নাগরিক খবর
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী

বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি
শ্রমমন্ত্রী
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৫ নভেম্বর ২০২৬

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। টঙ্গীর পাশাপাশি আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামের শ্রমঘন এলাকায় আরও ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি রয়েছে প্রধানমন্ত্রীর। এসব প্রতিশ্রুতিও ধাপে ধাপে পূরণ করা হবে।

মন্ত্রী গতকাল বুধবার পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরিকাঠামোর বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন। শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ এই খাতে ইতিবাচক নানা সংস্কার এনেছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে নামিয়ে আনা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এই উদ্যোগ শ্রমিকদের যেমন আর্থিক সুরক্ষা দেবে, তেমনি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে শ্রমিকদের সহায়তা করবে।

.আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকেরা যাতে সম্মান ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারেন, সে জন্য মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। ঘোষিত বেতনকাঠামো অনুযায়ী, তৈরি পোশাকশ্রমিকদের গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা থেকে সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হার অনুসারে এর আগে নির্ধারিত সব মজুরির চেয়ে এই মজুরি বেশি।

.শ্রমমন্ত্রী বলেন, ২০২৩ সালে তৎকালীন মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেখানে এবারের মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে ১৭ হাজার টাকা। এভাবে পর্যালোচনা করে দেখা যায়, এর আগে বিভিন্ন সময় ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে এবারের সুপারিশ করা মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। দ্রুততম সময়ে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বিবৃতিতে শ্রমমন্ত্রী শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিক ভাই-বোনদের কর্মক্ষেত্রে যোগ দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা বেগবান করার অনুরোধ জানান মন্ত্রী।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ পিএম

বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।