নাগরিক খবর
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায়
মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায়
মাঝারি ও বড় শিল্প
চলছে ৬৬% সক্ষমতায়
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৪ নভেম্বর ২০২৬

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলো ৬৬ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলেছে। গত বছরের চার প্রান্তিকেও এসব শিল্পকারখানা গড়ে ৬৭ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলেছে। ফলে এক বছরের ব্যবধানেও কারখানাগুলোর উৎপাদন পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি; যার প্রভাব পড়েছে কর্মসংস্থানে।

উৎপাদন সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় বাড়েনি কর্মসংস্থান এবং উৎপাদনের আউটপুট। উল্টো এক বছরের ব্যবধানে বৃহৎ ও মাঝারি শিল্পে জ্বালানিসংকট প্রকট হয়েছে। আগে যেখানে গড়ে বিদ্যুতের লোডশেডিংয়ের সময় ছিল ২ ঘণ্টা; সেটি গত এপ্রিল-জুন প্রান্তিকে বেড়ে ৪ ঘণ্টায় উন্নীত হয়েছে। তাই ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে তাদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছে। শিল্পোদ্যোক্তারা বলছেন, শিল্পের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত না করতে পারলে কর্মসংস্থান যেমন বাড়বে না, তেমনি বাড়বে না প্রতিষ্ঠানগুলোর মুনাফা ও সরকারের রাজস্ব আয়।

.সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো পরিচালিত ‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ জরিপের প্রথম ধাপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার বিকেলে বিআইডিএসের কার্যালয়ে এই সূচকের ফলাফল প্রকাশ করা হয়। দেশের উৎপাদনমুখী ১৩০টি কারখানার এপ্রিল-জুন ত্রৈমাসিকের তথ্যের ভিত্তিতে গত বছরের গড় ত্রৈমাসিকের সঙ্গে তুলনা করে এই ফলাফল পাওয়া গেছে।

.* উৎপাদন সক্ষমতা সবচেয়ে বেশি কমেছে বস্ত্র খাতে, কমেছে উৎপাদনও। * গত বছরের গড় প্রান্তিকের চেয়ে গত এপ্রিল-জুন প্রান্তিকে কর্মসংস্থান কমেছে ১%। * বিদ্যুতের গড় লোডশেডিং ২ ঘণ্টা থেকে বেড়ে ৪ ঘণ্টায় উন্নীত হয়েছে।.এখন থেকে প্রতি ত্রৈমাসিকে এই সূচকের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সূচক প্রকাশের সঙ্গে যুক্ত দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ১৪টি খাতের ১৩০টি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে এই সূচকের তথ্য সংগ্রহ করা হয়েছে। মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে এই জরিপ করা হয়েছে। সূচকগুলো হলো উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব। উৎপাদন সূচকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন পরিস্থিতি, ক্রয়াদেশ, বিক্রি ও সক্ষমতার ব্যবহার। উপকরণ সূচকে অন্তর্ভুক্ত ছিল কাঁচামাল, জ্বালানি, আমদানি করা উপকরণের প্রাপ্যতা ও দাম। কর্মসংস্থান সূচক পরিমাপে বিবেচনায় নেওয়া হয় শ্রমিকের সংখ্যা, নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার সংখ্যা। আর ব্যবসায়িক মনোভাব সূচক পরিমাপে অন্তর্ভুক্ত ছিল শিল্পের বর্তমান অবস্থা ও আগামী তিন মাসের প্রত্যাশা।

.ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স তৈরির ক্ষেত্রে ক্ষুদ্র কোনো শিল্পপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়নি। তার কারণ সম্পর্কে বিআইডিএস ও বিসিআই জানিয়েছে, বাজারে ক্ষুদ্র শিল্প এত বৈচিত্র্যপূর্ণ যে মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে একই সূচকে এসব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হলে তাতে সঠিক চিত্র পাওয়া যায় না।

এদিকে সূচক প্রকাশ উপলক্ষে বিআইডিএসের আগারগাঁওয়ের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। আর সূচকের ফলাফল তুলে ধরেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল। সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

.প্রথমবারের মতো এ ধরনের সূচক প্রকাশের কারণ হিসেবে বলা হয়, উৎপাদনশীল খাতের কার্যক্ষমতা বা পারফরম্যান্স উদ্ঘাটনের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এই সূচক প্রকাশ করা হবে প্রান্তিক ভিত্তিতে। সূচকের তথ্য সংগ্রহে যে ১৪টি খাতকে বিবেচনায় নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক, টেক্সটাইল ও স্পিনিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, ওষুধ ও রসায়ন, চামড়া ও চামড়াপণ্য, পাট ও পাটপণ্য, খাদ্য প্রক্রিয়াজাত, হালকা প্রকৌশল, আসবাব, অটোমোবাইলস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, সিমেন্ট ও সিরামিক, ইস্পাত ও প্লাস্টিক শিল্প খাত। মাঝারি শিল্পের মধ্যে যেসব শিল্পে শ্রমিকসংখ্যা ১২১ থেকে ১৩০ এবং বড় শিল্পের মধ্যে যাদের শ্রমিকসংখ্যা ৩০০ জনের বেশি, সেসব শিল্পপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হয়েছে এই সূচক তৈরিতে।

সূচকে তৈরি জরিপে প্রাপ্ত ফলাফল তুলে ধরে বিআইডিএসের গবেষক কাজী ইকবাল বলেন, উল্লেখিত প্রান্তিকে বস্ত্র খাতে উৎপাদন সক্ষমতা সবচেয়ে বেশি কমেছে। গত বছরের গড় ৭৩ শতাংশ থেকে কমে তা ৫৫ শতাংশে নেমেছে। এই খাতে উৎপাদনও কমেছে ২০ শতাংশ। তবে পোশাক খাতে উৎপাদন কিছুটা বেড়েছে।

উপকরণ সূচকের অবস্থান সম্পর্কে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ কারখানার কাঁচামালের দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়েছে ১০ শতাংশ। আর কর্মসংস্থান সূচকের তুলনায় বলা হয়, গত বছরের গড়ের চেয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কর্মসংস্থান কমেছে ১ শতাংশ। আর ব্যবসা মনোভাব সূচকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, আগামী বছর বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করবে তারা। এ জন্য ৪৬ শতাংশ প্রতিষ্ঠান যন্ত্রপাতি আমদানির পরিকল্পনার কথা জানিয়েছে। আর ২৪ শতাংশ বলেছে, তারা নতুন উৎপাদন লাইন বাড়ানোর আশা করছে।

.ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ সাকি বলেন, কর্মসংস্থানমুখী অর্থনীতি তৈরি করা সরকারের অগ্রাধিকার। এ জন্য বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব প্যাকেজ বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসে সমাধান বের করা হবে। আর মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে নবায়নযোগ্য জ্বালানি এবং নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার।

সভায় অংশ নিয়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, কর্মসংস্থান বাড়েনি—এটা হতাশা ও বিপজ্জনক অবস্থা। কেন শিল্পকারখানাগুলোর পুরো উৎপাদন সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না, সেটা খতিয়ে দেখা উচিত।

অনুষ্ঠানে বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, শিল্পের বিষয়ে বেশির ভাগ সময় সুনির্দিষ্ট তথ্য ছাড়া অনুমাননির্ভর কথা বলা হয়। এ সূচক এখন থেকে নীতি গ্রহণের ক্ষেত্রে তথ্যভিত্তিক সমাধানে সহায়তা করবে।

.ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘এনবিআর নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ছি। ব্যাংক খাত লুট হয়ে গেছে, তাই এখন অনেক কড়াকড়ি দেখা যাচ্ছে।’

অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, সূচকে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার যে তথ্য উঠে এসেছে, সেই সক্ষমতায় কারখানা চালিয়ে লাভ করা যাবে না। কর্মসংস্থান, রাজস্বও বাড়বে না। তাই শিল্পের উৎপাদন সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত করতে হবে।

সভাপতির বক্তব্যে এ কে এনামুল হক বলেন, উৎপাদনমুখী শিল্প খাতের গতিপ্রকৃতি বোঝার জন্য এ সূচক চালু করা হয়েছে। একেক সময় একেক প্রতিষ্ঠান থেকে তথ্য নেওয়া হবে। নিজস্ব সূচক না থাকলে যে যার মতো তথ্য দেয়, তাই এই সূচক প্রতি প্রান্তিকে প্রকাশ করা হবে।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে একাধিক ব্যবসায়ী বলেন, ইস্পাত খাতের বার্ষিক দেড় কোটি টন উৎপাদন সক্ষমতা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ৫৫ লাখ টনের মতো। অথচ এই খাতে ১ লাখ কোটি টাকার মতো বিনিয়োগ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম

মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায়

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।