যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৩৫ বছরের মধ্যে এটিই হতে পারে দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা।
সিএনএনের পূর্বাভাস বলছে, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ২৫৯টি আসন নিশ্চিত করেছে। আগের চেয়ে দলটির আসন বেড়েছে ৪৪টি।
গতকাল রোববার নর্থ ক্যারোলাইনার প্রবীণ রিপাবলিকান আইনপ্রণেতা ভার্জিনিয়া ফক্স ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ডের কাছে পরাজয় স্বীকার করার পর এই হিসাব সামনে আসে। চূড়ান্ত ফলে ডেমোক্র্যাটদের আসন ২৬০ ছাড়িয়ে যেতে পারে। এতে প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান দাঁড়াতে পারে প্রায় ৮৫ আসনে। ১৯৯০-এর দশকের শুরুর পর এটিই হবে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
২৬০টি আসন পেলে প্রতিনিধি পরিষদের ৬০ শতাংশ আসনই যাবে ডেমোক্র্যাটদের ঝুলিতে। পাশাপাশি আলাস্কা ও মিসিসিপির শেষ দুটি আসনের ফলের ওপর ভিত্তি করে সিনেটেও দলটি ৫৪ থেকে ৫৬ শতাংশ আসন পেতে পারে।সর্বশেষ পরিস্থিতি
মিনেসোটার একটি আসনে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী। সেখানে এখন ভোট পুনর্গণনা চলছে। অন্যদিকে লুইজিয়ানার দুটি আসনের (পঞ্চম ও ষষ্ঠ ডিস্ট্রিক্ট) চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ডিসেম্বরের দ্বিতীয় দফার নির্বাচন পর্যন্ত।
বর্তমান ব্যবধান ধরে রাখলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন দাঁড়াবে ১৭৪টিতে। তবে বাকি আসনগুলোর ফল প্রকাশের পর এই সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
ডেমোক্র্যাটরা এই নির্বাচনে ২৬০টি আসন পেলে ১৯৯১–৯৩ মেয়াদের পর প্রতিনিধি পরিষদে এটিই হবে তাদের সবচেয়ে বড় জয়। ওই সময় তাদের আসন ছিল ২৬৭টি, যা পরের মেয়াদে কমে ২৫৮ হয়। আর ২০০৮ সালে বারাক ওবামার জয়ের পর ডেমোক্র্যাটরা পেয়েছিল ২৫৭টি আসন।
এমনকি মহামন্দার পর রিপাবলিকানদের সর্বোচ্চ জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে ডেমোক্র্যাটদের এই সংখ্যাগরিষ্ঠতা। ২০১৪ সালে রিপাবলিকানরা সর্বোচ্চ ২৪৭টি আসন পেয়েছিল।
২৬০টি আসন পেলে প্রতিনিধি পরিষদের ৬০ শতাংশ আসনই যাবে ডেমোক্র্যাটদের ঝুলিতে। পাশাপাশি আলাস্কা ও মিসিসিপির শেষ দুটি আসনের ফলের ওপর ভিত্তি করে সিনেটেও দলটি ৫৪ থেকে ৫৬ শতাংশ আসন পেতে পারে।
গত ৫০ বছরের ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে আসন বাড়ানোর ক্ষেত্রে এটি হবে তৃতীয় বৃহত্তম সাফল্য। এর আগে ২০১০ সালে রিপাবলিকানদের ৬৩টি এবং ১৯৯৪ সালে ৫৪টি আসন বেড়েছিল।কতটি আসন বেড়েছে
সব আসনের ফল চূড়ান্ত হলে ডেমোক্র্যাটদের আসন প্রায় ৫০টি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ২৫৯টি আসনে জয় পাওয়ায় দলটির আসন বেড়েছে ৪৪টি।
গত ৫০ বছরের ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে আসন বৃদ্ধির ক্ষেত্রে এটি হবে তৃতীয় বৃহত্তম সাফল্য। এর আগে ২০১০ সালে রিপাবলিকানদের ৬৩টি এবং ১৯৯৪ সালে ৫৪টি আসন বেড়েছিল।
এবারের সাফল্য সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটদের নিজেদের সেরা রেকর্ডগুলোকেও ছাড়িয়ে গেছে। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা ৪১টি এবং ২০০৬ সালে ৩১টি আসন বাড়াতে পেরেছিল। তবে মোট আসন বৃদ্ধির চেয়েও প্রতিপক্ষের আসন ছিনিয়ে নেওয়ার বিষয়টিই এবার বেশি তাৎপর্যপূর্ণ।
পপুলার ভোটেও বড় ব্যবধানে জয়
নির্বাচনে আসনের পাশাপাশি সারা দেশ থেকে প্রাপ্ত মোট ভোটের (পপুলার ভোট) ব্যবধানেও বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত তারা রিপাবলিকানদের চেয়ে প্রায় ১২ শতাংশীয় বেশি ভোট পেয়েছে। দলটির শক্ত ঘাঁটি পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর বাকি ভোট গণনা শেষ হলে এই ব্যবধান আরও বাড়তে পারে।
যদিও ক্যালিফোর্নিয়ার নির্বাচনী নিয়মের কারণে কয়েকটি আসনে একই দলের (দুই ডেমোক্র্যাট বা দুই রিপাবলিকান) প্রার্থীদের মধ্যে লড়াই হওয়ায় ৪৩৫টি আসনের সব কটিতে দুই প্রধান দলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এতে সামগ্রিক ভোটের হিসাবে কিছুটা প্রভাব পড়েছে। তা সত্ত্বেও এই জয় ঐতিহাসিক।
মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালের পর এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো দল প্রতিনিধি পরিষদের নির্বাচনে ১২ শতাংশ ব্যবধানে জিতল।
সূত্র: প্রথম আলো