নাগরিক খবর
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর
সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৪ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ বা মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন, তাতে অংশ নিতে আগ্রহী সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই উদ্যোগের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তবে একা নয়, ১১–দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি।

জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র থেকে সংলাপের বিষয়ে দলটির এই অবস্থানের তথ্য জানা গেছে। সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াত তাদের অবস্থানের কথা সরকারকে জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা ও সংসদ সদস্য আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে জামায়াত যে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক তা জানানো হয়েছে। একই সঙ্গে এটাও বলা হয়েছে, সংলাপ হলে ১১–দলীয় ঐক্যের সঙ্গে জোটবদ্ধভাবে হতে হবে। আর এতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দলকেও ডাকা উচিত।

.সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দু–এক দিন আগে সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে দলের আমির কবে বিদেশ থেকে ফিরবেন, তা জানতে চাওয়া হয়েছে। আমির দেশে ফিরলে সংলাপের আলোচনা হতে পারে বলে তিনি জানান।

সংলাপ হলে সরকারের কাছে ১১–দলীয় ঐক্যের সব দলকে নিয়ে বসার অনুরোধ জানানো হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এনসিপিও এতে থাকবে।

১৮ নভেম্বর শেষ হওয়া সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। জামায়াতের একাধিক সংসদ সদস্য ওই সময় প্রথম আলোকে বলেছিলেন, একান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলেন। এর অংশ হিসেবে সর্বদলীয় গণমিছিল করার মত দেন প্রধানমন্ত্রী। তবে বিরোধীদলীয় নেতা গণমিছিলের পরিবর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেন।

রাজনৈতিক সূত্রগুলো জানায়, ১৮ নভেম্বর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। তবে নাহিদ ইসলাম সে সময় যুক্তরাজ্য সফরে থাকায় সেটি হয়নি।

.রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী.পরবর্তী মতবিনিময়েও এনসিপি থাকবে

রোববার সন্ধ্যায় নাহিদ ইসলাম দেশে ফেরেন। এরপর কিছু সময় পর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১–দলীয় ঐক্যের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অবশ্য ওই বৈঠকে নাহিদ অংশ নেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নাহিদ ইসলামকে একা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরামর্শ দেন। এ সময় বৈঠতে অংশ নেওয়া এনসিপির প্রতিনিধিরা জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মতবিনিমিয়ের জন্য নাহিদ ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। এনসিপির কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। এরপর রোববার গভীর রাতে এনসিপি বার্তা দিয়ে জানায়, সোমবার বেলা একটায় প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে এনসিপির তিনজন নেতাসহ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

রোববার ১১–দলীয় ঐক্যের বৈঠকটি চলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী। এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে পরদিন মতবিনিময় করবে—এই তথ্য জানার পর সিদ্ধান্ত হয়, সরকার ১১–দলীয় ঐক্যকে সংলাপে আমন্ত্রণ জানালে তাঁরা অংশ নেবেন। এক দফা মতবিনিময় করলেও পরের দফায় এনসিপিকে রাখতে হবে।

.প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি.দেশে ফিরছেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে আলোচনার মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

জামায়াতের সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ট্রেলিয়া সফর শেষে জামায়াত আমিরের এক দিনের জন্য মালয়েশিয়া সফর করার কথা ছিল। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কর্মসূচিতেও অংশ নেওয়ার সূচি ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুসারে, জামায়াত আমিরের দেশে ফেরার কথা আগামী বৃহস্পতিবার; কিন্তু মালয়েশিয়া সফর বাতিল করে তিনি বুধবার দেশে ফিরছেন।

জামায়াত আমিরের সফর কাটছাঁট করার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে আলোচনা আছে। তবে মালয়েশিয়া সফর কেন বাদ দেওয়া হলো, এর সঙ্গে সরকারের আয়োজিত সংলাপে অংশগ্রহণের কোনো সম্পর্ক রয়েছে কি না, জামায়াত তা আনুষ্ঠানিকভাবে জানায়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, জামায়াত আমিরের সফরসূচি কমিয়ে দেশে ফেরার সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সরকার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

২০ নভেম্বর এক সপ্তাহের সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন শফিকুর রহমান। সেখানে তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হন শফিকুর রহমান।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে শফিকুর রহমান দেশে ফেরার কথা জানিয়ে লিখেছেন, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে তিনি দেশের পথে রওনা হয়েছেন। একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করা হয়েছে। তবে নিকট ভবিষ্যতে প্রবাসী ভাইবোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন তিনি।

.আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।