নাগরিক খবর
ই-পেপার
২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
জাদুকর এসেছিল!
জাদুকর এসেছিল!
জাদুকর এসেছিল!
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৭ নভেম্বর ২০২৬

ভাটির দেশ, এদিকে পানির ওপর দ্বীপের মতো দূরে দূরে থোকা থোকা গ্রাম। নৌকা ছাড়া নড়ার উপায় নেই এক পা-ও! হাটবাজার, বাচ্চাদের স্কুল—সব নৌকায়। এই এলাকার একমাত্র বিনোদন বা আমোদের দিন হলো হাটবার। এদিন ছেলে-বুড়ো, বাড়ির ঝি সেই সকাল থেকেই তৈরি হতে থাকে, সে ছোটখাটো কোনো কেনাকাটার অছিলায় হলেও।

ওই দিন হাটবার উপলক্ষে মাথায় তেল পড়ে, চিরুনি দিয়ে পাট করা হয় সিঁথি। মা-মেয়ে কি বাড়ির ছোট ছেলেটি, বুড়োখোকা, বাড়ির কর্তাও—সবাই ভালো ধোয়া কাপড়টা পরে সেই সাতসকালেই তৈরি হয়ে যায়। কারণ, বেলাবেলিই বের হতে হবে যে!

নাশতার বেলায় বাড়ির হিজলগাছটার কাছে এসে কেউ দাঁড়ালে দেখবে যে ততক্ষণে হাওরের জলে নৌকার বইঠার আওয়াজ উঠতে শুরু করেছে।

বেলা নাগাদ দেখা যাবে, নৌকার পর নৌকা দূরের ছোট বিন্দুর মতো কালচে সবুজ থোকা গ্রামগুলো থেকে বেরিয়ে আসছে—চলেছে উৎসবযাত্রায়। হিজলহাঠির হাটে।

তবে ওই দিন হাওর অঞ্চলের মানুষের হাটবার অন্য রকম এক স্মৃতি হয়ে এল!

হাটে ঢোকার মুখেই তাদের সবার চোখ আটকে গেল বিশাল এক বজরায়। এ কার বজরা! মুন্সির বজরা না। মুন্সির বজরা তারা চেনে। এ অঞ্চলে সবচেয়ে বড় বজরা দেবহাটার এই মুন্সিবাড়ির। আজও সেই বজরা আছে। পাশেই নোঙর করা। কিন্তু নতুন এ বজরার পাশে মুন্সিদের বজরাকে একটা ছোট পানসিনৌকা মনে হচ্ছে।

.নাবিলা ও জলজ দুনিয়া.হাটে ঢোকার মুখেই তাদের সবার চোখ আটকে গেল বিশাল এক বজরায়। এ কার বজরা! মুন্সির বজরা না। মুন্সির বজরা তারা চেনে। এ অঞ্চলে সবচেয়ে বড় বজরা দেবহাটার এই মুন্সিবাড়ির।.দেখতে দেখতে বটগাছের ঘাট ছাড়িয়ে উঁচু পাড় বরাবর হাটুরেদের ভিড় জমে গেল। হাটে ঢোকার কথা যেন তারা সবাই ভুলে বসেছে। সব চোখ, কৌতূহল ওই বজরা ঘিরে। নানা আলোচনা চলছে জমায়েতের মধ্যে। ফিসফিস কথা। বটগাছের তলার বড় ভিড়টা থেকে মৌমাছির মতো মৃদু একটা গুঞ্জন শোনা যাচ্ছে।

এই আচানক বজরা কোত্থেকে হাজির হলো? আজব রং। বিশাল ছইয়ের ওপর মাস্তুল না পাখির পাঙ্খা—হাওরের মানুষ বুঝে কূল পায় না। আলোচনা, নানা বোঝাপড়া-সমীকরণ চলতেই থাকে।

এই সময় ছইয়ের ওপরে একটা ঢাকনা খুলে আশ্চর্য পোশাক পরা এক লোক বেরিয়ে এসে দাঁড়ায়। হাটুরে-জমায়েত মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়।

কালো আলখেল্লার মতো পোশাক, মাথায় ওপরের দিকে লম্বা সরু হয়ে উঠে যাওয়া টুপির লোকটাকে হাটের চানাচুর আর ঘটিগরম বিক্রিওয়ালার বেশভূষার সঙ্গে মিলিয়ে অনেকের মধ্যে ক্ষণিকের জন্য ধন্দ তৈরি হয়।

এই লোকের টুপি বহুমূল্যের, মখমলের মতো যেন, গা থেকে সোনার দ্যুতি ঝলসাচ্ছে। কালচে সবুজাভ একটা মুখ, থুতনির দাড়ি বুক ছুঁয়েছে। শরীরের চেয়ে কুমড়ার মতো বড় এক মাথা। ভুরুহীন চোখ। কেমন অপার্থিব এক মুখ যেন। জাদুকর কোনো!

ভোটের সময় ভোট চাইতে আসা নেতাদের মতো ঘাড় ফিরিয়ে সামনের ভিড়কে একবার দেখে নিল লোকটা। তারপর দুহাত তুলে জনতার গুঞ্জন থামানোর ইশারা করে হাসল, মুখ খুলল, ‘ভাইসব, তোমরার লাগি এক আজিব জিনিস লইয়া আমি হাজির অইছি। ইতা দুনিয়ার কুনোখানো দেখছ না তোমরা। সিনেমাত দেখছ! কত্তোতা তারা দেখায়, জানো। তোমরার ইটির কথা মনে আছেনি? হেই যে সিনেমা। বুড়া বেটার মতো চেহারা আছিল যার, গাল তোবড়ানি। ভিনদেশ থাকি আইছিল?

.মঙ্গলের পাথরফলক.এই লোকের টুপি বহুমূল্যের, মখমলের মতো যেন, গা থেকে সোনার দ্যুতি ঝলসাচ্ছে। কালচে সবুজাভ একটা মুখ, থুতনির দাড়ি বুক ছুঁয়েছে। শরীরের চেয়ে কুমড়ার মতো বড় এক মাথা। ভুরুহীন চোখ।.‘আইজকু কোনো সিনেমা না! আমি তোমরারে আসল ইটির মতো মাইনষরে দেখাইমু। আমার অউ জাহাজো করি লইয়া আইছি, তোমরারে দেখানির লাগি। কিন্তু বাকিতে তো কুনোতা মিলে না আজকাইল। এল্লাগি টেকাটুকা লাগব, ইটি দর্শনো টেকা লাগব। বেশি না! তোমরার লাগি বড় মাইনষের দিতে হইবো তিরিশ টেকা আর গুঁড়া, হুরুতার লাগি বিশ টেকা। ঠিক আছেনি কও?’

মন্ত্রমুগ্ধ পাড়ের জনতার তরফে বিপুল কণ্ঠ একযোগে কথা বলে উঠল, তাতে তারা সম্মতি দিল, না অসম্মতি দিল—বোঝা গেল না।

বজরার জাদুকরের হাসি মুখে আরও বিস্তৃত হলো।

‘ভাইসব, তোমরা সব সুন্দর করি লাইনো দাঁড়াই যাও। কেউ বাদ পড়তায় না। টেকা দিয়া সুন্দর করি ঢুকবায় সবে দেখতে পাইবায়। কিন্তু গোলমাল হইলে আমি জাহাজ লইয়া যাইমু গিয়া। লাইন ধরি আইবা। টেকা দিলে লোহার গেইট খুলব, তোমরা সুশৃঙ্খল করি ঢুকবা, ভাইসব।’

লোকজন শুরুতে খানিক হুড়োহুড়ির পর শেষে লাইন বানিয়ে ফেলল একটা। এর মধ্যে শৃঙ্খলা রক্ষায় কিছু স্বতঃপ্রণোদিত লোকও জুটে গেল। তারা ভলান্টিয়ার। কড়া হাতে তারা গোলমাল সামাল দিতে লাগল।

লাইন ধরে লোকজন ভেতরে যাচ্ছে।

বজরার মুখে রাখা এক মেশিনের স্টিলের বাক্সে টাকা ফেলতে হচ্ছে তাদের প্রথমে। ঠিকঠাক টাকা গুনে নিয়ে মেশিনই দরজা খুলে দিচ্ছে ঘটাং করে। বড়দের তিরিশ, ছোটদের বিশ। যার ভাংতি টাকা ফেরত পাওয়ার কথা, মেশিন তার টাকা ঠিকঠাক ফেরত দিচ্ছে। নিখুঁত, বাঁধা নিয়মে হচ্ছে সব।

.শেষ তরি.‘ভাইসব, তোমরা সব সুন্দর করি লাইনো দাঁড়াই যাও। কেউ বাদ পড়তায় না। টেকা দিয়া সুন্দর করি ঢুকবায় সবে দেখতে পাইবায়। কিন্তু গোলমাল হইলে আমি জাহাজ লইয়া যাইমু গিয়া।'.বজরার পেছন দিক দিয়ে ‘বাহির’ পথে যারা বেরিয়ে আসছে, তাদের চেহারা হতবিহ্বল। বাইরে এসেও বিস্ময় কাটছে না তাদের।

—আরি বাপ! ইতা কিতা দেখলাম!’ বিড়বিড় করে বলল একজন।

আরেক বিস্ময় কণ্ঠ: ইতারে ইতিনি কয়!

—ইতায় খায় কিতা! ভাতনি? মাতেনি?

এসব বিস্ময়মাখা হাজার প্রশ্ন হাওরের হাটের মানুষকে সন্ধ্যা পর্যন্ত বিমূঢ়-বিস্ময়াভূত করে রাখে।

এক-দুজন নয়। ৯০৯ জন। আচানক আবির্ভূত হওয়া জাদুকরের বজরায় অদ্ভুতদর্শন প্রাণী দেখল হাটে আসা এই ৯০৯ জন।

ভেতরে বিশাল লম্বা করিডর ধরে হেঁটে গেছে তারা এক এক করে। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেয়াল। ওপাশে দাঁড়ানো একদল কিম্ভূতদর্শন প্রাণী। তারাও বিস্ময় নিয়ে দেখেছে হাওরের মানুষদের।

.জাদুকর যাদের বলেছে, এরা ইটি, সিনেমার ইটি। এই ইটি কি হাওরাঞ্চলের মানুষ চেনে না। এক-দুজনও–বা নাম শুনে থাকতে পারে বা পড়েছে কোথাও কোনো লেখা—তাদের অতিশয় বর্ণনায় ইটি হয়ে উঠছে আরও দুর্লভ কল্পলোকের এক প্রাণী; যারা দূরের কোনো মহাদেশে থাকে।

সন্ধ্যার মুখে মুখে আরেকবার সেই জাদুকরকে বজরার ছইয়ের ওপর দেখা গেল। তার পরনে এখন রুপোর মতো ঝলমলে পোশাক। মাথায় টুপি নেই। তবে কাঁধ পর্যন্ত চুল, নিচ থেকে উঠে আসা বজরার মিহি আলোয় জাদুকরকে আরও অপার্থিব দূরের কেউ মনে হয়। জনতা জাদুকরকে দেখে চুপ হয়ে যায়। আবার স্তব্ধতা নেমে আসে।

.দ্য ভিজিট.ভেতরে বিশাল লম্বা করিডর ধরে হেঁটে গেছে তারা এক এক করে। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেয়াল। ওপাশে দাঁড়ানো একদল কিম্ভূতদর্শন প্রাণী। তারাও বিস্ময় নিয়ে দেখেছে হাওরের মানুষদের।.‘আমরার এখন যাওয়া লাগব। যদি তোমরা আমার এই আজিব চিড়িয়াখানা পছন্দ করিয়া থাকো, আমি সার্থক কইমু নিজেরে, যে তোমরারে কিচ্ছু দেখাইতে পারছি। তোমরা ইতা মনে রাখবায় বাকি জীবন। আমি এক দুনিয়া থাকি আরেক দুনিয়া ঘুরিয়া বেড়াই। তোমরার দুনিয়া ঘুরিয়া গেলাম। আবার আইমু।’

ঘনায়মান সাঁঝবেলায় হাওরের নিথরতায় জাদুকরের কথা বাতাসে প্রতিধ্বনি তোলে। হাতে ধরা ভাষা-প্রম্পটার বন্ধ করে জাদুকর। হাওরাঞ্চলের ভাষায় সড়গড় হওয়া সহজ নয়, মেশিন বলে দিলেও।

জনতার উদ্দেশে হাত নাড়ে আরেকবার জাদুকর। বজরার ভেতরে ততক্ষণে ইঞ্জিন চালুর মৃদু আওয়াজ উঠেছে। পাড় থেকে সরতে শুরু করে বজরা।

ভেতরের মাথাবড়, তোবড়ানো গাল আর বলের মতো চকচকে চোখের প্রাণীদের চোখেমুখেও বিমূঢ় বিস্ময়। আরদ (দুনিয়া) নামের চিড়িয়াখানায় দুপেয়ে এ জন্তুদের কথা তাদের কল্পনার বাইরে ছিল। দেখে গেল। এই গ্রহের কিম্ভূত প্রাণীদের তত্ত্বতালাশ, নমুনা নিতেই আসা তাদের।

.কিডন্যাপ.ঘনায়মান সাঁঝবেলায় হাওরের নিথরতায় জাদুকরের কথা বাতাসে প্রতিধ্বনি তোলে। হাতে ধরা ভাষা-প্রম্পটার বন্ধ করে জাদুকর। হাওরাঞ্চলের ভাষায় সড়গড় হওয়া সহজ নয়, মেশিন বলে দিলেও।.এদিকে পাড়ের মানুষ দেখল, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বজরাসদৃশ কলের জাহাজ। হলুদ-লাল বাতি আস্তে আস্তে ফিকে হয়ে এল। হাওরের অন্ধকারে একসময় কালোয় মিশে গেল বজরা, নাকি আকাশে মিলিয়ে গেল! ঠাওর করতে পারে না তারা।

হাওরের মানুষদের কেউ কেউ বলে, বজরাকে তারা তিরবেগে আকাশে উড়ে যেতে দেখেছে। কেউ বলে, না, হাওরের অন্ধকারে দূরের কোনো ঘাটের দিকে চলে গেছে। এ–ই নিয়ে হাওরাঞ্চলের মানুষের মধ্যে তর্ক রয়ে যায় আরও অনেককাল। এ দুই দল কখনোই এক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না—কোথা থেকে এসেছিল জাদুকর আর তার ভেতরের কিম্ভূত ওই জন্তুরা?

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় অক্টোবর সংখ্যায় প্রকাশিত.অনুরূপী

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৫ পিএম

জাদুকর এসেছিল!

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।