নাগরিক খবর
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
রেস্তোরাঁর বাসন ধোয়ার কাজ থেকে গড়েছেন ৫ লাখ কোটি ডলারের সাম্রাজ্য, জেনসেনের এক বিস্ময়কর যাত্রা

রেস্তোরাঁর বাসন ধোয়ার কাজ থেকে গড়েছেন ৫ লাখ
কোটি ডলারের সাম্রাজ্য, জেনসেনের এক বিস্ময়কর যাত্রা
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৪ নভেম্বর ২০২৬

তিন বন্ধু মিলে রেস্তোরাঁয় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। একের পর এক ফ্রি কফি খেতেন, অথচ খাবারের অর্ডার তেমন দিতেন না। বিরক্ত হয়ে একপর্যায়ে তাঁদের পেছনের ঘরে সরিয়ে দেন রেস্তোরাঁর কর্মীরা। সেই তিনজনের একজন একসময় ওই রেস্তোরাঁতেই বাসন মাজতেন, খাবার পরিবেশন করতেন। তাঁর হাতেই পরে গড়ে ওঠে পাঁচ লাখ কোটি (৫ ট্রিলিয়ন) ডলারের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া।

সেই মানুষটি জেনসেন হুয়াং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দুনিয়ার অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিকেই ব্যক্তিগত সম্পর্ক ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের জেরে ছাড়তে হয়েছিল নিজের গড়া প্রতিষ্ঠানের শীর্ষ পদ। তবে ১১ দিন পরই আবার ফিরে আসেন তিনি।

কালো চামড়ার জ্যাকেট, রুপালি চুল আর চশমা, বড় প্রযুক্তি সম্মেলনগুলোয় তাঁর উপস্থিতি অনেকটা তারকার মতো। তাইওয়ানে তাঁকে ঘিরে ভক্তদের ভিড় জমে, অনেকে অটোগ্রাফও চান। কিন্তু জেনসেন হুয়াংয়ের এই অবস্থান তৈরি হয়েছিল অনেক কঠিন পথ পেরিয়ে।

৯ বছরের ছেলে, অচেনা দেশ

১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি তাইওয়ানে জন্ম জেনসেন হুয়াংয়ের। শৈশবের কিছু সময় কাটে থাইল্যান্ডে। বাবা ছিলেন রাসায়নিক প্রকৌশলী, মা শিক্ষক। দক্ষিণ-পূর্ব এশিয়ার অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে মাত্র ৯ বছর বয়সে জেনসেন ও তাঁর বড় ভাইকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন মা-বাবা। দুই ভাই উঠে ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমায় এক আত্মীয়ের কাছে।

মা-বাবা আশা করেছিলেন, ছেলেরা ভালো বিদ্যালয়ে পড়বে। কিন্তু ওই আত্মীয় তাঁদের ভর্তি করান কেন্টাকির ওয়ানেইডা ব্যাপটিস্ট ইনস্টিটিউটে। নাম শুনে মর্যাদাপূর্ণ আবাসিক বিদ্যালয় মনে হলেও বাস্তবে সেখানে নানা সমস্যায় থাকা কিশোরদেরও পাঠানো হতো।

দ্য নিউইয়র্কারকে জেনসেন বলেছিলেন, সেখানকার প্রায় সব শিক্ষার্থী ধূমপান করত, অনেকের কাছে থাকত পকেটনাইফ। তাঁর ১৭ বছর বয়সী রুমমেট একদিন জামা তুলে শরীরের ছুরিকাঘাতের দাগ দেখিয়েছিলেন। তবে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ওই রুমমেট পড়তে পারতেন না, জেনসেন তাঁকে পড়া শেখাতেন; বিনিময়ে সেই কিশোর তাঁকে শরীরচর্চা শেখান। রাতে ঘুমানোর আগে ১০০টি পুশআপ দিতেন জেনসেন।

২০২৩ সালে এনভিডিয়ার প্রতিষ্ঠা স্মরণে পুরোনো একটি ডেনি’স রেস্তোরাঁয় গিয়ে জেনসেন জানান, একসঙ্গে অনেকগুলো কফির কাপ বহন করার দক্ষতা এখনো তাঁর আছে এবং জীবনের প্রথম হ্যামবার্গার ও মিল্কশেকও তিনি সেখানেই খেয়েছিলেন।প্রতিদিন অপমান, তবু হার মানেননি

কেন্টাকিতে জেনসেনকে স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ে পড়তে হতো, যেখানে এশীয় বংশোদ্ভূত হওয়ায় নিয়মিত বর্ণবাদী বিদ্রূপ ও হয়রানির শিকার হতেন তিনি। বিদ্যালয়ে যাওয়ার পথে ভাঙা পাটাতনের একটি পুরোনো ঝুলন্ত সেতু পার হতে হতো।

দ্য নিউইয়র্কারের প্রতিবেদনে তাঁর শৈশবের বন্ধু বেন বেইস স্মৃতিচারণা করেছেন, জেনসেন সেতু পার হওয়ার সময় স্থানীয় ছেলেরা দড়ি ধরে ঝাঁকাত। পরে অবশ্য সেই ছেলেদের অনেকের সঙ্গেই তাঁর বন্ধুত্ব হয়।

প্রায় দুই বছর পর মা-বাবা যুক্তরাষ্ট্রে এলে পরিবারটি ওরেগনে বসবাস শুরু করে। সেখানে পড়াশোনায় ভালো করে দুই শ্রেণি এগিয়ে যান জেনসেন এবং মাত্র ১৬ বছর বয়সে উচ্চবিদ্যালয় শেষ করেন। পাশাপাশি টেবিল টেনিসে যুক্তরাষ্ট্রের জাতীয় র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেন। ২০১৯ সালে কেন্টাকির সেই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য বড় অনুদান দেন জেনসেন ও তাঁর স্ত্রী।

বাসন ধোয়া থেকে কাজের শিক্ষা

মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ডেনি’স রেস্তোরাঁয় চাকরি নেন জেনসেন। সেখানে বাসন মাজা, টেবিল ও শৌচাগার পরিষ্কার এবং খাবার পরিবেশনের কাজ করতেন। শুরুতে অপরিচিতদের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করলেও গ্রাহকদের অর্ডার ও অভিযোগ সামলাতে গিয়ে দ্রুত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, ডেনি’সের এক নিয়মিত গ্রাহক তাঁকে টার্কির ‘সুপার বার্ড’ স্যান্ডউইচে মেয়োনিজ ও মাস্টার্ড যোগ করার পরামর্শ দিয়েছিলেন। এটা পরেও তাঁর প্রিয় খাবারের তালিকায় ছিল।

২০২৩ সালে এনভিডিয়ার প্রতিষ্ঠা স্মরণে পুরোনো একটি ডেনি’স রেস্তোরাঁয় গিয়ে জেনসেন জানান, একসঙ্গে অনেকগুলো কফির কাপ বহন করার দক্ষতা এখনো তাঁর আছে এবং জীবনের প্রথম হ্যামবার্গার ও মিল্কশেকও তিনি সেখানেই খেয়েছিলেন।

পড়াশোনার মাঝেই পরিচয় ও সংসার

উচ্চবিদ্যালয় শেষ করে ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশলে ভর্তি হন জেনসেন। সেখানে পরিচয় হয় লরি মিলসের সঙ্গে; বিভাগের প্রায় ২৫০ শিক্ষার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র তিনজন। প্রতি সপ্তাহান্তে লরিকে ফোন করে একসঙ্গে হোমওয়ার্ক করার প্রস্তাব দিতেন তিনি।

দ্য নিউইয়র্কারকে জেনসেন মজা করে বলেছিলেন, হোমওয়ার্ক করার দক্ষতা দিয়েই লরিকে মুগ্ধ করতে চেয়েছিলেন। ছয় মাস পর তাঁরা ডেটিং শুরু করেন এবং ১৯৮৫ সালে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে।

১৯৮৪ সালে স্নাতক শেষ করে জেনসেন চিপশিল্পে কাজ শুরু করেন। প্রথমে এএমডি, পরে এলএসআই লজিকে। চাকরির পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তাঁর ১৭ বছর বয়সী রুমমেট একদিন জামা তুলে শরীরের ছুরিকাঘাতের দাগ দেখিয়েছিলেন। তবে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ওই রুমমেট পড়তে পারতেন না, জেনসেন তাঁকে পড়া শেখাতেন; বিনিময়ে সেই কিশোর তাঁকে শরীরচর্চা শেখান। রাতে ঘুমানোর আগে ১০০টি পুশআপ দিতেন জেনসেন।তিন বন্ধু, ১০ কাপ কফি ও এনভিডিয়ার জন্ম

১৯৯২ থেকে ১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার সান হোসের একটি ডেনি’স রেস্তোরাঁয় নিয়মিত বসতেন তিন প্রকৌশলী-জেনসেন হুয়াং, ক্রিস মালাখোভস্কি ও কার্টিস প্রিয়েম। জেনসেন তখন এলএসআই লজিকের কর্মী, অন্য দুজন সান মাইক্রোসিস্টেমসে।

ভিডিও গেম, ত্রিমাত্রিক ছবি ও নতুন সফটওয়্যারের জন্য বিশেষ চিপের চাহিদা বাড়বে, এই ভাবনা থেকেই অফিসের বাইরে চলত তাঁদের পরিকল্পনা। ওয়াল স্ট্রিট জার্নালকে মালাখোভস্কি জানান, তাঁরা কখনো চার ঘণ্টা বসে ১০ কাপ কফি খেতেন। দীর্ঘ সময় টেবিল দখল করায় কর্মীরা তাঁদের পেছনের ঘরে সরিয়ে দেন, যেখানে পুলিশ সদস্যরাও বসে প্রতিবেদন লিখতেন।

প্রিয়েম সফটওয়্যার, মালাখোভস্কি হার্ডওয়্যার এবং জেনসেন বাজার ও ব্যবসার দিক দেখতেন। প্রিয়েমের ভাষ্যমতে, প্রথম বছর পাঁচ কোটি ডলার বিক্রির সম্ভাবনা না থাকলে জেনসেন এতে যোগ দিতে চাননি। তখন তাঁর বয়স ৩০; সংসারে স্ত্রী ও দুই ছোট সন্তান।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সঞ্চয় ছিল মাত্র ছয় মাসের খরচের মতো। তবু তিনজন মিলে প্রায় ৪০ হাজার ডলার পুঁজি নিয়ে ১৯৯৩ সালের ৫ এপ্রিল প্রতিষ্ঠা করেন এনভিডিয়া।

শুরুতে প্রতিষ্ঠানের নাম ‘NVision’(এনভিশন) রাখার কথা ভাবলেও সেটি আগেই ব্যবহৃত থাকায় নেওয়া যায়নি। তখন লাতিন শব্দ ‘Invidia’ (ইনভিডিয়া, যার অর্থ ঈর্ষা) থেকে অনুপ্রাণিত হয়ে জেনসেন ‘Nvidia’(এনভিডিয়া) নামটির প্রস্তাব দেন। তবে প্রতিষ্ঠিত প্রতিযোগী, প্রযুক্তিগত অনিশ্চয়তা ও সীমিত পুঁজির কারণে শুরুতেই কঠিন বাস্তবতার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

প্রথম চিপ ব্যর্থ, সেগার সহায়তায় টিকে থাকা

১৯৯৫ সালে বাজারে আসা এনভিডিয়ার প্রথম চিপ এনভি১ সফল হয়নি। প্রতিযোগীরা ত্রিভুজভিত্তিক গ্রাফিকস প্রযুক্তি ব্যবহার করলেও এনভিডিয়া বেছে নেয় চার বাহুবিশিষ্ট আকৃতিভিত্তিক পদ্ধতি; পরে মাইক্রোসফটের সফটওয়্যারে ত্রিভুজভিত্তিক প্রযুক্তির গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় পিছিয়ে পড়ে তারা। এর মধ্যে জাপানি গেম নির্মাতা সেগার সঙ্গে বড় চুক্তি হলেও সেই প্রযুক্তিও কার্যকর হচ্ছিল না।

চুক্তি বাতিল করলে অর্থসংকটে পড়বে এনভিডিয়া, এই পরিস্থিতিতে সেগার শীর্ষ কর্মকর্তা শোইচিরো ইরিমাজিরির কাছে গিয়ে জেনসেন জানান, তাঁদের প্রযুক্তি প্রত্যাশা পূরণ করতে পারবে না। তবু কাজ শেষ না করলেও চুক্তির অর্থ দেওয়ার অনুরোধ করেন তিনি, নইলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

ইরিমাজিরি রাজি হন এবং প্রায় ৫০ লাখ ডলার পায় এনভিডিয়া। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ২০২৪ সালের ১৮ মে ‘The 84-Year-Old Man Who Saved Nvidia’ (এনভিডিয়া বাঁচিয়েছিলেন ৮৪ বছর বয়সী বৃদ্ধ) শিরোনামে এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

শেষ সম্বল দিয়ে ঘুরে দাঁড়ানো

১৯৯৬ সালে সংকটের মুখে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাই করে এনভিডিয়া; প্রতিষ্ঠানে তখন প্রায় ১০০ কর্মী। বাকি অর্থ দিয়ে নতুন চিপ ‘রিভা ১২৮’ তৈরির সিদ্ধান্ত নেন জেনসেন।

দ্য নিউইয়র্কারকে জেনসেন পরে বলেছিলেন, সিদ্ধান্তটি ছিল প্রায় সমান সম্ভাবনার ঝুঁকি। ১৯৯৭ সালে রিভা১২৮ বাজারে আসার সময় এনভিডিয়ার হাতে মাত্র এক মাসের বেতনের অর্থ ছিল। তবে প্রথম চার মাসেই বিক্রি হয় ১০ লাখ চিপ, ফলে ঘুরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। ওই অভিজ্ঞতার পর দীর্ঘদিন কর্মীদের বৈঠকে জেনসেন মনে করিয়ে দিতেন, এনভিডিয়া সব সময় বন্ধ হয়ে যাওয়ার ৩০ দিনের দূরত্বে রয়েছে।

১৯৯০-এর দশকের সংকটের পর প্রায় ২০ বছর ইরিমাজিরির সঙ্গে জেনসেনের যোগাযোগ ছিল না। ২০১৭ সালে জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি সেমিনারের আয়োজন করে জেনসেনকে ই-মেইল পাঠান ইরিমাজিরি। এত বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী উত্তর দেবেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না। কিন্তু পরদিনই জেনসেন জবাব দেন এবং সেগার সঙ্গে কাজের স্মৃতি স্মরণ করে অনুষ্ঠানে অংশ নিতে রাজি হন।

গেমের চিপ থেকে এআই সাম্রাজ্য

১৯৯৯ সালে বিশ্বের প্রথম জিপিইউ হিসেবে ‘জিফোর্স ২৫৬’ বাজারে আনে এনভিডিয়া এবং একই বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০০৬ সালে চালু করে ‘কুডা’ সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা গ্রাফিকস চিপ দিয়ে জটিল বৈজ্ঞানিক গণনা ও এআইয়ের কাজ সহজ করে। ২০১২ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এআই মডেল ‘অ্যালেক্সনেট’-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এনভিডিয়ার চিপ।

২০১৭-১৮ সালে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের চাহিদা কমে যাওয়ায় বিক্রিতে কিছুটা ধাক্কা লাগে। ২০১৮ সালের নভেম্বরে রয়টার্স জানায়, ক্রিপ্টোর চাহিদা কমায় পণ্যের মজুত বেড়েছে। তবে এর আগেই ২০১৬ সালে ওপেনএআইয়ে এনভিডিয়ার প্রথম ডিজিএক্স-১ সুপারকম্পিউটার পৌঁছে দিয়েছিলেন জেনসেন।

২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর মাইক্রোসফট, গুগল, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান বিপুল চিপ কেনা শুরু করে। ২০২৩ সালের মে মাসে এনভিডিয়ার বাজারমূল্য ১ লাখ কোটি, ২০২৪ সালে ৩ লাখ কোটি এবং ২০২৫ সালের অক্টোবরে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৫ লাখ কোটি ডলারে পৌঁছায়।

প্রভাবশালী নেতৃত্ব ও ভেতরের প্রশ্ন

এনভিডিয়ার সাফল্যের সঙ্গে তাইওয়ানে জেনসেনকে ঘিরে তৈরি হয় ‘জেনস্যানিটি’ নামের তারকাখ্যাতি। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন জানিয়েছিলেন, এক নৈশভোজে তিনি ও ইলন মাস্ক জেনসেনের কাছে চিপ সরবরাহ বৃদ্ধি করার অনুরোধ করেছিলেন।

রয়টার্সের হিসাবে, এনভিডিয়ার ভেতরে প্রায় ৬০ জন কর্মকর্তা সরাসরি তাঁর কাছে প্রতিবেদন দিতেন এবং বড়-ছোট নানা সিদ্ধান্তে তিনি যুক্ত থাকতেন।

ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানে প্রতিষ্ঠানটির কঠোর কর্মসংস্কৃতি ও তাঁর স্ত্রী লরি এবং দুই সন্তান ম্যাডিসন ও স্পেনসারের ভূমিকার কথাও উঠে আসে। এত বড় প্রতিষ্ঠান এক ব্যক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল কি না, সেই প্রশ্ন সামনে আসে ২০২৬ সালের নভেম্বরে।

যে সম্পর্ক থেকে বিতর্কের শুরু

বিতর্কের কেন্দ্রে ছিলেন সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং (জেনসেনের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক নেই)। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনা গ্রাহকদের উন্নত চিপ ব্যবহারের সুযোগ দেওয়ার সন্দেহে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলছিল, যা নিয়ে ২০২৫ সালের অক্টোবরে প্রশ্ন তোলে নিউইয়র্ক টাইমস।

২০২৬ সালের ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস জানায়, অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্ক ও চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে মার্কিন গোয়েন্দারা উদ্বিগ্ন।

৬ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, এক গোপন গোয়েন্দা মূল্যায়নে অ্যালিসকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হয়েছিল। ২০২৪ ও ২০২৫ সালে তাইওয়ানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার তথ্যও সামনে আসে।

নভেম্বরের শুরুতে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেন জেনসেন। পরে এনভিডিয়ার এক জ্যেষ্ঠ নারী কর্মকর্তার সঙ্গেও তাঁর সম্পর্কের খবর প্রকাশিত হলে পর্ষদের উদ্বেগ বাড়ে।

তবে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। চীন এ অভিযোগ অস্বীকার করেছে এবং রয়টার্সও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। জেনসেনের মাধ্যমে গোপন প্রযুক্তি চীনে গেছে, এমন প্রমাণও মেলেনি। তবু এনভিডিয়া স্বাধীন তদন্ত শুরু করে।

২০২৬ সালের ১২ নভেম্বর প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের পদ থেকে সরে দাঁড়ান জেনসেন হুয়াং। ৩৩ বছরের নেতৃত্বের পর অন্তর্বর্তী সিইও হন প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস। এতে এনভিডিয়ার শেয়ারদরে পতন ঘটে।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ প্রচার। ১৬ নভেম্বর রয়টার্স জানায়, তাঁকে ফেরানোর দাবিতে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

ইলন মাস্কসহ অনেকে সমর্থন জানান, তাইপে ১০১ তলা ভবনে সমর্থনের বার্তা জ্বলে ওঠে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর ফেরায় আপত্তি নেই বলে মন্তব্য করেন। তবে পরিচালনা পর্ষদ শুরুতে তাঁকে ফেরানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছিল।

১১ দিন পর প্রত্যাবর্তন

পদত্যাগের মাত্র ১১ দিন পর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে জেনসেন হুয়াংকে আবার প্রধান নির্বাহী হিসেবে পুনর্বহাল করে। পর্ষদ জানায়, হুয়াংয়ের সঙ্গে আলোচনা এবং জ্যেষ্ঠ মার্কিন সরকারি কর্মকর্তাদের মতামতের পর তারা নিশ্চিত হয়েছে, তাঁর প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে না।

ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দামও দ্রুত বাড়ে। এক দিনেই এনভিডিয়ার শেয়ারের দাম বৃদ্ধি পায় ৩১ দশমিক ৫০ শতাংশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন তদন্ত চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্কার, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স, এবিসি নিউজ, এপি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা ও এনভিডিয়া।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ পিএম

রেস্তোরাঁর বাসন ধোয়ার কাজ থেকে গড়েছেন ৫ লাখ কোটি ডলারের সাম্রাজ্য, জেনসেনের এক বিস্ময়কর যাত্রা

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।