ওজন কমানো অনেকের কাছেই এক বড় চ্যালেঞ্জ। কিন্তু সবকিছু একসঙ্গে বদলানো দরকার নেই। শুধু সকালবেলায় কয়েকটি ছোট অভ্যাস গড়ে তুললেই শরীর সুস্থ থাকবে, ওজন নিয়ন্ত্রণ হবে এবং দিনটাও কাটবে সতেজভাবে।
চলুন জেনে নিই এমন পাঁচটি সকালবেলার অভ্যাস, যা সহজেই আপনার ওজন কমানোর যাত্রা শুরু করতে পারে–
১. প্রোটিন সমৃদ্ধ নাশতা খানসকালের খাবারে ডিম, দই, বাদাম বা চিয়া সিডস রাখুন। এগুলো ক্ষুধা নিয়ন্ত্রণ করে, অযথা খিদে লাগা কমায় এবং চর্বি জমা প্রতিরোধ করে।
২. পানি দিয়ে দিন শুরুসকালে এক-দুই গ্লাস পানি পান করলে শরীর সতেজ থাকে, মেটাবলিজম সক্রিয় হয় আর ওজন কমাতে সহায়তা করে।
৩. প্রতিদিন ওজন মাপাসকালে খাওয়ার আগে ওজন মাপলে নিজের অগ্রগতি বোঝা যায়। এতে মোটিভেশন বাড়ে এবং নিয়ম মেনে চলা সহজ হয়।
৪. সূর্যের আলোয় কিছুক্ষণসকালের রোদ শরীরকে সক্রিয় করে আর ভিটামিন ডি জোগায়। এটি ফ্যাট কমাতে সাহায্য করে এবং মনও প্রফুল্ল রাখে।
৫. পর্যাপ্ত ঘুমকম ঘুম ক্ষুধা বাড়ায় এবং অতিরিক্ত ক্যালরি খাওয়ার প্রবণতা সৃষ্টি করে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমান।
এই পাঁচটি সহজ অভ্যাস-সঠিক নাশতা, পানি পান, ওজন মাপা, সূর্যের আলো আর ভালো ঘুম। আপনার দিনকে করবে সতেজ এবং ওজন কমানোর পথে এগিয়ে দেবে। ছোট পরিবর্তনেই আসবে বড় ফলাফল।
সূত্র: প্রথম আলো