নাগরিক খবর
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
পত্রিকা: 'রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের'

পত্রিকা
'রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের'
অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

সমকাল পত্রিকার খবর- রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের

রাজপথের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে ঐক্যের উদ্যোগ নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলো এক থাকলে অন্য কারও কিছু করার সুযোগ নেই– এই বার্তা দেওয়া এবং ডিসেম্বর পর্যন্ত সব দলকে রাজপথে সক্রিয় রেখে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কোনো তৎপরতা চালানোর সুযোগ না দেওয়া এই ঐক্যের উদ্দেশ্য।

জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী জোট ১১ দলের শরিকরা রাজপথে শক্তি দেখানোর কর্মসূচি দিলেও ঐক্যের জন্য আনুষ্ঠানিক সংলাপে বসতে গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিয়েছে বিএনপিকে।

সরকারি এবং বিরোধী দল সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন। এর আগে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে সংলাপ শুরু হচ্ছে, নাকি পরবর্তী সময়ে সব দলগুলোকে প্রধানমন্ত্রীর সংলাপ হবে, তা গতকাল রোববার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

যুগান্তর পত্রিকার প্রধান খবর- আ.লীগের নাশকতায় বিএনপি-জামায়াত-এনসিপি ঐক্যঃ হারাচ্ছে রিকনসিলিয়েশনের সুযোগও

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে 'রিকনসিলিয়েশনের' একটা আলোচনা দেশের রাজনীতিতে ছিল। সরকারি দলের শীর্ষ পর্যায়ের কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথাবার্তাও শুরু করেছিলেন।

তবে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে সেই সুযোগ পিছিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা না করে বেশ আগেই নেতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত। কারণ, সরকারের বিরুদ্ধে জনমনে এখনো বড় ধরনের কোনো অসন্তোষ তৈরি হয়নি। সরকারের মেয়াদেরও খুব বেশি পার হয়নি।

তাছাড়া যে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ও দমন-পীড়নের কারণে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো অনুশোচনা বা ব্যাখ্যা দেয়নি দলটি। উলটো তারা এখনো 'ষড়যন্ত্রতত্ত্ব' সামনে রেখে গায়ের জোরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছে।

সব মিলিয়ে দেশের রাজনীতিতে দলটিকে কেন্দ্র করে 'রিকনসিলিয়েশন' বা রাজনৈতিক সমঝোতার যে আলোচনা ভেতরে শুরু হয়েছিল, সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই সুযোগও হারাচ্ছে।

আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

টাইমস অফ বাংলাদেশের খবর- Constitutional AL ban debate deepens political divisions

অর্থাৎ সংবিধানে আ.লীগ নিষিদ্ধের বিতর্কে রাজনৈতিক বিভাজন আরও গভীর

রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগকে সংবিধান থেকেও নিষিদ্ধ করা হবে, নাকি রাজনৈতিক অঙ্গনেই দলটির মোকাবিলা করা হবে, তা নিয়ে ক্ষমতাসীন বিএনপির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাজপথে সহিংসতা বাড়তে থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জরুরি সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সহিংসতার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যে দলটির কার্যক্রম সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্য বিতর্ককে আরও জোরালো করেছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান সংলাপের উদ্যোগ নিয়েছেন। তবে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়া হবে, নাকি নির্বাচনে ও আদালতের মাধ্যমে দলটিকে মোকাবিলা করা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

আজকের পত্রিকার খবর- ঐক্যের আলাপে প্রত্যাশার চাপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তবে অন্য দলগুলোর সঙ্গে বৈঠকের দিনক্ষণ এখনো জানানো হয়নি।

জাতীয় ঐক্যের লক্ষ্যে সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। সূত্র জানায়, এনসিপির সঙ্গে বৈঠকের পর পর্যায়ক্রমে অন্য দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিনের বৈঠকে এনসিপির নেতারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার চাইবেন বলে জানা গেছে। ফলে সংলাপের শুরুতেই জাতীয় ঐক্যের প্রত্যাশার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দাবি ও প্রত্যাশার চাপও সামনে আসছে।

মানবজমিন পত্রিকার খবর- গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে উদ্বেগও

গত কয়েকদিনের উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, মার্কেট, অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে মানুষের চলাচল

ও যানবাহনের উপস্থিতি। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরেও ফিরেছে কর্মচাঞ্চল্য। জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েনের পাশাপাশি চলছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি।

এর মধ্যেই গতকাল রোববার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, গ্রেপ্তারও নেই। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ।

হামলার ভয়ে অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি'র নেতারা।

প্রথম আলো পত্রিকার খবর- গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা ছয় হাজার বাংলাদেশি

ভালো আয়ের আশায় জমি বিক্রি ও বন্ধক রেখে লাখ লাখ টাকা খরচ করে গ্রিসে গেছেন অনেক বাংলাদেশি। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছালেও কাজের বদলে তাঁদের ঠাঁই হয়েছে বিভিন্ন দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে। আটক ব্যক্তিদের দাবি, গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা আছেন ৮ হাজারের বেশি বাংলাদেশি। তাঁদের খাবার ও অন্যান্য খরচ মেটাতে দেশে থাকা পরিবারকে নিয়মিত টাকা পাঠাতে হচ্ছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। তবে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় পাওয়ার সুযোগ খুবই কম। চলতি বছরের প্রথম নয় মাসে তাঁদের সাত হাজারের বেশি আশ্রয়ের আবেদন জমা পড়লেও প্রথম ধাপে সিদ্ধান্ত হওয়া আবেদনগুলোর ১ শতাংশেরও কম ক্ষেত্রে সুরক্ষা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের অনেককে স্বেচ্ছায় দেশে ফেরার প্রস্তাব দেওয়া হচ্ছে।

কিন্তু জমি বিক্রি ও ঋণ করে বিদেশ যাওয়া এসব মানুষের দুশ্চিন্তা, দেশে ফিরে কীভাবে সংসার চালাবেন। দালালের প্রলোভনে বিপজ্জনক পথে বিদেশ যাওয়ার স্বপ্ন তাঁদের জন্য এখন আর্থিক সংকট, অনিশ্চিত জীবন ও পরিবারের দীর্ঘ দুর্ভোগে পরিণত হয়েছে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কালের কণ্ঠ পত্রিকার খবর- ১৮ দিনে পোশাক খাতে ৪৩ কোটি ডলারের উৎপাদন ক্ষতি

চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার কারণে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (এফওবি মূল্যমান)।

একই সময় ক্রেতারা পাঁচ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

চার দিন ধরে চলা এই প্রাথমিক জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অস্থিরতার কারণে কারখানাগুলো সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

নিউ এইজ পত্রিকার খবর- RMG owners may submit wage proposal today amid unrest

অর্থাৎ অস্থিরতার মধ্যে আজ মজুরি প্রস্তাব দিতে পারেন পোশাকশিল্পের মালিকেরা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারে। সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সম্মেলনকক্ষে বৈঠকটি হওয়ার কথা। গত ১৬ নভেম্বর প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও বোর্ডের একজন স্থায়ী সদস্য অসুস্থ হওয়ায় বৈঠক পিছিয়ে যায়।

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক পরিচালক জানান, শিল্পের সক্ষমতা, দেশি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং শ্রমিকদের কল্যাণ বিবেচনায় মালিকপক্ষ তাদের প্রস্তাব তৈরি করেছে। তবে প্রস্তাবিত মজুরির পরিমাণ তিনি প্রকাশ করেননি।

সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের প্রথম বৈঠক হয় ৪ নভেম্বর। এদিকে বিজিএমইএর দাবি, ১৮ দিনের অস্থিরতায় পোশাকশিল্পে ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। পাশাপাশি বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ২৫ কোটি ৪০ লাখ ডলারের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

বণিক বার্তা পত্রিকার খবর- দেশে নতুন এইচআইভি শনাক্তদের মধ্যে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা

জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্যমতে, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি পজিটিভ শনাক্ত হন। ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩-তে।

দেশে নতুন এইচআইভি শনাক্তদের মধ্যে শিক্ষার্থীর হার এখন প্রায় ১৭ শতাংশ, ২০২১ সালে যা ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দেশে এইডস আক্রান্ত শিক্ষার্থীর হার দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর দেশে মোট ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী।

নয়া দিগন্ত পত্রিকার খবর - সশস্ত্রবাহিনীর সৈনিকদের মূল বেতন বাড়ল ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের মূল বেতন সর্বোচ্চ প্রায় ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামোয় একজন সৈনিকের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে একই পদে থেকে একজন সৈনিক সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারবেন। অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

গত ১৫ নভেম্বর 'যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬' (জেএসআই ০১/২০২৬) জারির মাধ্যমে নতুন বেতন-ভাতা কাঠামো কার্যকর করার নির্দেশনা দেয়া হয়। প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে নিম্ন পর্যায়ের সদস্যদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে নতুন কাঠামোতে বেতন বাড়লেও পদোন্নতি, হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেলের সমন্বয় এবং দীর্ঘদিনের কাঠামোগত বৈষম্য নিয়ে কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর - COP31 fails to agree on climate deal

অর্থাৎ জলবায়ু চুক্তিতে একমত হতে ব্যর্থ কপ৩১

বিশ্ব উষ্ণতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে একমত হতে না পেরে রোববার ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চূড়ান্ত চুক্তি যথেষ্ট শক্তিশালী নয় বলে প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ।

জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ, দাবানল, বন্যা ও শক্তিশালী ঝড়ের মতো দুর্যোগ বাড়লেও তা মোকাবিলায় উচ্চাভিলাষী পদক্ষেপ নিতে পারছে না বিশ্বের বিভিন্ন সরকার। যুদ্ধ ও অর্থনৈতিক চাপের কারণে জলবায়ু সংকট অনেক দেশের কাছে অগ্রাধিকার হারাচ্ছে বলে প্রতিফলিত হয়েছে এই ব্যর্থ আলোচনায়।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আলোচনা নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন গড়ায়। তবু কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। সম্মেলনের সমাপনী অধিবেশনে তুরস্কের সভাপতি মুরাত কুরুম বলেন, তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছেন, নতুন কোনো প্রস্তাব দেওয়ার মতো আর কিছু নেই।

সূত্র: বিবিসি বাংলা

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ এএম

পত্রিকা: 'রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের'

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।