নাগরিক খবর
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
লাভের ওপর লাভ
লাভের ওপর লাভ
লাভের ওপর লাভ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৬

গত সপ্তাহের কথা। বিকেলের দিকে এলাকার এক চায়ের দোকানে বসে আছি। আশপাশের অবস্থা দেখে মনে হচ্ছে, কুয়াশার মতো পড়েছে। ফার্মেসি থেকে কেনা সস্তার একটা মাস্ক মুখে পরে বসে আছি। হাতে ধোঁয়াওঠা চায়ের কাপ। মাস্ক খানিকটা উঠিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মনে মনে ভাবছি, হে খোদা, কোনো বন্ধুবান্ধবের সাথে যাতে দেখা না হয়। মাস্ক পরা দেখলেই এরা নানান রসিকতা করবে। ‘আইছে আমার সচেতন ব্যক্তি’ বলে হাসি–তামাশা করবে। আমি এদের কাউকেই বোঝাতে পারি না যে আমার ভয়াবহ ডাস্ট অ্যালার্জি। টানা ১১২টা হাঁচি দেওয়ার রেকর্ড আমার আছে।

যাহোক, আমার দোয়া আংশিক কবুল হলো। বন্ধুদের কারও সাথে দেখা না হলেও এলাকার এক বিটলা টাইপ ছোট ভাইয়ের সাথে দেখা হলো। সে আমাকে দেখেই বলল, ‘মাস্ক পরাতে তো আপনাকে ভদ্রলোকের মতো লাগতেছে, ভাই!’

আমি বিরক্ত গলায় বললাম, ‘মাস্ক না থাকলে অভদ্র মনে হয়?’

‘আরে না, ভাই। তবে এমনিতে আপনার চেহারা দেখলেই মনে হয় কিছু না কিছু ফন্দিফিকির করতেছেন!’

আমি বিরক্ত মুখে মাস্ক সরিয়ে সরিয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকলাম।

ছোট ভাই বলল, ‘আরে ভাই, মাস্ক সরিয়ে বুক ভরে নিশ্বাস নেন। কী সুন্দর কুয়াশা কুয়াশা বাতাস। আমি আজ সকালে টানা আধা ঘণ্টা শুধু নিশ্বাস নিছি।’

আমি বললাম, ‘তোর নিশ্বাস তুই নে, আমারটা নিয়ে ভাবতে হবে না।’

‘আরে ভাই, একবার নিয়েই দেখেন, ভালো লাগবে।’

.আমি বিরক্ত হয়ে মোবাইল বের করলাম। পত্রিকার অ্যাপে ঢুকে সেদিনেরই একটা নিউজ বের করে দেখালাম—ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে

ছোট ভাইয়ের চোখমুখ শক্ত হয়ে গেল। আমি বললাম, ‘পুরাটা পড়!’

সে পড়ল। তারপর গম্ভীর গলায় বলল, ‘আমি আরও ভাবলাম, “নির্মল” বাতাস, কী সুন্দর কুয়াশা! আমার তো ভাই ফুসফুস আজই অর্ধেক গেছেগা!’

আমিও গম্ভীরভাবে মাথা নাড়লাম। ফুসফুসের যাওয়ারই কথা।

ছোট ভাই চিন্তিত মুখে কী যেন ভাবছে। আমি নরম গলায় বললাম, ‘এত ভাবিস না। অন্তত এই ভেবে সান্ত্বনা নে, অন্তত কিছু একটাতে তো আজ আমরা বিশ্বের সেরা…’

ছোট ভাই বলল, ‘রাখেন আপনার বিশ্বের সেরা। করোনার সময় ১০ হাজার মাস্ক কিনে রাখছিলাম। পরে পাঁচ গুণ বেশি দামে বেচছি। লাভের ওপর লাভ।’

‘আমাকে খালি একটা ইনফরমেশন দেন ভাই, এই দূষিত বাতাস আর কয় দিন থাকব? মাস্ক স্টক করুম কয় পিস?’

আমি অবাক হয়ে বললাম, ‘এই নিয়েও তুই ব্যবসা করবি?’

ছোট ভাই অবিকল নেতাদের ভঙ্গিতে বলল, ‘প্রকৃতির ওপর আমার হাত নাই। আমার হাত আছে ব্যবসার ওপর। তো, আমি যেটা পারি, সেখানে ছাড় দেব কেন! বলেন ভাই, উত্তর দেন। চুপ করে আছেন কেন…’

আমি চুপ করেই রইলাম। এর উত্তর আমার কাছে তো নেই-ই; আমার ধারণা, অন্য কারও কাছেই নেই!

.এআই যেভাবে আমার প্যান্ট পরিষ্কার করল.কাকে কীভাবে খুশি করবেন?.করপোরেট তেল.সেন্ট মার্টিনের ভিসা

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম

লাভের ওপর লাভ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।