নাগরিক খবর
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে
সাড়ে ২৪ শতাংশ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৩ নভেম্বর ২০২৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৩০০ কোটি টাকা বা সাড়ে ২৪ শতাংশ কমে গেছে। আজ সোমবার ঢাকার বাজারে লেনদেন কমে আবার হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯২১ কোটি টাকা। গতকাল রোববার এই বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি টাকার।

লেনদেনের পাশাপাশি কমেছে সূচকও। গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে।

.বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকার বাজারে গতকাল সূচক ও লেনদেন কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্যাংক খাতের শেয়ারের দরপতন। দরপতনের কারণে এ খাতের কোম্পানিগুলোর লেনদেনও কমে গেছে। ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া ৩১ ব্যাংকের মধ্যে ১৪টিরই দাম কমেছে। দাম বেড়েছে ৬টির আর অপরিবর্তিত ছিল ১১টির।

ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল সূচকের পতনে যে ১০ কোম্পানির শেয়ার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে ৬টিই ছিল ব্যাংক। এগুলো হলো ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ছয় ব্যাংকের শেয়ারের দরপতনে এদিন ডিএসইএক্স সূচকটি কমেছে ৮ পয়েন্টের বেশি।

.এদিকে রোববার ঢাকার বাজারে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর আধিক্য থাকলেও গতকাল তাতে ছেদ পড়ে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ব্যাংক ছিল ২টি। ব্যাংক দুটি হলো ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। উভয় ব্যাংকের লেনদেনই আগের দিনের চেয়ে কমেছে। গতকাল ঢাকার বাজারে ব্র্যাক ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি টাকা, আর সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা।

.বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোববার ব্যাংকসহ কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল। তাতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে গতকাল বাজারে বিক্রির চাপ ছিল বেশি।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০০ পিএম

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।