নাগরিক খবর
ই-পেপার
২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা,
তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গোয়ালন্দ উপজেলার বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর–মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আবদুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। বিশ্বনাথপাড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে থাকা ছয় সদস্যের ছিনতাইকারী চক্র ইজিবাইকটির পথরোধ করে। তাঁদের মধ্যে চারজন ঢাকা মেট্রো–গ–৩২–০৮২৪ নম্বরের সাদা রঙের প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিলেন। তাঁরা ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁরা প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ তিনজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন। এ সময় ছিনতাইকারী চক্রের অপর তিন সদস্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার ও মধুসূদন সরকার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায় পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, উজানচর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয় লোকজন একটি সাদা রঙের প্রাইভেট কারসহ তিনজনকে আটক করে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেওয়া হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রাতেই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে। ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম

প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।