নাগরিক খবর
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

নবীন শিক্ষার্থীদের স্বাগত
জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৮ নভেম্বর ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফল ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে। গতকাল শুক্রবার এলিট কনভেনশন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবীর।

.অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলামসহ নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

.‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর সহযোগিতায় নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান শোনায় জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এবং নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব।

.বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে তাঁদের নতুন যাত্রা শুরু করেছেন। প্রথম দিনের পরিচিতি ও দিকনির্দেশনা তাঁদের পরবর্তী শিক্ষাজীবনের জন্য একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ পিএম

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফল ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে। গতকাল শুক্রবার এলিট কনভেনশন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবীর।

.অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলামসহ নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

.‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর সহযোগিতায় নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান শোনায় জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এবং নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব।

.বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে তাঁদের নতুন যাত্রা শুরু করেছেন। প্রথম দিনের পরিচিতি ও দিকনির্দেশনা তাঁদের পরবর্তী শিক্ষাজীবনের জন্য একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।