নাগরিক খবর
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি

ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর
ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৮ নভেম্বর ২০২৬

‘আমি ভুলে গিয়েছিলাম আমার বয়স ৩৫।’ ২০ নভেম্বর নিউইয়র্কের সিটি হলের গোলাকার হলঘরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেয়র জোহরান মামদানি। এদিন তিনি ক্রাচে ভর দিয়ে সিটি হলে হাজির হয়েছিলেন।

পরে জোহরান নিজেই তাঁর এ অবস্থার কারণ জানান। তিনি বলেন, তিনি পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। এ জন্য তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে। চলতি মাসের শুরুতে একদল সাংবাদিকের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তাঁর ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।

ফুটবলের ভীষণ ভক্ত মামদানি সিটি হলের সংবাদকর্মীদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিলেন। ম্যাচটির খবর নিজেদের ভেতরে রাখতে সেটি নিয়ে কোনো তথ্য প্রকাশ না করার কথা ছিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ীই চলছিল।

কিন্তু গত সপ্তাহে ক্রাচে ভর দিয়ে এবং পায়ে চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ বুট পরে সংবাদ সম্মেলনে হাজির হলে বিষয়টি আর গোপন থাকেনি। তখন বাধ্য হয়েই ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়ার কথা প্রকাশ করেন মেয়র জোহরান।

সিটি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোহরান মামদানি বলেন, ‘মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই আমি একটি গোল করি। তখন ভুলেই গিয়েছিলাম, আমার বয়স ৩৫ বছর। এর কিছুক্ষণ পরই আমার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।’

নিউইয়র্কের মেয়র আরও বলেন, ঠিকমতো শরীরচর্চা করে পেশি প্রসারিত না করার কারণেই তিনি এই চোট পেয়েছেন। তবে চোট পেলেও নিজের দলের জয়ের কথা বলতে ভোলেননি। মামদানি বলেন, তাঁদের দল সংবাদকর্মীদের দলকে ১০-৫ গোলে হারিয়েছে।

ম্যাচে অংশ নেওয়া এক সাংবাদিক চোট পাওয়ার মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের কারণে নয়, মেয়র ‘নিজেই পড়ে গিয়েছিলেন’।

মামদানির প্রেস সচিব জো ক্যালভেলো গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। মেয়র পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তিনি গ্রেসি ম্যানশনে আরামে বিশ্রাম নিচ্ছেন।’

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম

ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।