নাগরিক খবর
ই-পেপার
২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ভাষা শেখার অ্যাপগুলো কি আসলেই কার্যকর
ভাষা শেখার অ্যাপগুলো কি আসলেই কার্যকর
ভাষা শেখার অ্যাপগুলো
কি আসলেই কার্যকর
অনলাইন ডেস্ক:
২১ সেপ্টেম্বর ২০২৬

বর্তমান কর্মব্যস্ত জীবনে নতুন একটি ভাষা শেখার জন্য আলাদা করে সময় বের করা বেশ কঠিন। তাই অনেকেই এখন স্মার্টফোনের বিভিন্ন ভাষা শেখার অ্যাপের ওপর ভরসা করছেন। বাসে, ট্রেনে বা অবসরের ফাঁকে প্রতিদিন কিছুটা সময় ব্যয় করে নতুন ভাষা আয়ত্ত করার এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। হয়তো আপনার স্মার্টফোনেও এমন কোনো অ্যাপ রয়েছে, যা প্রতিদিন নিয়ম করে আপনাকে ভাষা শেখার কথা মনে করিয়ে দেয়। গত পাঁচ মাস ধরে আমিও এমন একটি অ্যাপের সাহায্য নিচ্ছি। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট পাঠ বা লেসন শেষ করার এক অদ্ভুত তাড়না কাজ করে। কয়েক মাস এভাবে যাওয়ার পর একদিন হঠাৎ রাস্তায় দুজন জার্মান নাগরিকের কথোপকথন শুনে চমকে উঠলাম—আরে, আমি তো তাঁদের কথার টুকটাক বুঝতে পারছি! কিন্তু পরক্ষণেই একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে শুরু করল। এভাবে শুধু অ্যাপের ওপর ভরসা করে কি সত্যিই কোনো ভাষায় অনর্গল কথা বলা সম্ভব? নাকি এটি নিছকই একটি গেমের নেশা? চলুন, বিশেষজ্ঞদের কাছ থেকে এর আসল উত্তরটা খুঁজে বের করা যাক।অ্যাপ বন্ধ করে রাখলে কি ব্যাটারি বাঁচেইউনিভার্সিটি অব ফ্লোরিডার হিস্পানিক ভাষাবিজ্ঞানের অধ্যাপক জিলিয়ান লর্ডের মতে, ছোট ছোট বাক্য আর শব্দভান্ডার শেখার ক্ষেত্রে অ্যাপগুলো সত্যিই দারুণ কাজ করে।ভাষা শেখার অ্যাপগুলো কীসে ভালোডুওলিঙ্গো বা ব্যাবেলের মতো অ্যাপগুলো একটি বিশাল ভাষাকে ছোট ছোট, গেমের মতো লেসনে ভেঙে ফেলে। যুক্তরাষ্ট্রের নর্দান অ্যারিজোনা ইউনিভার্সিটির ফলিত ভাষাবিজ্ঞানের অধ্যাপক লুক প্লনস্কির মতে, এগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এরা অডিও, টেক্সট ও ভিজ্যুয়ালের এক দারুণ মিশেল তৈরি করে। ফলে নতুন একটি শব্দ দেখতে কেমন, শুনতে কেমন এবং এর মানে কী, তা সহজেই আপনার মাথায় গেঁথে যায়।এ ছাড়া অ্যাপগুলো বিরতি দিয়ে অনুশীলনের সুযোগ করে দেয়। ধরুন, আপনি টানা ৩০ মিনিট ধরে কিছু শব্দ মুখস্থ করলেন। তার চেয়ে যদি ওই ৩০ মিনিটকে ১০ মিনিট করে তিন দিনে ভাগ করে নেন, তবে শব্দগুলো বেশি দিন মনে থাকবে।ডুওলিঙ্গোর ক্যারেক্টার লিলিঅ্যাপগুলো ঠিক এই কাজটাই করায়। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার হিস্পানিক ভাষাবিজ্ঞানের অধ্যাপক জিলিয়ান লর্ডের মতে, ছোট ছোট বাক্য আর শব্দভান্ডার শেখার ক্ষেত্রে অ্যাপগুলো সত্যিই দারুণ কাজ করে।এগুলোর মানসিক বা ইমোশনাল আবেদনও কিন্তু সাংঘাতিক! ডুওলিঙ্গোর ক্যারেক্টার লিলির সেই ব্যঙ্গাত্মক মন্তব্য কিংবা এক্সপি ও স্ট্রিক বাঁচিয়ে রাখার তাগিদ; এগুলো আপনাকে অনেকটা গেমের নেশায় আটকে রাখে। যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটির ড্যানিয়েল ইজবেলের মতে, ভাষা শেখাটা কোনো স্প্রিন্ট বা স্বল্প দূরত্বের দৌড় নয়, বরং এটি একটি ম্যারাথন। এই অ্যাপগুলো সেই লম্বা দৌড়ে টিকে থাকতে প্রতিদিন আপনাকে তাগিদ দেয়।ফোন বা টিভির নীল আলো চোখ, ঘুম ও স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকরযুক্তরাষ্ট্রের নর্দান অ্যারিজোনা ইউনিভার্সিটির ফলিত ভাষাবিজ্ঞানের অধ্যাপক লুক প্লনস্কির মতে, অ্যাপগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এরা অডিও, টেক্সট ও ভিজ্যুয়ালের এক দারুণ মিশেল তৈরি করে।অ্যাপগুলো ঠিক কোথায় হোঁচট খায়এত সব ভালো কথার পর একটি দুঃসংবাদ দিই। শুধু অ্যাপ দিয়ে আপনি কখনোই বাস্তব জীবনের আড্ডায় বাজিমাত করতে পারবেন না।ড. জিলিয়ান লর্ড বলছেন, ‘অ্যাপে হয়তো আপনাকে একটি শব্দ উচ্চারণ করতে বা নির্দিষ্ট উত্তর দিতে বলা হয়। কিন্তু বাস্তব জীবনের কথোপকথন তো আর কোনো স্ক্রিপ্ট বা পূর্বনির্ধারিত পাণ্ডুলিপি মেনে চলে না!’ মানুষের সঙ্গে কথা বলার সময় তাৎক্ষণিক অর্থ বোঝা, ভুল-বোঝাবুঝি সামলানো এবং অন্যের কথার ধরনে নিজেকে মানিয়ে নেওয়ার মতো জটিল কাজ অ্যাপ দিয়ে শেখা যায় না। ড. ইজবেলের ভাষায়, অ্যাপ আপনাকে হয়তো সাবওয়ের সাইনবোর্ড পড়া বা রাস্তা চেনার মতো মৌলিক বিষয়গুলো শিখিয়ে দেবে, কিন্তু স্কুল বা অফিসে সাবলীলভাবে কথা বলার জন্য তা মোটেও যথেষ্ট নয়। আরও কিছু বড় সমস্যা রয়েছে। অ্যাপগুলো ব্যাকরণের কঠিন নিয়মগুলো এড়িয়ে চলে, অথচ বয়স্করা অনেক সময় বাক্যের গঠনটা নিখুঁতভাবে বুঝতে চান। ভাষার সঙ্গে জড়িয়ে থাকা বিশাল সংস্কৃতিকে অ্যাপগুলো শুধু কয়েকটা উৎসব বা পর্যটন তথ্যের মধ্যে আটকে ফেলে। এ ছাড়া ২০১৯ সালের এক গবেষণায় দেখা যায়, ৬৪ শতাংশ মানুষ মাত্র চার মাস পরেই অ্যাপটি ব্যবহার করা ছেড়ে দেন! অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আপনি যে এক হাজার দিনের স্ট্রিক দেখেন, তার বিপরীতে হাজার হাজার মানুষ এক মাসেই হাল ছেড়ে দেন। কারণ, এখানে অফলাইন ক্লাসের মতো মানুষের কোনো সামাজিক দায়বদ্ধতা থাকে না।মোবাইলের ব্যাটারি ফুলে ওঠে কেন, কতটা বিপজ্জনকড. ইজবেলের ভাষায়, অ্যাপ আপনাকে হয়তো সাবওয়ের সাইনবোর্ড পড়া বা রাস্তা চেনার মতো মৌলিক বিষয়গুলো শিখিয়ে দেবে, কিন্তু স্কুল বা অফিসে সাবলীলভাবে কথা বলার জন্য তা মোটেও যথেষ্ট নয়।বিশেষজ্ঞদের টিপসতাহলে এখন উপায় কী? অ্যাপ কি আনইনস্টল বা ডিলিট করে দেবেন? একদমই না! ড. প্লনস্কি বলছেন, ‘অবশ্যই অ্যাপ ব্যবহার করুন। শুরুতে ভাষাটির সঙ্গে পরিচিত হতে এর চেয়ে মজার উপায় আর নেই।’ তবে ড. লর্ডের পরামর্শ হলো, এর পাশাপাশি আপনাকে বাস্তব দুনিয়ায় নামতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সরাসরি কোনো ক্লাসে ভর্তি হয়ে যান, যেখানে আসল মানুষের সঙ্গে কথা বলার সুযোগ থাকে।আর হ্যাঁ, যে ভাষাটি শিখছেন, সেই ভাষার মুভি, টিভি শো, পডকাস্ট বা গান শোনার অভ্যাস করুন। যেমন, আপনি যদি কোরিয়ান শিখতে চান, তবে ডুওলিঙ্গোর পাশাপাশি কে-ড্রামা দেখতে পারেন! শুধু সাবটাইটেল পড়ার চেয়ে তাঁদের কথা শোনার দিকে বেশি মনোযোগ দিন।তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমি ঠিক করেছি, নিয়মিত অধ্যবসায় ধরে রাখতে আমার অ্যাপের ‘স্ট্রিক’ আমি ঠিকই বাঁচিয়ে রাখব। কিন্তু সেই সঙ্গে বাস্তব মানুষের সঙ্গে আড্ডা দিতে একটি অফলাইন ক্লাসেও ভর্তি হয়ে যাব। সেখানেই হবে আমার আসল পরীক্ষা!সূত্র: পপুলার সায়েন্সস্মার্টফোনে পারমাণবিক ব্যাটারি

বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।

সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ পিএম

ভাষা শেখার অ্যাপগুলো কি আসলেই কার্যকর

তথ্য-প্রযুক্তি / স্মার্টফোন ও গ্যাজেট
অনলাইন ডেস্ক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।