নাগরিক খবর
ই-পেপার
২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
একসময়ের খুব কাছের মানুষের সঙ্গে যোগাযোগ নেই? এই ১০টি হৃদয়ছোঁয়া মেসেজ দূর করতে পারে বহুদিনের দূরত্ব

একসময়ের খুব কাছের মানুষের সঙ্গে যোগাযোগ নেই? এই
১০টি হৃদয়ছোঁয়া মেসেজ দূর করতে পারে বহুদিনের দূরত্ব
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৭ নভেম্বর ২০২৬

আপনার কি একসময়ের খুব কাছের কারও সঙ্গে বহু বছর যোগাযোগ নেই? অথচ তাঁর কথা প্রায়ই মনে হয়? তাঁকে এই ১০টি হৃদয়ছোঁয়া মেসেজ থেকে যেকোনও একটি পাঠিয়ে দেখুন তো দূরত্ব দূর হয় কিনা!

হাল ফ্যাশন এমন ঘটনা আমাদের সবার জীবনেই কোনও না কোনও সময়ে ঘটে। দেখা যায়, একসময় যিনি ছিলেন খুব কাছের মানুষ, তাঁর সঙ্গে আর যোগাযোগ নেই এখন। কালের আবর্তে ফিকে হয়ে যাওয়া সম্পর্কটি ভুলেও যেতে পারেন না আপনি। আবার হয়তো কোনও অপ্রিয় পরিস্থিতি বা ভুল বোঝাবুঝির জেরেও দূরে সরে যান একসময়ের খুব কাছের কেউ। ঘটনাচক্রে বা অবচেতনে আপনার মনে হয় তাঁর কথা।

তাঁর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। জানতে ইচ্ছা করে তিনি কেমন আছেন। হয়তো তাঁর সঙ্গে আবার আগের মতো যোগাযোগ থাকুক চান আপনি। কিন্তু কী বলবেন খুঁজে পান না। কী বললে স্বাভাবিক হবে সম্পর্ক তা বুঝে উঠতে পারেন না। দেখুন তো এই ১০টি মেসেজের থেকে কোনও একটি কাজ করে কিনা!

এটা দেখে তোমার কথা মনে পড়ল।

সঙ্গে স্মৃতিবিজড়িত কোনও ছবি, গান বা লেখা পাঠিয়ে দিন। মনে তো পড়েই তাঁর কথা বিভিন্ন সময়ে। প্রিয় কোনও স্মৃতির মুখোমুখি হলে। সেই স্মৃতি হয়তো মুছে দেবে অভিমান বা অস্বস্তি তাঁর মন থেকেও।

একজনকে আমাদের সেই গল্পটা বলছিলাম। ঘটনাটা মনে পড়তেই এখনো হাসি পাচ্ছে।

এখানে আপনাদের দুজনের কোনও মজার স্মৃতির কথা বসিয়ে দিতে পারেন। হয়তো অবচেতনে তিনিও হেসে উঠবেন সেই ঘটনার কথা ভেবে। হালকা হয়ে যাবে দূরত্বের মেঘ।

উত্তর দেওয়ার প্রয়োজন নেই। শুধু তোমাকে জানাতে ইচ্ছা করছে, তোমার কথা ভাবছিলাম।

আপনার অনুভূতির কথা জানান দেওয়াই যথেষ্ট অনেক সময়। কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া আশা করবেন না। অনেকটা সময় ধরে দূরত্ব বেড়েছে। আরেকটু না হয় সময় দিলেন।

যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য দুঃখিত। আসলে এটি তোমার জন্য ঘটেনি।

হয়তো অপর দিকের মানুষটি বহু বছর ধরে নিজেকে দোষারোপ করছে বা অবাক হয়ে ভাবছে, সে কী এমন করেছিল যে আপনি যোগাযোগ বন্ধ করে দিলেন। আপনার এই দোষ স্বীকার তাঁর বোঝা হালকা করবে।

তোমার সুখবরটা শুনেছি। তোমার জন্য আমি সত্যিই খুব খুশি হয়েছি

তাঁর পড়াশোনা, চাকরি, বিয়ে বা যেকোনও ভালো সংবাদে আলাদা করে একটা মেসেজ পাঠান। এটি হতে পারে সম্পর্কটি আবার গড়ে তোলার প্রথম সোপান।

বছরের এই সময়টায় তোমার কথা খুব মনে পড়ে।

খুব চর্বিতচর্বণ মনে হলেও এমন অকপট স্বীকারোক্তি মুছে দিতে পারে অনেক বেদনা ও ক্ষোভের দাগ। মাঝে মাঝে আপনার যে তাঁর সঙ্গে না থাকার পরেও উৎসব বা প্রিয় ঋতুর সময় তাঁকে মনে পড়ে, সেটি তাঁকে ভালোলাগা দিতে পারে।

আমাদের সেই কথোপকথনগুলোর কথা অনেক মনে হয়

স্মৃতি সহজে মুছে যায় না। ধুলায় ধূসরিত হয় মাত্র। আগের বিভিন্ন কথোপকথনের প্রসঙ্গ টানলে সেই টান হৃদয় পর্যন্ত পৌঁছে যেতে পারে।

তুমি কেমন আছ, তা জানতে খুব ইচ্ছে করছে।

এই লাইনটি খুব ক্রিয়েটিভ নয়। কিন্তু এমন সহজ একটা প্রশ্ন দুয়ার খুলে দিতে পারে বন্ধ সম্পর্কের। অভিমানে হয়তো উত্তর আসবে, আমি কেমন আছি তা দিয়ে তুমি কী করবে! তবু উত্তর তো এল। এটুকুই বা কম কী!

আমি এখনও তুমি যা যা পরামর্শ দিয়েছিলে তা মেনে চলি

কেয়ার থেকেই তো পরামর্শ দেয় কাছের মানুষ। আর সেটি যে যোগাযোগ না থাকলেও পুরো সময় জুড়ে আপনার কাছে এত গুরুত্বপূর্ণ তা জানলে ভালো লাগতে পারে আপনার একসময়ের কাছের মানুষটির।

তোমাকে কি এক কাপ কফি খাওয়াতে পারি?

কফি বড় অদ্ভুত এক পানীয়। অনেক জট খুলে দেয়। কফির কাপ সামনে নিয়ে কনফ্রন্ট বা কনফেশন করার মজাই আলাদা। হয়তো সেই প্রস্তাব গ্রহণও করে ফেলতে পারেন আপনার কাছের অথচ দূরের মানুষটি।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ এএম

একসময়ের খুব কাছের মানুষের সঙ্গে যোগাযোগ নেই? এই ১০টি হৃদয়ছোঁয়া মেসেজ দূর করতে পারে বহুদিনের দূরত্ব

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।