নাগরিক খবর
ই-পেপার
২৯ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে
ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে
ডিসেম্বরের শুরু থেকে
শীত বাড়তে পারে
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২৯ নভেম্বর ২০২৬

নভেম্বর শেষ হতে চললেও এখনো তাপমাত্রা তেমন কমেনি। ব্যতিক্রম দেশের সর্ব–উত্তরের রংপুর বিভাগের কিছু জেলা। এ বিভাগের জেলাগুলোর কয়েকটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কিন্তু এ ছাড়া দেশের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এমনটা আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে। এর পর থেকে অবশ্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

.গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে—৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল দুই দিন আগে। গতকাল তা আবার বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।

.আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না। কিন্তু মঙ্গলবার থেকে তা কমতে শুরু করতে পারে। ডিসেম্বরের ৩ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে।

.এ বছর শীত যে কম পড়তে পারে, তা বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছিল। এর কারণ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় বায়ুপ্রবাহ এল নিনোর সক্রিয়তার কথা বলা হয়েছে। বিশ্বের অনেক দেশেই নভেম্বরে স্বাভাবিক শীত পড়েনি।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:০০ এএম

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।