নাগরিক খবর
ই-পেপার
২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
২০ হাজার টাকার কমে স্মার্টফোন কেনার আগে যে ৮টি বিষয় জানতে হবে

২০ হাজার টাকার কমে স্মার্টফোন কেনার
আগে যে ৮টি বিষয় জানতে হবে
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৭ নভেম্বর ২০২৬

স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। অনেকেই নিজেদের প্রয়োজন ও বাজেট বুঝে ২০ হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে আগ্রহী। কিন্তু স্মার্টফোন কেনার আগে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সঠিক সমন্বয় যাচাই করা খুব জরুরি। ২০ হাজার টাকার কমে স্মার্টফোন কেনার আগে যে ৮টি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে তা নিম্নরূপ।

১. প্রসেসর ও পারফরম্যান্স

ভিভো বাংলাদেশের টেকনিক্যাল ও কাস্টমার সার্ভিস বিভাগের ব্যবস্থাপক মো. জুলফিকার আলীর তথ্যমতে, ফোনের আসল গতি নির্ভর করে প্রসেসরের ওপর। আর তাই ২০ হাজার টাকার বাজেটে অন্তত ৬ ন্যানোমিটার বা তার চেয়ে উন্নত আর্কিটেকচারের চিপসেটযুক্ত স্মার্টফোন কেনা উচিত। এই রেঞ্জে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০, ডাইমেন সিটি ৬৩০০ বা স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসরের ফোন দৈনন্দিন মাল্টিটাস্কিং ও মাঝারি মানের গেমিংয়ের জন্য দারুণ কার্যকর। এ ধরনের চিপসেটের ফোন কম ব্যাটারি খরচ করে স্থিতিশীল পারফরম্যান্স দেয়। শুধু কোর সংখ্যা না দেখে চিপসেটের ক্লক স্পিড (অন্তত ২.৩ গিগাহার্টজ) এবং বেঞ্চমার্ক স্কোর যাচাই করলে ফোন দীর্ঘদিন স্লো হওয়া থেকে রক্ষা পায়।

২. র‍্যাম ও ধারণক্ষমতা

শুধু র‍্যাম ও ধারণক্ষমতা দেখলেই হবে না, সেগুলোর ধরন বা সংস্করণ জানাও সমান জরুরি। বর্তমানে এই বাজেটের ফোনে ৬ বা ৮ গিগাবাইট র‍্যাম এবং অন্তত ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা থাকা আদর্শ। এ ছাড়া ফোনে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে কি না, তা দেখে নিলে ভবিষ্যতে ধারণক্ষমতা বাড়ানো সহজ হয়।

৩. ডিসপ্লে কোয়ালিটি ও রিফ্রেশ রেট

চোখের আরাম ও মসৃণ ব্যবহারের জন্য ডিসপ্লের রেজোল্যুশন এবং পর্দার রিফ্রেশ রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০ হাজার টাকার মধ্যে ফুল এইচডি প্লাস (১০৮০পিক্সেল) রেজোল্যুশন এবং অন্তত ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে বেছে নেওয়া উচিত। অনেক ফোনে বড় পর্দা থাকলেও রেজোল্যুশন থাকে কেবল এইচডি প্লাস, যা ভিডিও দেখার অভিজ্ঞতা কমিয়ে দেয়। পাশাপাশি রোদের আলোতে স্ক্রিন পরিষ্কার দেখতে ডিসপ্লের পিক ব্রাইটনেস অন্তত ৮০০-১০০০ নিটস কি না, তা দেখে নেওয়া ভালো।

৪. ব্যাটারির ক্ষমতা ও ফাস্ট চার্জিং প্রযুক্তি

সারা দিন নিশ্চিন্তে ফোন ব্যবহারের জন্য বড় ব্যাটারির পাশাপাশি দ্রুত চার্জিং প্রযুক্তি থাকা প্রয়োজন। বর্তমানে এই বাজেটে ৬ হাজার এমএআইচ থেকে ৭ হাজার এমএএইচ পর্যন্ত বিশাল ব্যাটারির ফোন পাওয়া যাচ্ছে। ফোনে ৭ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে এমন ফোন অনায়াসে দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। তবে বড় ব্যাটারি চার্জ করতে যেন ঘণ্টার পর ঘণ্টা না লাগে, সে জন্য অন্তত ৩০ ওয়াট থেকে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বক্সে চার্জার দেওয়া আছে কি না, তা অবশ্যই নিশ্চিত হওয়া উচিত।

৫. ক্যামেরা সেন্সর ও ইমেজ প্রসেসিং

মেগাপিক্সেলের সংখ্যার চেয়ে ক্যামেরার মূল সেন্সরের মান এবং সফটওয়্যার অপ্টিমাইজেশন বেশি গুরুত্বপূর্ণ। এই বাজেটে সাধারণত ৫০ মেগাপিক্সেল বা ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যায়। ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা দিনের আলোয় বেশ নিখুঁত ছবি তুলতে সক্ষম। কেনার আগে ফোনের ক্যামেরায় নাইট মোড, এইচডিআর এবং ফুল এইচডি ৩০এফপিএস ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা আছে কি না যাচাই করুন। অপ্রয়োজনীয় ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের চেয়ে ভালো মানের একটি প্রাইমারি ও সেলফি ক্যামেরা বেশি কাজে লাগে।

৬. ৫জি কানেক্টিভিটি ও ব্যান্ড সাপোর্ট

ভবিষ্যতের কথা ভেবে ২০ হাজার টাকার বাজেটে অবশ্যই একটি ৫জি স্মার্টফোন কেনা উচিত। তবে ফোনটি শুধু ৫জি লেখা থাকলেই চলবে না, সেটি কয়টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে তা দেখা জরুরি। পর্যাপ্ত ব্যান্ড সাপোর্ট না থাকলে সব অপারেটরের নেটওয়ার্কে ভালো স্পিড পাওয়া যায় না। অনেক ফোনে আধুনিক ৫জি মডেম ও ডুয়াল ৫জি স্ট্যান্ডবাই সুবিধা রয়েছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন ইন্টারনেটের জন্য ওয়াইফাই ৫ এবং ব্লুটুথ ৫.২ বা তার পরবর্তী সংস্করণ থাকা প্রয়োজন।

৭. সফটওয়্যার ও আপডেট পলিসি

৮. বিল্ড কোয়ালিটি, সুরক্ষা ও অতিরিক্ত ফিচার

দৈনন্দিন ব্যবহারে ফোন যেন টেকসই হয়, সে জন্য এর বিল্ড কোয়ালিটি এবং সুরক্ষা রেটিং দেখা প্রয়োজন। এই বাজেটে অনেক ফোনেই এখন আইপি৫৪ বা আইপি ৬৪ রেটিং পাওয়া যায়, যা ফোনকে ধুলাবালি ও হালকা পানির ছিটা থেকে সুরক্ষা দেয়। এ ছাড়া দ্রুত আনলকিংয়ের জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভালো সাউন্ডের জন্য স্টেরিও স্পিকার, ব্লুটুথ হেডফোন ফিচার বা হেডফোন পোর্ট জ্যাক এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস বা পাণ্ডা গ্লাস সুরক্ষা আছে কি না তা যাচাই করে নিতে হবে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ এএম

২০ হাজার টাকার কমে স্মার্টফোন কেনার আগে যে ৮টি বিষয় জানতে হবে

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।