নাগরিক খবর
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে

বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল
অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৬ নভেম্বর ২০২৬

নির্মাণ শেষ হওয়ার পরও পড়ে থাকা পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল অবশেষে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রথম আলোয় গত ১২ এপ্রিল ‘৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে, বিপুল ব্যয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি ছিল প্রধান প্রতিবেদন। এতে বলা হয়, এসব হাসপাতালের ভবন নির্মাণ শেষের পর এক থেকে ছয় বছর ধরে পড়ে রয়েছে।

সরকার যে হাসপাতালগুলো চালুর উদ্যোগ নিয়েছে, তা ওই ছয় হাসপাতালের পাঁচটি।

হাসপাতালগুলো হলো রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল ও কুমিল্লা শিশু হাসপাতাল। ভবন নির্মাণের পরও জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু করা যায়নি। তবে কোনো কোনোটিতে অন্য হাসপাতালের অংশ হিসেবে কিছু চিকিৎসাসেবা দেওয়ার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল।

.প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও কুমিল্লা ছাড়াও সিলেটের একটি হাসপাতালের কথা বলা হয়েছিল। সিলেটের হাসপাতালটির বিষয়ে জানা গেছে, সেটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।.প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এসব হাসপাতাল এখন উদ্বোধনের জন্য প্রস্তুত।

বাসস গতকাল প্রতিবেদনে জানিয়েছে, হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রাখার পরিকল্পনা রয়েছে।

প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও কুমিল্লা ছাড়াও সিলেটের একটি হাসপাতালের কথা বলা হয়েছিল। সিলেটের হাসপাতালটির বিষয়ে জানা গেছে, সেটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, সিলেটেরটি সাধারণ হাসপাতাল। এটির আসবাব এসে গেছে। দ্রুতই চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে।

.এই ছয় হাসপাতালের ভবন নির্মাণে খরচ হয়েছিল ৩২০ কোটি টাকা। মোট শয্যা ১ হাজার ৫০টি। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভবনগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে চালু না করায় কোনো কোনো ভবনে চুরির ঘটনাও ঘটছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতি প্রতিবেদন দেওয়ারও নির্দেশনা দেন তিনি। এরপর হাসপাতালগুলো চালুর উদ্যোগ শুরু হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে।

.বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি হাসপাতালের জন্য পদ সৃষ্টি ও চিকিৎসা সরঞ্জাম কেনার প্রক্রিয়া এগিয়েছে। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ শিশু হাসপাতাল চালু করতে যেসব যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলো ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।.বাসস জানিয়েছে, চালু হতে যাওয়া হাসপাতালগুলোর জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট ১০০টি, জুনিয়র কনসালট্যান্ট ২০০টি এবং মেডিকেল অফিসারের ৩২৫টি পদ রয়েছে। এ ছাড়া পাঁচটি হাসপাতালের জন্য উপপরিচালক পদেও কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

তবে এসব হাসপাতালের সব পদে এখনো পদায়ন হয়নি বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, পদ সৃষ্টি করা হয়েছে। নিয়োগ হয়ে যাবে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি হাসপাতালের জন্য পদ সৃষ্টি ও চিকিৎসা সরঞ্জাম কেনার প্রক্রিয়া এগিয়েছে। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ শিশু হাসপাতাল চালু করতে যেসব যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলো ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

.দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ বাড়ছে। অনেক সময় দেখা যায়, শিশু রোগী বেড়ে গেলে শয্যা পাওয়া যায় না। আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা পাওয়া দুরূহ।.রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘শিশু হাসপাতালটিতে নতুন উপপরিচালক নিয়োগের কথা শুনেছি। ইতিমধ্যে কিছু সরঞ্জাম এসেছে বলে শুনেছি। সেগুলো অবশ্য দেখা হয়নি। ঠিকাদারেরা দিয়ে গেছে বলে জেনেছি।’

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ বাড়ছে। অনেক সময় দেখা যায়, শিশু রোগী বেড়ে গেলে শয্যা পাওয়া যায় না। আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা পাওয়া দুরূহ।

বিভাগীয় পর্যায়ে শিশু হাসপাতালের উপযোগিতা আছে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন। তবে তিনি প্রথম আলোকে বলেন, এসব হাসপাতাল চালু করতে অনেক সময় প্রয়োজনীয় সরঞ্জামের পুরোপুরি ব্যবস্থা করা হয় না। লোকবল থেকে শুরু করে অনেক কিছুরই অভাব থেকে যায়। তাই এগুলোকে ক্রমান্বয়ে জেনারেল হাসপাতালে পরিণত করতে হবে।

এর কারণ প্রসঙ্গে মুশতাক হোসেন বলেন, একটা জেনারেল হাসপাতালে সমস্ত বিষয়ের (ডিসিপ্লিনের) চিকিৎসার ব্যবস্থা থাকলে জনবল, সরঞ্জাম ও অন্যান্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয়। বিষয়ভিত্তিক ‘সেন্টার ফর এক্সেলেন্স’ জাতীয় পর্যায়ে একটি–দুটি থাকলেই চিকিৎসা গবেষণা উৎকর্ষ লাভ করবে। যে শিশু হাসপাতালগুলো চালু হচ্ছে, তাতে শিশুদের চিকিৎসা সুবিধার সম্প্রসারণ ঘটাবে। তবে পর্যায়ক্রমে এটিতে মাতৃস্বাস্থ্যসেবা থেকে শুরু করে অন্যান্য চিকিৎসাসেবা চালু করার উদ্যোগ নিতে হবে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ এএম

বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।