নাগরিক খবর
ই-পেপার
৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
কুমিল্লা'য় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার

কুমিল্লা'য় নিখোঁজ দুই মাদ্রাসা
ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার
নিউজ ডেক্স,নাগরিক খবর:
৩০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের ওপর অভিমান করে তারা বাড়ি ছেড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধার হওয়া কিশোরীরা হলো—চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং একই ইউনিয়নের যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)। তারা উভয়েই স্থানীয় কাশিনগর আল-আমিন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহি ও তানিসা নিজ নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এরপর তারা মাদ্রাসায় না পৌঁছে এবং বাড়িতেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনাটি অবগত হওয়ার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় উদ্ধারে নামে পুলিশ। পরবর্তীতে চৌদ্দগ্রাম মডেল থানা ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকশ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীদের অবস্থান কক্সবাজার জেলায় শনাক্ত করে।

পরে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার ‘গ্রীণ প্যারাডাইজ’ হোটেলের ১০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে কক্সবাজার চলে গিয়েছিল।

আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪২ পিএম

কুমিল্লা'য় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার

জাতীয়
নিউজ ডেক্স,নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।