নাগরিক খবর
ই-পেপার
২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
রাশিয়ায় নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের শত শত ড্রোন হামলা

রাশিয়ায় নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের
শত শত ড্রোন হামলা
অনলাইন ডেস্ক:
২০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন। রোববার মস্কোর কোতেলনিকি এলাকায়। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে শত শত হামলায় দুজন নিহত হয়েছে এবং একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্বাচনকে ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের পরীক্ষা হিসেবে তুলে ধরেছেন, সেই পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে আজ রোববার রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র বিষয়টি নিশ্চিত করেছেন।মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ও নির্বাচন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ড্রোন হামলায় মস্কো অঞ্চলে দুজন এবং ইউক্রেনের রাশিয়ানিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে এক নির্বাচন কর্মকর্তা এবং আরও দুজন নিহত হয়েছেন। এর আগেও লক্ষ্যবস্তু করা মস্কোর একটি তেল শোধনাগারের অবকাঠামো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।সোবিয়ানিন সামাজিক যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে বলেন, শত্রুপক্ষের ড্রোনের সবচেয়ে বড় হামলাটি প্রতিহত করা হয়েছে। এই নজিরবিহীন হামলাটি স্পষ্টতই নির্বাচন পণ্ড করার উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছিল; তবে শত্রু সফল হয়নি।মেয়র জানিয়েছেন, রাজধানী অভিমুখে ধেয়ে আসা ৪৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় ২০ জনের বেশি আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে মস্কোর রাতের আকাশে বিস্ফোরণ এবং একটি গুদামে আগুন জ্বলতে দেখা গেছে।* ভোটের শেষ দিনে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা। * স্টেট ডুমায় ইউনাইটেড রাশিয়া দল নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন যে কিয়েভ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই অঞ্চলের একটি রুশ তেল শোধনাগার এবং একটি লজিস্টিকস সাইটে আঘাত হেনেছে। তিনি উল্লেখ করেন, এগুলো শত শত কোটি ডলারের সম্পদ, যা যুদ্ধযন্ত্রকে সক্রিয় রাখছে।এদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার কিয়েভ ও সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় তিন শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই তাদের হামলা জোরদার করেছে, যার মূল লক্ষ্য হয়ে উঠেছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহন অবকাঠামো এবং বড় বড় লজিস্টিক হাব।ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে মস্কোর একটি তেল শোধনাগার। ২০ সেপ্টেম্বর, ২০২৬। নির্বাচনে পুতিনের দলের আধিপত্য২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এই প্রথম স্টেট ডুমা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমালোচকদের মতে ভিন্নমত সহ্য না করা রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ দল সহজেই তার আধিপত্য বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।ক্রেমলিন এই নির্বাচনের ফলাফলকে পুতিনের নীতি এবং ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে এবং শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।গত শনিবার সাইবার হামলার খবর পাওয়া গেলেও নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিনব্যাপী ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভা জানিয়েছেন, রোববার বেলা গড়ানোর আগেই ডুমা ভোট ও আঞ্চলিক নির্বাচনে ৪৫ শতাংশের বেশি ভোট পড়েছে।বেশির ভাগ যুদ্ধবিরোধী প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। উদারপন্থী ইয়াবলকো পার্টির প্রার্থীরা ভোট প্রদানের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কারণ, যুদ্ধের বিষয়ে মন্তব্যের জেরে নির্বাচনের আগেই আদালতের রায়ে দলটির জ্যেষ্ঠ দুই নেতাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।সেনাবাহিনীকে অসম্মান করা বা কর্তৃপক্ষের দৃষ্টিতে ভুয়া বা মিথ্যা খবর ছড়ানোর অপরাধে দীর্ঘ কারাদণ্ডের বিধান রয়েছে দেশটিতে।রাশিয়ার নির্বাচন কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, মস্কোর একটি অনলাইন ভোটিং–ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। সামরিক শাসনের অধীন নির্বাচন স্থগিত রাখা কিভ, রাশিয়ার এই ভোটকে প্রহসনের নির্বাচন বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।পুতিন গত মঙ্গলবার ইউক্রেনের হামলা চালিয়ে নির্বাচন কর্মকর্তাকে নিজ বাড়িতে হত্যার ঘটনা উল্লেখ করে শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ তোলেন। ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া অঞ্চলে ওই হামলা হয়েছিল।বিশেষজ্ঞরা এই নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত বলে মনে করলেও ক্রেমলিন সমালোচক মিখাইল খোদোরকোভস্কি প্রতিষ্ঠিত বার্লিনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ‘নেস্ট’ জানিয়েছে, অর্থনৈতিক চাপের এই সময়ে ভোটটি ক্রেমলিনের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।রাশিয়ার হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বললেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে

বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।

সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম

রাশিয়ায় নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের শত শত ড্রোন হামলা

রাজনীতি / আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।