নাগরিক খবর
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
লয়্যালিটি ফ্যাক্ট
লয়্যালিটি ফ্যাক্ট
লয়্যালিটি ফ্যাক্ট
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৮ নভেম্বর ২০২৬

সদ্য একখানা ইন্টারভিউ দিয়ে টং দোকানে বসে চা খাচ্ছিলাম। যে বেশভূষায় বসে আছি, তাতে ইটালিয়ান কোনো কফি শপে অর্কেস্ট্রা শুনে শুনে মোকা নয়তো এসপ্রেসো খেলে হয়তো ব্যাপারটা বেশ মানানসই হতো।

দিতে এসেছিলাম আইটি এক্সিকিউটিভের ইন্টারভিউ; রিক্রুটার আমায় ‘তিউনিশিয়ার রাজধানী’, ‘ভুটানের প্রধানমন্ত্রী’, ‘থাইল্যান্ডের মুদ্রার নাম’ জিজ্ঞেস করে শেষে ‘স্যালারি এক্সপেকটেশন কত?’তে গিয়ে থামলেন।

স্যালারি এক্সপেকটেশন বলার পর জানালেন, কোম্পানির সঙ্গে লয়ালিটি কন্ট্রাক্ট সাইন করতে হবে ১২ মাসের। অর্থাৎ এক বছর আমি কোম্পানি ছাড়তে পারব না।

কী এক যুগ আইলো! আগে প্রেমিকা লয়্যালিটি খুঁজত, এখন কোম্পানিও খুঁজছে! খুঁজছে তাও এমন মানুষের কাছে যে নিজের গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়া আর কোথাও কারও কাছে লয়্যালিটির মূল্য পেল না। সবাই চলে গেল, কিন্তু এই গ্যাস্ট্রিক রয়ে গেল।

.কত কিছুর প্রতি লয়্যাল ছিলাম জীবনে! ফুটবল টিম, ক্রিকেট টিম ,পড়ালেখা। লয়্যাল থেকে কিছুই পেলাম না জীবনে। না পেলাম চাকরি, না ব্রাজিল বিশ্বকাপ দিল, না বার্সা দিল আরেকটা চ্যাম্পিয়ন্স লীগ‌। সবচেয়ে বড় ছেঁকা দিল আমারে বাংলাদেশ টিম।

(বি.দ্র. ব্রাজিল ফ্যান হয়েও বার্সা সাপোর্ট করি বলে কেউ আবার আমায় জাজ করবেন না।)

এসব ভাবতে ভাবতে ফেসবুক খুলতেই একটা খবর দেখলাম নিউজফিডে—

‘ইউটিউব দেখে ইয়াবা বানাচ্ছিল আকিব’

খবর পড়ে জানলাম, ছেলে দুই লাখ টাকা খরচ করে নারায়ণগঞ্জ থেকে মেশিন বানিয়ে চট্টগ্রামে নিয়ে এসে নিজ চেষ্টায় ইউটিউব দেখে দেখে ইয়াবা বানানো শিখেছে।

.ভাবুন তো, যে ইয়াবা এত দিন মিয়ানমার হয়ে এত পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আমদানি করতে হতো, তা সে নিজ দেশেই উৎপাদনের উদ্যোগ নিয়েছে। দেশের প্রতি কত লয়্যালিটি তার, দেশের উন্নয়নে কত মনোযোগ।

যেখানে মাছকে লাল দেখাতে, অহরহ ব্যাবসায়ী মাছে ইন্ডাস্ট্রি কালার মেশাচ্ছে মাছকে তাজা দেখাতে ; সেখানে এই ছেলে ইয়াবা লাল করতে ব্যবহার করছে ফুড কালার, যাতে গ্রাহকের স্বাস্থ্যঝুঁকি না থাকে। এটা কি গ্রাহকের প্রতি লয়্যালিটি নয়?

এ উদ্যোগ যদি এখন অখাদ্য কেক-পেস্ট্রি, গাছের-বাঁশের-পলিথিনের গয়না নিয়ে হতো, তাইলে সমাজ ঠিকই বলত, বাহ দারুণ উদ্যোগ! এই ছেলে তখন উদ্যোক্তা মেলায় স্টল দিতে পারত, মেডিক্যাল কলেজে ‘How to Become An Entrepreneur’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে পারত। ব‌ইমেলায় প্রকাশিত হতো তার ব‌ই ‘উদ্যোক্তা হ‌ওয়ার প্রথম পাঠ’।

.কিন্তু না! সে তো দেশের প্রতি লয়্যাল, তাকে লয়্যালিটি মূল্য দিতেই হবে। কী বাজেভাবে তার এই সৃজনশীল চিন্তাকে অপমান করা হচ্ছে। অথচ তার এ কাজ চলমান থাকলে ধীরে ধীরে বহু যুবকের কর্মসংস্থান হতো‌, বেকারত্ব দূর হতো।

দেশকে ‌আমদানিনির্ভরতা থেকে বের করে এনে সাবলম্বী করতে, এসডিজি অর্জনে এগিয়ে নিতে তার এ বিশেষ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। চাকরির এই মন্দা যুগে নিজ থেকে কিছু করার এমন উদ্যোগ‌ই দেশ ও দশের কল্যাণ ঘটাতে পারে।

সাথে তীব্র নিন্দা জানাই সেই সব মিডিয়ার প্রতি যারা ছেলেটার এই স্টার্টআপকে ভুলভাবে ব্যাখা করে প্রচার–প্রচারণা চালাচ্ছে। প্রার্থনা করি, আপনাদের চ্যানেল ও পত্রিকাও আপনাদের প্রতি লয়্যাল না থাকুক‌।

.জাদুর শহরে সোহেল, আমি ও আপনি .সবজান্তা সমীপেষু.সচল রাখি অর্থনীতির চাকা.ভর্তি পরীক্ষার আগে কর্তৃপক্ষের পরীক্ষা চাই!.গোয়েন্দা মন্টু হোমস ও উপহার.টেস্ট ক্রিকেটাররা যখন সংসদে.লাভের ওপর লাভ.রস চিঠি.মুখে এক, আর মনে?.সবজান্তা সমীপেষু

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ এএম

লয়্যালিটি ফ্যাক্ট

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।