নাগরিক খবর
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
কদম্বের সুবাস
কদম্বের সুবাস
কদম্বের সুবাস
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৪ নভেম্বর ২০২৬

তবু এ আষাঢ়ে কদম্বের সুবাস এখনো মৃদু মৃদু বায়

আসে ভেসে দূরান্ত থেকে দিগন্তের সীমানা ভেঙে।

যেখানে আকাশ–মাটি এক হয়েও পারেনি করতে সমর্পণ,

কী যেন তরসে জাগায় হৃদয়ে আলোড়ন।

যদিও আমরা রয়েছি এ ধরার দুই প্রান্তে

তবু সে সুবাস যেন এক সেতুসময়ের মাঝখানে,

জীবন সে সুবাস মেখেছে কত যুগ যুগ ধরে—

মিশে আছে হৃদয়ে, মিশে আছে মনের কচি কিশলয়ে এখনো

পার হয়ে গেছে কত বিরহের ক্ষণ যদিও।

তোমার সাড়া পাবার আশায় কত অনুক্ষণ বিষাদে ভরেছে

জমেছে মনের আকাশে কৃষ্ণঘন মেঘ

তোমার একটুখানি উপস্থিতির অপেক্ষায়।

আমি ফিরে চলি কল্পনায়, সেই পথেঘাটে যদি আবারও দেখা হয়,

আবছা সেই পথ আমি জানি! আমি জানি!

তবু আমি চুরি করি কল্পনায় এখনো—

তোমাকে ফিরে পাওয়ার অযাচিত আনন্দের স্পর্শ।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৫ পিএম

কদম্বের সুবাস

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক
কদম্বের সুবাস

তবু এ আষাঢ়ে কদম্বের সুবাস এখনো মৃদু মৃদু বায়

আসে ভেসে দূরান্ত থেকে দিগন্তের সীমানা ভেঙে।

যেখানে আকাশ–মাটি এক হয়েও পারেনি করতে সমর্পণ,

কী যেন তরসে জাগায় হৃদয়ে আলোড়ন।

যদিও আমরা রয়েছি এ ধরার দুই প্রান্তে

তবু সে সুবাস যেন এক সেতুসময়ের মাঝখানে,

জীবন সে সুবাস মেখেছে কত যুগ যুগ ধরে—

মিশে আছে হৃদয়ে, মিশে আছে মনের কচি কিশলয়ে এখনো

পার হয়ে গেছে কত বিরহের ক্ষণ যদিও।

তোমার সাড়া পাবার আশায় কত অনুক্ষণ বিষাদে ভরেছে

জমেছে মনের আকাশে কৃষ্ণঘন মেঘ

তোমার একটুখানি উপস্থিতির অপেক্ষায়।

আমি ফিরে চলি কল্পনায়, সেই পথেঘাটে যদি আবারও দেখা হয়,

আবছা সেই পথ আমি জানি! আমি জানি!

তবু আমি চুরি করি কল্পনায় এখনো—

তোমাকে ফিরে পাওয়ার অযাচিত আনন্দের স্পর্শ।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।