‘ঢাকা ব্রাহ্মসমাজ: বাঙ্গালা যন্ত্র ও ঢাকাপ্রকাশ’ শিরোনামে এ লেখাটি প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’তে প্রকাশিত হয় ২০০৪ সালের ২৩ জুলাই। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।
ঢাকা ব্রাহ্মসমাজ (১৮৪৬), ঢাকার প্রথম ছাপাখানা বাঙ্গালা যন্ত্র (১৮৫৯) ও ঢাকার প্রথম সংবাদপত্র ঢাকাপ্রকাশ (১২৬৭ বঙ্গাব্দ)—এ তিনটি প্রতিষ্ঠানকে ঘিরে উনিশ শতকে ঢাকায় একটি শিক্ষিত অভিজাত শ্রেণি গড়ে উঠেছিল, যাঁরা ঢাকার সমাজ ও সংস্কৃতিতে একটা পরিবর্তনের হাওয়া প্রবাহিত করেছিলেন। তাঁদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম ইংরেজি স্কুল ঢাকা কলেজিয়েট স্কুল (১৮৩৫), ঢাকা কলেজ (১৮৪১), পোগোজ স্কুল (১৮৪৮), ব্রাহ্মবিদ্যালয় (১৮৫৮), জগন্নাথ স্কুল (১৮৭২), জগন্নাথ কলেজ (১৮৮৪), ইডেন ফিমেল স্কুল (১৮৭৮) ও কিশোরীলাল জুবিলি হাইস্কুল (১৮৮৭)। তা ছাড়া ঢাকার এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না, যার সঙ্গে এই শ্রেণিটি সম্পৃক্ত না থাকত। এ কারণে তাঁদের হাতে গড়া প্রতিষ্ঠানসমূহের ঐতিহাসিক গুরুত্ব আছে।
ঢাকার বাঙ্গালা যন্ত্র নিয়ে কথা বলার আগে মুদ্রণযন্ত্র নিয়ে একটু পেছনে তাকানো অপ্রাসঙ্গিক হবে না। পঞ্চদশ শতকের মধ্যভাগে জার্মানির গুটেনবার্গ কর্তৃক সর্বপ্রথম মুদ্রণ-পদ্ধতির আবিষ্কারের কাহিনি ১৯০৭ খ্রিষ্টাব্দের আরেকটি আবিষ্কার ম্লান করে দেয়। প্রথম কাগজ আবিষ্কারের দেশ চীন, এই চীনেই বিশ্বের প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয়েছিল বলে প্রমাণিত হয়েছে। ১৯০০ খ্রিষ্টাব্দে একজন বৌদ্ধভিক্ষু চাঁদা সংগ্রহ করে গেলেন চীনের তুং হুয়াং শহরে ‘হাজার বৌদ্ধের গুহা’র সংস্কার সাধন করতে, সেখানে তিনি খুঁজে পান বিশ্বের প্রাচীন মুদ্রিত পুস্তক ‘হীরকসূত্র’, যা মুদ্রিত হয়েছে ৮৬৮ খ্রিষ্টাব্দে। মুদ্রক ছিলেন ওয়াং চীহ। বইটির শেষে লেখা রয়েছে, ‘অরেং তুং-এর নববর্ষের চতুর্থ চন্দের ১৫ তারিখ (১১ মে, ৮৬৮) বিশ্বব্যাপী বিনা মূল্যে বিতরণের উদ্দেশ্য ওয়াং চীহ কর্তৃক তার পিতামাতার পক্ষ থেকে প্রস্তুত।’ ছয়টি বড় ব্লকের মাধ্যমে ‘হীরকসূত্র’ মুদ্রিত হয়েছিল। লিপি করা হয়েছিল কাঠখোদাই করে। লিপির বিষয়বস্তু: বৌদ্ধের উপদেশাবলি সংগ্রহ। গ্রন্থটির দৈর্ঘ্য ছিল ১৬ ফুট। বর্তমানে এটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।
উল্লেখ্য, হীরকসূত্রের সঙ্গে গুহা থেকে আরও প্রায় ১৫০০ পুঁথি পাওয়া যায়। ৯ বর্গফুটের একটি প্রকোষ্ঠে পুঁথিগুলো সাজানো ছিল। পুঁথিগুলো সংগ্রহের তারিখ ছিল পঞ্চম শতক থেকে দশম শতক পর্যন্ত। ইংরেজ পণ্ডিত ড. স্যার অরেন স্টেইন পুঁথিগুলোর সংবাদ পান, তিনি এ পুঁথিগুলো থেকে প্রায় ৩ হাজার রোল পুঁথি সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। চীনে হীরকসূত্র আবিষ্কারের পর প্রমাণিত হয়েছে, বিশ্বের প্রথম মুদ্রণযন্ত্র ও ছাপা পুস্তিকার জন্ম সেখানেই হয়েছিল। প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন কাগজ, ছাপাখানা ও কম্পাস আবিষ্কারের পাশাপাশি সভ্যতা-মানবতা ধ্বংসকারী গোলাবারুদ আবিষ্কারের দেশও কিন্তু চীন। সে অন্য প্রসঙ্গ।
হীরকসূত্রের সঙ্গে গুহা থেকে আরো প্রায় ১৫০০ পুঁথি পাওয়া যায়। ৯ বর্গফুটের একটি প্রকোষ্ঠে পুঁথিগুলো সাজানো ছিল। পুঁথিগুলো সংগ্রহের তারিখ ছিল পঞ্চম শতক থেকে দশম শতক পর্যন্ত। ইংরেজ পণ্ডিত ড. স্যার অরেন স্টেইন পুঁথিগুলোর সংবাদ পান, তিনি এ পুঁথিগুলো থেকে প্রায় ৩ হাজার রোল পুঁথি সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। চীনে হীরকসূত্র আবিষ্কারের পর প্রমাণিত হয়েছে, বিশ্বের প্রথম মুদ্রণযন্ত্র ও ছাপা পুস্তিকার জন্ম সেখানেই হয়েছিল। প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন কাগজ, ছাপাখানা ও কম্পাস আবিষ্কারের পাশাপাশি সভ্যতা-মানবতা ধ্বংসকারী গোলাবারুদ আবিষ্কারের দেশও কিন্তু চীন। সে অন্য প্রসঙ্গ।জার্মানির গুটেনবার্গ হলেন মুদ্রণশিল্পের উন্মেষকালের পথিকৃৎ। মূলত তিনিই প্রথম আধুনিক ছাপাখানার পদ্ধতিগত কাঠামো আবিষ্কার করেন, অল্প দিনের মধ্যেই যা ইউরোপে ছড়িয়ে পড়ে। কিন্তু ভারতবর্ষে এর প্রসার ঘটতে সময় লাগে তিন-চার শ বছর। উপমহাদেশে প্রথম ইউরোপ থেকে ছাপাখানা আমদানি করে পর্তুগিজরা। ১৪৯৮ খ্রিষ্টাব্দে পর্তুগিজরা এ দেশে প্রথম বসতি স্থাপন করার পর গোয়ায় দুটি মুদ্রণযন্ত্র স্থাপন করে। গোয়ায় মুদ্রিত প্রথম বইটি পর্তুগিজ ভাষায় রচিত ছিল—নাম কনক্লুসোজ (Conclusoes)। এ মুদ্রণযন্ত্র থেকে পর্তুগিজ মিশনারিদের প্রচেষ্টায় দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষায় পুস্তক মুদ্রিত হতে থাকে। মূলত খ্রিষ্টান ধর্ম প্রচারের জন্যই বইগুলো ছাপানো হতো। পর্তুগিজদের পর ইউরোপীয় মিশনারিদের উদ্যোগে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছাপাখানা স্থাপিত হয়।
১৮০৩ খ্রিষ্টাব্দে ইংরেজরা আগ্রা দুর্গ দখল করে, দুর্গে একটি মুদ্রণযন্ত্র পাওয়া যায়। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এটি স্থাপন করেছিলেন। তিনি নিজে ছাপার কাজ দেখাশোনা করতেন। এটিই সম্ভবত উত্তর ভারতের সর্বপ্রথম ছাপাখানা। বাংলাদেশে পর্তুগিজ বণিকদের আগমনের পরপরই পর্তুগিজ ধর্মপ্রচারকেরা এখানে আসতে শুরু করেন। ভাওয়াল পরগনার নাগরী হলো পর্তুগিজ খ্রিষ্টানদের প্রাচীন ভূমি। ১৬৯৫ খ্রিষ্টাব্দে ফাদার দস আঞ্জস কর্তৃক নাগরী গ্রাম ক্রয় ও একটি গির্জা নির্মিত হয়েছিল। তবে ভাওয়াল অঞ্চলে ক্যাথলিকমণ্ডলীর পথিকৃৎ হলেন আন্তইন দা রোজারিও। তিনি বারো ভূঁইয়া নেতা ও ভূষণার রাজা সীতারামের পুত্র ছিলেন। এ মিশন থেকেই পর্তুগিজ পাদ্রি মানো-এল-দা আস্সুম্পসাঁও-এর বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ প্রকাশিত হয়। তিনি ১৭৩৪ খ্রিষ্টাব্দে নাগরীতে বসেই এ গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। কোনো কোনো গবেষকের মতে, ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থের লেখক ছিলেন আন্তইন দা রোজারিও। পাদ্রি আন্তইন দা রোজারিওর লেখা গ্রন্থ ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ লেখা হয়েছিল ভাওয়াল অঞ্চলের আঞ্চলিক বাংলা ভাষার ঢঙে। সপ্তদশ শতকের শেষ দিকে খ্রিষ্টান ধর্মগুরুর নির্দেশে এটা তিনি লিখেছিলেন। বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণ ও অভিধান গ্রন্থটিও পাদ্রি মানো-এল-দা আস্সম্পসাঁও নাগরীর ধর্মপল্লিতে বসে লিখেছিলেন। এ তিনটি গ্রন্থই পর্তুগালের লিসবন শহর থেকে ছাপা হয়েছিল রোমান হরফে, তখনো বাংলা হরফ আবিষ্কৃত না হয়নি। তবে বাংলাদেশের প্রথম সংবাদপত্র ও ছাপাখানা গড়ে উঠেছিল রঙ্গপুরের অজপাড়াগাঁ কুণ্ডি পরগনার সদ্যপুষ্করিণী গ্রামে। স্থানীয় জমিদার কালীচন্দ্র রায়চৌধুরীর অর্থানুকূল্যে রঙ্গপুর বার্তাবহ শ্রী গুরুচরণ রায়ের সম্পাদনায় ১৮৪৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
পত্রিকার সংবাদ-সংক্রান্ত মামলা-মোকদ্দমা, জেল-জরিমানা ও আর্থিক কারণে গুরুগঙ্গা আইচ ১৩০৮ বঙ্গাব্দে পত্রিকার স্বত্ব বিক্রমপুর ব্রাহ্মণগাঁর মুকুন্দবিহারী চক্রবর্তী ও ত্রিপুরা মহারাজার মন্ত্রণা সচিব রাধারমণ ঘোষের কাছে বিক্রি করে দেন। মুকুন্দবিহারী চক্রবর্তী নিজে পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। ১৩০৮ বঙ্গাব্দ থেকে পত্রিকার আকার বদলে ডাবল ক্রাউন করা হয়। দীর্ঘ ত্রিশ বছর এ দুজন মালিক বাঙ্গালা যন্ত্র ও ঢাকাপ্রকাশ টিকিয়ে রাখেন। এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পণ্ডিত রাজকুমার চক্রবর্তী, পণ্ডিত প্রিয়নাথ বিদ্যাভূষণ, নিশিকান্ত ঘোষ, গিরিজাকান্ত ঘোষ, উমেশচন্দ্র বসু, হরিহর গঙ্গোপাধ্যায়, মধুসূদন চৌধুরী, পূর্ণচন্দ্র ভট্টাচার্য প্রমুখ। জানা যায়, ঢাকাপ্রকাশ পত্রিকাটি ১৯৫৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় শতবর্ষ টিকে ছিল। এত দীর্ঘ সময় আর কোনো বাংলা পত্রিকা টিকেছিল কি না জানা যায় না। সর্বশেষ সংখ্যাটির তারিখ ছিল ১২ এপ্রিল ১৯৫৯। সম্পাদক আবদুর রশীদ খান। ঠিকানা তখন ৫৯/৩ কিতাব মঞ্জিল, ইসলামপুর।
ঢাকাপ্রকাশ তত্কালীন ঢাকার সমাজ, চিন্তা-চেতনা, মানবিকতা, শিক্ষা-দীক্ষা, ধর্মীয় আচার-আচরণে পরিবর্তন এনেছিল। সে সময় এর প্রচারসংখ্যা দাঁড়িয়েছিল পাঁচ হাজারে। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ও গ্রহণযোগ্য পত্রিকা হিসেবে সরকারি মহলে এর গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। গোবিন্দপ্রসাদ রায় যখন ঢাকাপ্রকাশ-এর সম্পাদক তখন মহারানী ভিক্টোরিয়া ‘ভারতেশ্বরী’ উপাধি গ্রহণ করতে দিল্লিতে এসেছিলেন। এ উপাধি-গ্রহণ-উত্সবে পূর্ববাংলা থেকে একমাত্র ঢাকাপ্রকাশের সম্পাদকই আমন্ত্রিত হয়েছিলেন। বাঙ্গালা যন্ত্রের একটি ঐতিহাসিক ঘটনা হলো এ ছাপাখানা থেকে মুদ্রিত হয়েছিল দীনবন্ধু মিত্রের নাটক ‘নীলদর্পণ’। বইটি তখন ভারতবর্ষে তোলপাড় সৃষ্টি করেছিল।ঢাকাপ্রকাশ তত্কালীন ঢাকার সমাজ, চিন্তা-চেতনা, মানবিকতা, শিক্ষাদীক্ষা, ধর্মীয় আচার-আচরণে পরিবর্তন এনেছিল। সে সময় এর প্রচার সংখ্যা দাঁড়িয়েছিল পাঁচ হাজারে। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ও গ্রহণযোগ্য পত্রিকা হিসেবে সরকারি মহলে এর গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। গোবিন্দপ্রসাদ রায় যখন ঢাকাপ্রকাশ-এর সম্পাদক তখন মহারানী ভিক্টোরিয়া ‘ভারতেশ্বরী’ উপাধি গ্রহণ করতে দিল্লিতে এসেছিলেন। এ উপাধি-গ্রহণ-উত্সবে পূর্ব বাংলা থেকে একমাত্র ঢাকা প্রকাশের সম্পাদকই আমন্ত্রিত হয়েছিলেন। বাঙ্গালা যন্ত্রের একটি ঐতিহাসিক ঘটনা হলো এ ছাপাখানা থেকে মুদ্রিত হয়েছিল দীনবন্ধু মিত্রের নাটক ‘নীলদর্পণ’। বইটি তখন ভারতবর্ষে তোলপাড় সৃষ্টি করেছিল।
ছাপাখানা ও পত্রিকাটি প্রগতিশীল চিন্তাভাবনার সূচনা করেছিল। বাঙ্গালা যন্ত্র থেকে শুধু ঢাকাপ্রকাশই নয়, ঢাকার অনেক বই-পুস্তক মুদ্রিত হয়েছিল। এর দেখাদেখি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল আরও কয়েকটি ছাপাখানা। ১৮৬৬ খ্রিষ্টাব্দে ঢাকায় তিনটি ছাপাখানার অস্তিত্ব সম্পর্কে জানা যায়। এরপর আরেকটি ছাপাখানা ফরিদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখান থেকে অমৃতবাজার নামে একটি পত্রিকা প্রকাশিত হতো। ঢাকাপ্রকাশ যখন ব্রাহ্মসমাজের মুখপত্ররূপে ঢাকায় প্রভাব বিস্তার করেছিল তখন গোঁড়া হিন্দুসমাজ এর বিরোধিতা করার জন্য একটি পত্রিকা প্রকাশ করে। এরপর ব্রাহ্মসমাজ ও হিন্দুসমাজ থেকে আরও কয়েকটি পত্রিকা প্রকাশিত হয়েছিল। এসবও ঢাকা ব্রাহ্মসমাজ, বাঙ্গালা যন্ত্র এবং ঢাকাপ্রকাশের গুরুত্ব নির্দেশ করে।
(কিঞ্চিৎ পরিমার্জিত)
সূত্র: প্রথম আলো