডের চেয়েও কম ম্যাচ খেলে বেশি গোল করেছেন তিনি। এশিয়ার অন্য তিন ফুটবলার হলেন মিয়ানমারের উইন নাইং তুন, ভিয়েতনামের রাফায়েলসন ও থাইল্যান্ডের তেরাসাক পোয়েপিমাই। তিনজনই করেছেন ৮টি করে গোল।

শীর্ষ ১৫ গোলদাতার মধ্যে ইউরোপের সাতজনের গোল ৭৮টি। এশিয়ার পাঁচজন করেছেন ৪৩ গোল। দক্ষিণ আমেরিকার দুই তারকার গোল ২২। আর গায়ানার ফ্রম রোজারিও করেছেন ৮ গোল।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম

এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।