নাগরিক খবর
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে
স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৬

পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং মে-জুন সেশনের পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন।

.চারটি পর্যায়ে দেওয়া হয়েছে এ পুরস্কার। এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন। এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।

.ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে এ আয়োজনে অংশ নেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের গ্লোবাল লিড ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

.অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস সিগমা। বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সামস, জুনায়েদ আহমেদ।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম

পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।