নাগরিক খবর
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন
বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন
বিপদে নয়, সুখের দিনেও
চেনা যায় আপনজন
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৮ নভেম্বর ২০২৬

বিপদে পাশে দাঁড়ানো মানুষকে আমরা প্রকৃত বন্ধু বলি। কিন্তু সুখের দিনে যিনি ঈর্ষা না করে মন খুলে হাসতে পারেন, তাঁর মূল্য কি কম?

সবাই বলে, ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।’ কথাটি ছোটবেলা থেকে শুনে আসছি। বিশ্বাসও করি। বিপদের দিনে যিনি হাত বাড়িয়ে দেন, দুঃসময়ে সাহস জোগান, তিনিই তো প্রকৃত বন্ধু। কিন্তু জীবনের অভিজ্ঞতা কখনো কখনো এই চিরচেনা বিশ্বাসের বাইরে নতুন করে ভাবতে শেখায়।

একবার উল্টো দিক থেকে ভাবা যাক। বিপদে পাশে দাঁড়ানো মানুষ যেমন মূল্যবান, তেমনি সুখের দিনে নিঃস্বার্থভাবে আনন্দিত হতে পারা মানুষও কি কম মূল্যবান?

ধরুন, আপনার জীবনে ভালো কিছু ঘটেছে। দীর্ঘদিনের পরিশ্রমের পর একটি সাফল্য এসেছে। চারপাশের মানুষ অভিনন্দন জানাচ্ছেন। আপনি আনন্দিত। প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে চাইছেন। ঠিক এমন মুহূর্তে পরিচিত কেউ একটি মন্তব্য করে বসলেন। কথাটি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু তার মধ্যে মিশে আছে সূক্ষ্ম বিদ্রূপ, তাচ্ছিল্য কিংবা ঈর্ষা।

মুহূর্তেই আনন্দের রং কিছুটা ফিকে হয়ে গেল। অথচ মানুষটির কাছে আপনি কোনো সাহায্য চাননি। অর্থ চাননি, সময় চাননি, কোনো ত্যাগও প্রত্যাশা করেননি। চেয়েছিলেন শুধু একটু আন্তরিকতা। আপনার ভালো লাগার মুহূর্তটুকু তিনি যেন নষ্ট না করেন।

.অন্যের সুখ সহ্য করা কি এতই কঠিন

মানুষের সম্পর্কের একটি অদ্ভুত দিক আছে। কারও বিপদের খবর শুনে আমরা সহজেই সহানুভূতিশীল হয়ে উঠি। সান্ত্বনা দিই, পাশে থাকার আশ্বাস দিই। কিন্তু সেই একই মানুষ যখন সাফল্যের শিখরে ওঠেন, তখন আমাদের সবার প্রতিক্রিয়া এক রকম থাকে না।

কেউ আনন্দিত হন। কেউ নির্লিপ্ত থাকেন। আবার কারও মনে জন্ম নেয় অস্বস্তি। অন্যের প্রাপ্তি যেন নিজের অপ্রাপ্তিকে আরও স্পষ্ট করে তোলে। সেখান থেকেই কখনো জন্ম নেয় তুলনা, ঈর্ষা কিংবা অকারণ সমালোচনা।

‘এতে এত খুশি হওয়ার কী আছে!’

‘ভাগ্য ভালো ছিল, তাই হয়েছে।’

‘এমন সাফল্য তো অনেকেই পায়।’

এ ধরনের কথাগুলো শুনতে সাধারণ মনে হতে পারে। কিন্তু পরিস্থিতি ও বলার ভঙ্গির কারণে এগুলো কখনো কখনো মানুষের আনন্দে আঘাত হয়ে আসে। প্রশ্ন হলো, অন্যের সুখকে ছোট করে দেখিয়ে আমরা আসলে কী অর্জন করি?

.সুখের দিনে পাশে থাকাও একধরনের ভালোবাসা

বিপদে মানুষের প্রয়োজন হয় সাহায্যের। কখনো অর্থের, কখনো পরামর্শের, কখনো শুধু সাহসের। কিন্তু সুখের দিনে মানুষের চাহিদা অনেক সহজ। সে চায়, তার আনন্দটুকু প্রিয় মানুষেরাও অনুভব করুন। একটি আন্তরিক অভিনন্দন, একটি হাসি কিংবা ‘তোমার জন্য সত্যিই ভালো লাগছে’ এই সামান্য কথাগুলোও মানুষের কাছে অসামান্য হয়ে উঠতে পারে।

কারণ, আনন্দ ভাগ করলে তা অনেক সময় আরও বেড়ে যায়। আর প্রিয় মানুষের অবজ্ঞা সেই আনন্দকে ম্লান করে দিতে পারে।

যিনি আপনার সাফল্যে নিজের অবস্থান নিয়ে অস্বস্তিতে পড়েন না, যিনি আপনার প্রাপ্তিকে নিজের পরাজয় মনে করেন না, তিনি সম্পর্কের এক সুন্দর পরিণতিবোধের পরিচয় দেন। এমন মানুষদের সঙ্গেই আনন্দ নিরাপদ থাকে।

বিপদে নিজের শক্তিতে দাঁড়ানোর সাহস

জীবনে বিপদ আসবেই। কখনো আর্থিক সংকট, কখনো ব্যর্থতা, কখনো ব্যক্তিগত দুঃসময়। প্রতিটি বিপদে অন্যের সাহায্য পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। তাই নিজের শক্তিতে দাঁড়ানোর মানসিকতা জরুরি। বিপদের মুখোমুখি হয়ে লড়াই করা, সিদ্ধান্ত নেওয়া, ধৈর্য ধরা এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখা মানুষকে দৃঢ় করে।

তবে আত্মনির্ভরতার অর্থ অন্যের আন্তরিক সহযোগিতাকে অস্বীকার করা নয়। বিপদে কেউ পাশে দাঁড়ালে তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু সাহায্য না পাওয়ার আশঙ্কায় জীবন থেমে থাকতে পারে না। একজন মানুষ চাইতেই পারেন, বিপদের দিনে তিনি কারও ওপর বোঝা হয়ে থাকবেন না। নিজের সামর্থ্য দিয়ে সংকট মোকাবিলা করবেন। অন্যদিকে সুখের দিনে তিনি চাইতেই পারেন এমন কিছু মানুষ, যাঁদের সামনে নিজের আনন্দ প্রকাশ করতে সংকোচ হবে না।

.‘সরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়.সম্পর্কের পরীক্ষা শুধু দুঃসময়ে নয়

আমরা প্রায়ই বলি, দুঃসময় মানুষ চেনায়। কথাটি সত্য। কিন্তু সুসময়ও মানুষ চেনায়।

দুঃসময় বলে দেয়, কে আপনার কষ্ট অনুভব করেন। আর সুসময় বুঝিয়ে দেয়, কে আপনার ভালো থাকা মেনে নিতে পারেন। এই দুই অভিজ্ঞতাই সম্পর্কের গভীরতা বুঝতে সাহায্য করে।

তবে একটি তির্যক মন্তব্য কিংবা একবার অভিনন্দন না জানানো থেকেই কাউকে ঈর্ষাকাতর বলে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। মানুষের নিজস্ব সংকট, মন খারাপ কিংবা প্রকাশভঙ্গির সীমাবদ্ধতাও থাকতে পারে। কিন্তু যখন বারবার দেখা যায়, আপনার প্রতিটি আনন্দের মুহূর্তে কেউ না কেউ নেতিবাচক মন্তব্য করছেন, তখন সেই সম্পর্ক নিয়ে ভাবার প্রয়োজন আছে।

সম্পর্কের সৌন্দর্য শুধু বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় নয়, অন্যের ভালো থাকাকে সম্মান করার মধ্যেও।

যাঁদের কাছে আনন্দ প্রকাশ করতে ভয় নেই

জীবনের একটি পর্যায়ে এসে মানুষ হয়তো সম্পর্কের সংখ্যা নয়, সম্পর্কের স্বস্তিকে বেশি গুরুত্ব দিতে শেখে। সে এমন মানুষ খোঁজে, যাঁদের কাছে সাফল্যের গল্প বলতে অস্বস্তি হয় না। নতুন কোনো অর্জনের কথা জানাতে গিয়ে ভাবতে হয় না, কে কীভাবে নেবেন। নিজের সুখ প্রকাশ করার জন্য অপরাধবোধে ভুগতে হয় না। যাঁরা আনন্দের মুহূর্তে খোঁচা দেন না, অকারণে ছোট করেন না, বরং আন্তরিকভাবে উদ্‌যাপন করেন, তাঁদের উপস্থিতি জীবনে একধরনের প্রশান্তি এনে দেয়।

জীবন এমনিতেই নানা অনিশ্চয়তা, সংগ্রাম ও দুশ্চিন্তায় ভরা। আনন্দের মুহূর্তগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। তাই সেই মুহূর্তগুলোকে যত্নে রাখা প্রয়োজন।

দিন শেষে বিপদে কে কতটা সাহায্য করলেন, তার হিসাবের বাইরেও সম্পর্কের একটি মূল্য আছে। সেটি হলো, কে আপনার সুখের মুহূর্তটুকু নিরাপদ রাখলেন। বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন।

বন্ধু, ভৈরব বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।