দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খেলার ফল আর বড় ঘটনার তাৎক্ষণিক খবর, এক জায়গায়, পুরো দিনজুড়ে।ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানেবেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি ভারতের। ঋষভ পন্থ টেস্টে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ধ্রুব জুরেল ৭৮ ও আনশুল কম্বোজ ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেছেন। ৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ডের মাটিতে যা কোনো দলের সর্বোচ্চ টেস্ট ইনিংস। লিড দাঁড়ায় ৩৫২ রানের।
জবাব দিতে নেমে টম লাথাম দিনটা ভুলতে চাইবেন, দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন। হেনরি নিকোলসকে দুর্দান্ত ক্যাচে ফেরান জুরেল। এরপর ওয়েলিংটনের দুই ছেলে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১৩৭ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন।
চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯। ভারতের চেয়ে এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।
স্কোরকার্ড :নিউজিল্যান্ড: ১ম ইনিংস ৩৬৮ ও ২য় ইনিংস ১১৯/২ (৪৫ ওভার) ভারত: ৭২০/৯ ডি. ( চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ২৩৩ রানে পিছিয়ে।)
সূত্র: প্রথম আলো