পাওয়ারপ্লে শেষবাংলাদেশ ‘এ’: ১০ ওভারে ৩১/২
প্রথম ১০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৩১ রান। শাহাদত ১৪ রানে ও মাহিদুল ১ রানে ব্যাটিং করছেন। মাহিদুল ১ রান করতে খেলেছেন ২১ বল।
মাহমুদুল হাসান জয়ও আউটবাংলাদেশ ‘এ’: ৫ ওভারে ১৬/২
আবার আলী রাজা। এবার তিনি বোল্ড করলেন মাহমুদুল হাসান জয়কে। ১৭ বলে ৯ রানে আউট করেছেন এই ওপেনার।
শুরুতেই আউট অধিনায়ক সাইফবাংলাদেশ ‘এ’: ৩ ওভারে ১৪/১
রাজার বাউন্সারে উইকেট দিলেন সাইফ হাসান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ ফিরেছেন মাত্র ২ রানে।
প্রথম ওভার শেষে ৮ রানবাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনিং করছেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান। পাকিস্তান ‘এ’ দলের হয়ে বল হাতে শুরুটা করেছেন আলী রাজা।
টসএশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
সূত্র: প্রথম আলো