নাগরিক খবর
ই-পেপার
২২ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী
হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২২ নভেম্বর ২০২৬

ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে উপনির্বাচনকে ঘিরে বিএনপির নেতাদের মধ্যে তৎপরতা বেড়েছে। দলীয় মনোনয়ন পেতে কেউ জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে, কেউ অনুসারীদের নিয়ে সভা-সমাবেশ ও মিছিল করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট ও দোয়া চেয়ে প্রচার চালাচ্ছেন কেউ কেউ।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত পাঁচজনের নাম নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্যের (কিশোরগঞ্জ-৩) পদ থেকে ১৭ নভেম্বর পদত্যাগ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক। এর পর থেকে এই আসনে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে করিমগঞ্জ ও তাড়াইলের হাটবাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আলোচনা চলছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের অনুসারীরাও তৎপর হয়ে উঠেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস; সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মো. এরশাদ আহসান ও তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন।

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন ও তাড়াইলে ভোটার ১ লাখ ২১ হাজার ৬০৬ জন।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সাইফুল ইসলাম রোববার বিকেলে তাঁর অনুসারীদের নিয়ে নিজ এলাকায় মিছিল–সমাবেশ করেছেন। ঢাকঢোল পিটিয়ে, কয়েক শ অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে মিছিলটি তাঁর গ্রামের বাড়ি নিয়ামতপুর থেকে করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি করিমগঞ্জ বাজার ঘুরে আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে সাইফুল ইসলাম বলেন, ২০১৪ সালে করিমগঞ্জে জনগণের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও বিগত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় এক দিনের জন্যও শান্তিতে দায়িত্ব পালন করতে পারেননি। উল্টো তাঁকে মামলা ও হামলার শিকার হতে হয়েছে।

মনোনয়নপ্রত্যাশী আরেক নেতা জাহাঙ্গীর আলম মোল্লা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, দলের দুঃসময়ে ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেবার তাঁর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার তাঁকে মনোনয়ন দেওয়া হবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রার্থিতার বিষয়ে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর উপজেলায় এখন পর্যন্ত তিনিই একমাত্র মনোনয়নপ্রত্যাশী। করিমগঞ্জ ও তাড়াইল নিয়ে আসনটি গঠিত হলেও বিএনপি বরাবর করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দলের প্রতি আহ্বান জানান তিনি।

তৎপরতা অন্য দলেওত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওসমান ফারুকের কাছে পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) চিকিৎসক জেহাদ খানের অনুসারীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয়। দল চাইলে এবারও নির্বাচন করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন জেহাদ খান।

গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এ কে এম আলমগীরও উপনির্বাচনে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন।

বিভিন্ন পক্ষ সক্রিয়স্থানীয় ভোটারদের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা আলোচনা চলছে। করিমগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার মো. হানিফ বলেন, তাঁরা সৎ ও কর্মঠ একজন নেতা চান, যাঁকে সব সময় কাছে পাওয়া যাবে।

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন ও তাড়াইলে ভোটার ১ লাখ ২১ হাজার ৬০৬ জন।রোববার দুপুরে করিমগঞ্জের নয়াকান্দি মোড়ের একটি চায়ের দোকানে কথা হয় বিএনপির সমর্থক কয়েকজন ভোটারের সঙ্গে। তাঁদের ধারণা, ওসমান ফারুকের পরিবার থেকেও দল কাউকে মনোনয়ন দিতে পারে। এই আসনে বিএনপির মধ্যে বিভিন্ন পক্ষ সক্রিয় থাকলেও গত নির্বাচনে ওসমান ফারুকের পক্ষে সব নেতা একসঙ্গে কাজ করেন। এবার পরিস্থিতি কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।

করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওসমান ফারুক অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন, এটি তাঁরা জানতেন। কিন্তু তিনি পদত্যাগ করবেন, এ রকম আভাস কেউ পায়নি। হঠাৎ তিনি পদত্যাগ করায় এখন নতুন করে ভাবতে হচ্ছে দলকে। স্থানীয় নেতা–কর্মীদের প্রত্যাশা, এই আসনে একজন যোগ্য নেতাকে দল মনোনয়ন দেবে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৬, ১১:০০ পিএম

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।