নাগরিক খবর
ই-পেপার
০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালন: স্কুল থেকে শিক্ষার্থী আটক

পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালন
স্কুল থেকে শিক্ষার্থী আটক
নাগরিক খবর:
০১ অক্টোবর ২০২৬
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগরে রবিন বিশ্বাস (১৭) নামের এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে এক শিক্ষার্থীকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।
আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী। সে রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের গাজী বিশ্বাসের ছেলে।
পুলিশ, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে রবিন। বিষয়টি জানাজানি হলে বুধবার স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী প্রতিষ্ঠানে ঢুকে রবিনকে তুলে নেওয়ার চেষ্টা চালান। এ সময় স্কুলের শিক্ষকরা তাৎক্ষণিক বাধা দেন এবং তাঁদের বুঝিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দেন। পরবর্তীতে খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ এসে স্কুল ছুটি হওয়ার পর প্রতিষ্ঠান থেকেই রবিনকে আটক করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শেখ হাসিনার জন্মদিন পালন করে ওই শিক্ষার্থী নিজেই সামাজিক মাধ্যমে তা প্রচার করেছিল। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ পিএম

পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালন: স্কুল থেকে শিক্ষার্থী আটক

জাতীয়

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।