নাগরিক খবর
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৩ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এর অর্থ হলো, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতি, রীতি ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

.সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত.এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ১৮ নভেম্বর রুল দিয়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন। পাশাপাশি অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখতে অথবা বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্ট আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন রাষ্ট্রপক্ষ। এই আবেদন ১৯ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৩ নভেম্বর (আজ সোমবার) তারিখ নির্ধারণ করেন।

আগের ধারাবাহিকতায় আবেদনটি আপিল বিভাগের আজকের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে ওঠে। আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বেলা সাড়ে ১১ দিকে আদেশ দেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়। একইসঙ্গে এ–সংক্রান্ত রুল হাইকোর্টে দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।

.পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি সোমবার.আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ে (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ে ব্যর্থতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ আবেদনকারী হয়ে ১২ নভেম্বর রিটটি করেন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।