নাগরিক খবর
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ সংকটাপন্ন, আইসিইউতে চিকিৎসাধীন

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
সংকটাপন্ন, আইসিইউতে চিকিৎসাধীন
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৫ নভেম্বর ২০২৬

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

মামুনুর রশীদের অসুস্থতার খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। আজ বুধবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন তিনি। মামুনুর রশীদের সঙ্গে কথাও হয়েছে তাঁর। অনিমেষ আইচ প্রথম আলোকে বলেন, ‘তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। কথাবার্তা স্বাভাবিক। তবে শরীরে অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করছে। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন।’

জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে খুলনায় একটি উৎসবে অংশ নিতে গিয়েছিলেন মামুনুর রশীদ। সেখান থেকে ফেরার পরদিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। এদিকে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মামুনুর রশীদকে এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবার অভিনয়েও ফিরেছিলেন।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন মামুনুর রশীদ। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন মামুনুর রশীদ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ সংকটাপন্ন, আইসিইউতে চিকিৎসাধীন

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।