নাগরিক খবর
ই-পেপার
২৭ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮

ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ,
দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৭ নভেম্বর ২০২৬

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বাসু (২১), জহিরুল হক (৩০), জুয়েল (৩৬), আমজাদ হোসেন (৩৫), মোশাররফ হোসেন (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় সওদাগর (২৫), রুবেল (৩০), আবুল বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১), মেহেদী হাসান (২৮), ফয়সাল (৩০) ও শিবলু (৩২)। আহত বাসুর বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা মাহবুব বলেন, সংঘর্ষের পর চিকিৎসা নিতে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের সময় প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমানের অর্ধশতাধিক অনুসারী উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামের সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে তাঁদের ওপর হামলা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। একপর্যায়ে শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।

আহত ব্যক্তিদের কয়েকজনের অভিযোগ, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাঁদের ওপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। কয়েকটি ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের অভিযোগও করেন তাঁরা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তিনি বলেন, জামশেদুরের অনুসারী অস্ত্রধারী অর্ধশতাধিক ব্যক্তি পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাঁদের প্রতিহত করেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য তিনি জামশেদুরের অনুসারীদের দায়ী করেন।

এ বিষয়ে জামশেদুর রহমান বলেন, তাঁর অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে। সেখানে হামলার কোনো কারণ ছিল না।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমানের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বোমা ফাটানো হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং তাঁদের ধাওয়া দেন। তাঁর বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) মুমিদ রায়হান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। সড়কে দুটি জ্বলন্ত মোটরসাইকেল দেখা গেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম

ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।