নাগরিক খবর
ই-পেপার
০৯ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন
গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন
গাছ না কেটেই প্রাপ্য
টাকা বুঝিয়ে দিন
টেস্ট বিশেষ প্রতিবেদক:
০৯ নভেম্বর ২০২৬

যশোর ও খুলনার পাঁচটি উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের বাসিন্দারা কয়েক দশকের বেশি সময় ধরে জলাবদ্ধতার সংকটে ভুগছেন। নদ–নদীর নাব্যতা হারানো এবং অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণই এ দুর্ভোগের মূল কারণ। এ প্রেক্ষাপটে যশোরের অভয়নগর উপজেলার পাঁচটি সড়কের পাশে গাছ কাটার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। কেননা, ৩৩ বছর বয়সী এতগুলো গাছ কাটা পড়লে পরিবেশের ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।

প্রথম আলোর খবর জানাচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার ৫টি সড়কের পাশের ১ হাজার ৫৪টি গাছ কাটার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নওয়াপাড়া পৌরসভা অংশের ২৭৫টি গাছ কাটার জন্য বন বিভাগ অনুমোদন দিয়ে দিয়েছে। বাকি ৭৭৯টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদনের প্রক্রিয়া চলছে। আর নওয়াপাড়া পৌরসভা অংশের ওই ২৭৫টি গাছের মধ্যে ২৩টি গাছ কাটা হয়েছে।

.বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ১৯৯৩ সালে সড়কের পাশে গাছগুলো রোপণ করা হয়েছিল। ২০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০১৩ সালে। বর্তমানে গাছগুলোর বয়স ৩০ বছরের বেশি। এসব গাছ বিক্রির টাকা থেকে সামাজিক বনায়ন প্রকল্পের নারী সদস্যদের পাওনা বুঝিয়ে দিতে এখন গাছগুলো কাটার তোড়জোড় চলছে।

বন বিভাগ শর্ত সাপেক্ষে পৌরসভা এলাকার ২৭৫টি গাছ কাটার অনুমতি দিয়েছে। শর্ত অনুযায়ী, একটি গাছ কাটলে তিনটি নতুন গাছ লাগাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনটি নতুন চারা রোপণ করলেই কি তিন দশকের বেশি সময় ধরে বেড়ে ওঠা একটি পূর্ণবয়স্ক গাছের পরিবেশগত অবদান পূরণ হবে?

ভবদহ বাংলাদেশের অন্যতম প্রতিবেশগত সংবেদনশীল অঞ্চল। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে এই অঞ্চলের মানুষেরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করে আসছেন। ফলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যেটা সেখানকার বাসিন্দাদের নতুন করে ঝুঁকির মুখে ফেলে। কেননা, এসব গাছ বর্ষা মৌসুমে পানির চাপ থেকে সড়ক রক্ষা করে। গাছগুলো কাটা হলে পানির তোড়ে সড়ক ভেঙে যেতে পারে।

.এ ক্ষেত্রে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাছ না কাটার অবস্থানটা আশাব্যঞ্জক। বন বিভাগের অনুমোদন থাকলেও স্থানীয় প্রশাসনের এই পরিবেশবান্ধব অবস্থানকে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে ডিপির নির্বাহী পরিচালকের বক্তব্যও বিবেচনায় নিতে হবে। সামাজিক বনায়ন প্রকল্পের নারী সদস্যরা দীর্ঘদিন গাছগুলোর পরিচর্যা করেছেন। চুক্তি অনুযায়ী গাছ বিক্রির অর্থের ৬০ শতাংশ তাঁদের প্রাপ্য। তাঁদের ন্যায্য পাওনা নিশ্চিত করাও জরুরি।

আমরা মনে করি, ভবদহের গাছগুলো না কেটে সংরক্ষণ করা জরুরি। সরকারের উচিত গাছগুলো বাঁচিয়ে রেখেই সামাজিক সুরক্ষা খাত থেকে সুফলভোগী নারীদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়া।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ এএম

গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।