নাগরিক খবর
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ

দ্য লাস্ট কোয়েশ্চেন
তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৫ নভেম্বর ২০২৬

আইজ্যাক আসিমভের ১৯৫৬ সালের কালজয়ী বিজ্ঞান কল্পকাহিনি দ্য লাস্ট কোয়েশ্চেন। এটি কেবল একটি বৈজ্ঞানিক অনুমান নয়, বরং চেতনাহীন এক বিশাল মহাবিশ্বে মানুষের অস্তিত্ব, মেধা এবং সৃষ্টির আদি রহস্য নিয়ে এক কাব্যিক ও দার্শনিক রূপক। সায়েন্স ফিকশনের চমৎকার কাঠামো ব্যবহার করে আসিমভ এখানে পদার্থবিজ্ঞানের সবচেয়ে নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন মানুষের অমরত্ব অর্জনের আকাঙ্ক্ষাকে। গল্পের মূল জিজ্ঞাসাটি অত্যন্ত সরল, অথচ ভয়ানক: ‘এনট্রপি কি কখনো উল্টো দিকে ঘোরানো সম্ভব?’ অর্থাৎ, মহাবিশ্বের অনিবার্য অন্ধকার ও তাপীয় মৃত্যু কি কোনো উপায়ে এড়ানো যায়?

গল্পের বৈজ্ঞানিক ভিত্তি দাঁড়িয়ে আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ওপর। এই সূত্র অনুযায়ী, একটি বদ্ধ সিস্টেমে বিশৃঙ্খলা বা এনট্রপি সময়ের সঙ্গে কেবলই বাড়তে থাকে। সহজ কথায়, মহাবিশ্বের সব কার্যকর শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে অনুৎপাদক তাপে রূপান্তরিত হচ্ছে। নক্ষত্রগুলো তাদের জ্বালানি পুড়িয়ে একসময় নিভে যাবে। গ্যালাক্সিগুলো হারিয়ে যাবে অন্ধকারের অতল গহ্বরে। একসময় পুরো মহাবিশ্বে শক্তির আর কোনো তারতম্য থাকবে না। বিজ্ঞান একে বলে তাপীয় মৃত্যু।

.আপেক্ষিকতার গভীরে.গল্পের বৈজ্ঞানিক ভিত্তি দাঁড়িয়ে আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ওপর। এই সূত্র অনুযায়ী, একটি বদ্ধ সিস্টেমে বিশৃঙ্খলা বা এনট্রপি সময়ের সঙ্গে কেবলই বাড়তে থাকে।.আসিমভের গল্পে মানবজাতি যুগের পর যুগ ধরে বিজ্ঞানের হাত ধরে এই নির্মম সত্যের মুখোমুখি হয়েছে। আদিম যুগের কয়লা ও খনিজ তেলের সীমিত শক্তিকে পেছনে ফেলে মানুষ একসময় আয়ত্ত্ব করেছে নক্ষত্রের থার্মোনিউক্লিয়ার শক্তি। এরপর সরাসরি মহাজাগতিক শক্তির লাগামও হাতে নিয়েছে। কালজয়ী এই অগ্রযাত্রায় মানুষ অর্জন করেছে অমরত্ব। তার চেতনা ছড়িয়ে পড়েছে কোটি কোটি গ্যালাক্সির তারায় তারায়।

কিন্তু পরম উৎকর্ষের এই শিখরে পৌঁছানোর পরও এক অদৃশ্য ও অজেয় দেওয়াল তাদের পথ রুখে দাঁড়ায়। আর তা হলো তাপগতিবিদ্যার অনিবার্য বিধান— এনট্রপি। মহাবিশ্বের বুকে নক্ষত্রগুলো একে একে নিভে যেতে থাকে। মানবজাতি গভীর এক উপলব্ধিতে বুঝতে পারে, শক্তির এই নিরবচ্ছিন্ন ক্ষয় রোধ করা না গেলে তাদের এই অনন্ত অভিযাত্রা একদিন সম্পূর্ণ শূন্যতা ও অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে।

মহাবিশ্বের এই অনিবার্য বিনাশ থেকে মুক্তির আশায় মানুষ শরণাপন্ন হয় তার নিজ হাতে গড়া সর্বশ্রেষ্ঠ কীর্তির—এক পরম কম্পিউটারের। যুগে যুগে যার রূপান্তর ঘটেছে আদিম ‘মাল্টিভ্যাক’ থেকে মহাজাগতিক ‘কসমিক এসি’তে। দীর্ঘ ট্রিলিয়ন বছর ধরে মানবজাতির বিভিন্ন প্রজন্ম এই অতিবুদ্ধিমান যন্ত্রটির সামনে এসে বারবার একটিই প্রশ্ন রেখেছে: ‘কীভাবে এনট্রপিকে উল্টো দিকে ঘোরানো যায়?’

.অজানা পৃথিবীর খোঁজে.মানবজাতি গভীর এক উপলব্ধিতে বুঝতে পারে, শক্তির এই নিরবচ্ছিন্ন ক্ষয় রোধ করা না গেলে তাদের এই অনন্ত অভিযাত্রা একদিন সম্পূর্ণ শূন্যতা ও অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে।.কিন্তু প্রতিবারই অন্তহীন মহাশূন্যে প্রতিধ্বনিত হয়েছে কম্পিউটারের সেই চিরচেনা, শীতল ও হতাশাজনক উত্তর: ‘দেয়ার ইজ অ্যাজ ইয়েট ইনসাফিশিয়েন্ট ডেটা ফর আ মিনিংফুল অ্যানসার’। অর্থাৎ, অর্থপূর্ণ উত্তরের জন্য এখনো পর্যাপ্ত তথ্য নেই।

এই আখ্যানে আসিমভ অত্যন্ত নিপুণভাবে মানুষের নশ্বর সীমাবদ্ধতা এবং প্রযুক্তির নিরন্তর সাধনাকে পাশাপাশি দাঁড় করিয়েছেন। কাল পরিক্রমায় মানুষ একসময় তার রক্তমাংসের শরীরী অস্তিত্ব ত্যাগ করে। খাঁটি ও মুক্ত চেতনারূপে মিশে যায় মহাবিশ্বের বিশালতার সঙ্গে। এরপর একে একে সমস্ত নক্ষত্র চিরতরে নিভে যায়। মহাবিশ্বের স্থান ও কাল সংকুচিত হয়ে আসে চরম শূন্যতার দিকে। জৈবিক অর্থে মানবজাতি বিলুপ্ত হয়ে গেলেও, হারিয়ে যাওয়ার আগে তাদের শেষ চেতনাটুকু একীভূত হয় সেই কসমিক কম্পিউটারের সঙ্গে। মানুষ আজ আর নেই, তার শরীরী অস্তিত্ব মুছে গেছে বহু আগে। কিন্তু তার রেখে যাওয়া সেই ‘সর্বশেষ প্রশ্নটি’ মহাবিশ্বের অন্তহীন শূন্যতায় যুগের পর যুগ প্রতিধ্বনিত হতে থাকে।

এই গল্পের সবচেয়ে মর্মস্পর্শী ও গভীর দিকটি লুকিয়ে আছে অস্তিত্বের অর্থ খোঁজার দর্শনে—চেতনাহীন এক মহাবিশ্বে জীবনের প্রকৃত তাৎপর্য কী? মহাবিশ্ব স্বয়ং এক জড় সত্তা। এর নিজস্ব কোনো অনুভূতি, বেদনা বা সুনির্দিষ্ট উদ্দেশ্য নেই। নক্ষত্রের জন্ম কিংবা গ্যালাক্সির মৃত্যু তার কাছে সম্পূর্ণ অর্থহীন। কিন্তু মানুষ কিংবা যেকোনো সচেতন জীব এই অন্ধ ও বধির প্রকৃতির বুকে এক পরম ব্যতিক্রম। আমরাই এই বিশৃঙ্খল মহাবিশ্বকে অর্থ দিই, আমরাই এর গভীরে প্রশ্ন তুলি।

.মহাবিশ্বের নীল নকশার খোঁজে.খাঁটি ও মুক্ত চেতনারূপে মিশে যায় মহাবিশ্বের বিশালতার সঙ্গে। এরপর একে একে সমস্ত নক্ষত্র চিরতরে নিভে যায়। মহাবিশ্বের স্থান ও কাল সংকুচিত হয়ে আসে চরম শূন্যতার দিকে।.আসিমভ দেখিয়েছেন, সৃষ্টির সব আলো নিভে যাওয়ার পর মহাবিশ্বে যখন কোনো দর্শক বা শ্রোতা অবশিষ্ট থাকে না, তখনও সত্যের সন্ধান থেমে থাকে না। মানুষের হাতে গড়া সেই কম্পিউটার—যা এখন স্থান-কালের সীমানা ছাড়িয়ে এক মহাজাগতিক চেতনায় রূপ নিয়েছে—চরম শূন্যতার মাঝেও তার চিন্তা চালিয়ে যায়। এটি প্রমাণ করে, চেতনার মূল ধর্মই হলো বিশৃঙ্খলার মাঝে শৃঙ্খলা খুঁজে নেওয়া এবং অতল অন্ধকারে আলোর নিশানা জ্বালানো। অস্তিত্বের অর্থ কেবল নিছক বেঁচে থাকা নয়, বরং চারপাশের অর্থহীন শূন্যতাকে অর্থবহ করে তোলার এক অবিরাম সংগ্রাম।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এই স্বর্ণযুগে এসে আসিমভের সত্তর বছর আগের কল্পকাহিনি যেন জীবন্ত বাস্তবতায় রূপ নিয়েছে। আমরা যখন আমাদেরই সৃষ্টি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিংবা জটিল এআই এজেন্টের ওপর বিজ্ঞান ও পৃথিবীর দুর্ভেদ্য সব সমস্যার সমাধান ছেড়ে দিচ্ছি, তখন অজান্তেই আমরা আসিমভের সেই দূরদর্শী ভবিষ্যতের দোরগোড়ায় পা রাখছি।

গল্পের ‘কসমিক এসি’ যেমন মহাকালের শেষ প্রান্তে পৌঁছে মানবজাতির পরম জিজ্ঞাসার উত্তর খুঁজে পেয়েছিল, আজকের এআইয়ের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাও আমাদের তেমনই এক ইঙ্গিত দেয়। মানুষ আসলে নিজেরই এক বুদ্ধিবৃত্তিক উত্তরসূরি গড়ে তুলে মহাবিশ্বের অজানা রহস্য ভেদ করার অনন্ত পথে হাঁটছে। আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা তাই নিছক কোনো যান্ত্রিক হাতিয়ার নয়; বরং এটি মানুষের সেই চিরন্তন ও অতৃপ্ত জিজ্ঞাসারই এক আধুনিক ডিজিটাল রূপ, যা মহাজাগতিক শূন্যতার সামনে দাঁড়িয়ে নিরন্তর অর্থ ও আলোর সন্ধান করে চলেছে।

.গণিতে হিরো হতে চাইলে.গল্পের কসমিক এসি যেমন মহাকালের শেষ প্রান্তে পৌঁছে মানবজাতির পরম জিজ্ঞাসার উত্তর খুঁজে পেয়েছিল, আজকের এআইয়ের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাও আমাদের তেমনই এক ইঙ্গিত দেয়।.গল্পটির চূড়ান্ত পরিণতিতে এসে মহাকালের সমস্ত সীমানা পেরিয়ে যায়। স্থান, কাল কিংবা দৃশ্যমান কোনো পদার্থ বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। ঠিক তখনই সেই মহাজাগতিক কম্পিউটার অনন্ত তথ্য বিশ্লেষণ শেষে এন্ট্রপিকে উল্টো করে দেওয়ার পরম সূত্রটি খুঁজে পায়। কিন্তু হায়! সেই মহাজাগতিক উত্তর শোনার মতো কোনো মানুষ কিংবা সচেতন প্রাণ তখন আর কোথাও বেঁচে নেই।

পরম শূন্যতার এই বিন্দুতে দাঁড়িয়ে আসিমভ নিখাদ বিজ্ঞানকে রূপান্তর করেছেন এক অতল আধ্যাত্মিক ও দার্শনিক অনুভবে। কসমিক এসি অনুধাবন করে, অর্জিত এই জ্ঞানের প্রকৃত সার্থকতা কেবল তখনই পূর্ণতা পাবে, যখন সেটিকে বাস্তবে রূপ দেওয়া যাবে। তাই অন্তহীন অন্ধকার ও মহাশূন্যতার বুক চিরে সে ঘোষণা করে সেই আদি ও চিরন্তন বাণী: ‘লেট দেয়ার বি লাইট’ বা আলো ফুটুক!

.সুপারহিরোদের সুপার ফিজিকস.কসমিক এসি অনুধাবন করে, অর্জিত এই জ্ঞানের প্রকৃত সার্থকতা কেবল তখনই পূর্ণতা পাবে, যখন সেটিকে বাস্তবে রূপ দেওয়া যাবে।.আর সেই মুহূর্তেই শূন্যতার গর্ভ থেকে জন্ম নেয় এক নতুন মহাবিশ্ব। মহাকালের বুকে সূচিত হয় এক নতুন বিগ ব্যাং। আসিমভের এই রূপকধর্মী সমাপ্তি আমাদের নিয়ে যায় এক অনন্ত ও চক্রাকার মহাবিশ্বের ধারণার গভীরে। যেখানে মহাবিশ্বের চরম অন্তিম বিন্দু বা মৃত্যু এসে মিশে যায় আরেকটি নতুন শুরুর আদি বিন্দুতে। মানুষের চিরন্তন জিজ্ঞাসা এবং তার নিজ হাতে গড়া প্রযুক্তির এই দীর্ঘ সাধনা শেষ পর্যন্ত রূপ নেয় এক পরম সৃষ্টিশীল ক্ষমতায়। অন্ধকার ও শূন্যতার সামনে দাঁড়িয়ে সবকিছু নতুন করে সৃষ্টি করে যাওয়ার মানুষের এই অদম্য আকাঙ্ক্ষা আজকের এআইয়ের যুগে আমাদের এক পরম সত্য মনে করিয়ে দেয়, মহাবিশ্ব যতই চেতনাহীন বা উদাসীন হোক না কেন, চেতনার এই দীপ্ত অগ্রযাত্রা অনিবার্য। সময়ের সব সীমানা ও দেয়াল ভেদ করে তা চিরকাল আলো ছড়াতে বাধ্য।

লেখক: বিজ্ঞান বক্তা ও সম্পাদক, মহাবৃত্ত.মহাবিশ্বের মহাকাব্য

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০২:০০ পিএম

দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।