নাগরিক খবর
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী
ভর্তি মেলা চলছে
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৮ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদের শিক্ষক ও উচ্চশিক্ষার অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সার্বিক ধারণা দিতে ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭)’-এর আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি। গত বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা। ১৬ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

.উপাচার্য ইয়াসমীন আরা উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘“ফিউচার ইজ ইয়োর্স” এবারের মেলার প্রতিপাদ্য। যা মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের ক্যাম্পাসে আসার, বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখার এবং একসাথে বড় কিছু অর্জনের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’

উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে উত্তরা ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সক্ষম করে তোলা এবং উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিজেদের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা।

.আয়োজকেরা জানান, মেলায় ৫টি স্কুলের অধীনে ইউনিভার্সিটির ১৪টি বিভাগের আলাদা স্টলের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টলও রাখা হয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পাচ্ছেন ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ, তাৎক্ষণিক ভর্তির জন্য ‘ওয়ান-স্টপ সলিউশন’ সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রী।

.মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিটি স্টলে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে উত্তরা ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ পিএম

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।