নাগরিক খবর
ই-পেপার
০৯ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
চাঁদের মাটিতে মানুষের স্থায়ী বসতি খুঁজতে ‘প্রমিস’ রোভার পাঠাবে নাসা

চাঁদের মাটিতে মানুষের স্থায়ী বসতি
খুঁজতে ‘প্রমিস’ রোভার পাঠাবে নাসা
টেস্ট বিশেষ প্রতিবেদক:
০৯ নভেম্বর ২০২৬

চাঁদের দক্ষিণ মেরুতে সরাসরি অবতরণ করতে যাচ্ছে নাসার নতুন লুনার রোভার ‘প্রমিস’। তবে এখনই নয়, ২০২৮ সালে। মানুষের জন্য চাঁদের মাটিতে স্থায়ী বসতি গড়ার যে বিশাল স্বপ্ন নাসা দেখছে, তাকে বাস্তবে রূপ দিতেই এই অত্যাধুনিক যন্ত্রযানটি পাঠানো হচ্ছে। আপনি হয়তো জানেন, লাল গ্রহ মঙ্গলে কিউরিওসিটি এবং পারসিভারেন্স রোভার দুটি বছরের পর বছর ধরে কী দারুণ সব কাজ করে চলেছে। ঠিক সেই একই নিখুঁত প্রযুক্তি ও নকশার আদলে তৈরি করা হয়েছে এই পোলার রোভার ফর অবজারভেশন, ম্যাপিং অ্যান্ড ইন-সিটু এক্সপ্লোরেশন রোভার। সংক্ষেপে একেই বলা হচ্ছে প্রমিস। জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের ল্যান্ডারে চেপে চাঁদে পাড়ি জমানোর পর এটি টানা ১৮ মাস ধরে এটি কার্যক্রম চালিয়ে যাবে।

নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান পরিষ্কার জানিয়েছেন, চাঁদের যে বৈরী ও অদ্ভুত পরিবেশে মানুষ দীর্ঘকাল যায়নি, সেখানকার খুঁটিনাটি বুঝতে এই রোভারটি সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। চাঁদে নভোচারীরা পৌঁছানোর আগেই তাদের স্বাগত জানানোর জন্য যাবতীয় যন্ত্রপাতি ও হাইটেক অবকাঠামো আগেভাগেই সেখানে প্রস্তুত রাখার এই উদ্যোগ মহাকাশ গবেষণায় আক্ষরিক অর্থেই এক নতুন যুগের সূচনা করছে।

.চাঁদের ভবিষ্যৎ.নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান পরিষ্কার জানিয়েছেন, চাঁদের যে বৈরী ও অদ্ভুত পরিবেশে মানুষ দীর্ঘকাল যায়নি, সেখানকার খুঁটিনাটি বুঝতে এই রোভারটি সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।.নাসা আগামী এক দশকের মধ্যেই চাঁদে মানুষের একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে চাইছে। এই অকল্পনীয় লক্ষ্যের প্রথম ধাপ হলো তাদের মেগা-প্রজেক্ট আর্টেমিস মিশন। আর্টেমিস টু মিশনের মাধ্যমে এরই মধ্যে চারজন নভোচারী চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন। এটা ছিল মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরবর্তী মহাকাশ ভ্রমণ। এখন সবার তীক্ষ্ণ নজর আর্টেমিস থ্রি মিশনের দিকে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরুর দিকে এই মিশন পরিচালিত হবে।

তবে মজার ব্যাপার হলো, এই মিশনে কোনো নভোচারী সরাসরি চাঁদের মাটিতে নামবেন না। বরং এটি হবে নভোচারী বহনের জন্য তৈরি করা দুটি সম্ভাব্য হিউম্যান ল্যান্ডারের সবচেয়ে কঠিন ও চূড়ান্ত পরীক্ষা। যদিও আগে বলা হয়েছিল, আর্টেমিস ৩ মিশনে মানুষ আবার চাঁদে নামবেন, সঙ্গে থাকবেন একজন নারী নভোচারীও। কিন্তু এখন হিসাব একটু বদলে গেছে। আর্টেমিশ ৪ মিশনে মানুষ চাঁদে নামবেন।

.চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের নভোযান, এরপর যা হলো.মজার ব্যাপার হলো, আর্টেমিস মিশনে কোনো নভোচারী সরাসরি চাঁদের মাটিতে নামবেন না। বরং এটি হবে নভোচারী বহনের জন্য তৈরি করা দুটি সম্ভাব্য হিউম্যান ল্যান্ডারের সবচেয়ে কঠিন ও চূড়ান্ত পরীক্ষা।.এখানে সরাসরি স্নায়ুযুদ্ধ হবে জেফ বেজোসের ব্লু অরিজিনের তৈরি ব্লু মুন ল্যান্ডার এবং ইলন মাস্কের স্পেসএক্সের তৈরি স্টারশিপের মধ্যে। এই যানগুলো চাঁদের বুকে নিরাপদে মানুষ নামানোর জন্য টেকনিক্যালি কতটা প্রস্তুত, তা এখনো পুরোপুরি প্রমাণিত নয়। এমনকি নাসার অফিস অফ ইন্সপেক্টর জেনারেল এর আগে এই পরীক্ষামূলক যানগুলোকে চন্দ্রাভিযানের পথে একটি বড় সম্ভাব্য বাধা হিসেবেও উল্লেখ করেছিলেন। তবে এই কঠিন বাধাটুকু পেরোতে পারলেই ২০২৮ সালে আর্টেমিস ৪ মিশনের মাধ্যমে দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় পর কোনো মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে।

নাসার সায়েন্স বিভাগের সহযোগী প্রশাসক নিকি ফক্স জানিয়েছেন, মহাকাশচারীরা যখন পৃথিবী ছেড়ে অজানা পরিবেশের দিকে রওনা হবেন, তখন তাদের জন্য একটি ইন্টারপ্ল্যানেটারি সারভাইভাল গাইড বা আন্তঃগ্রহে বেঁচে থাকার চূড়ান্ত ও নিখুঁত নির্দেশিকা তৈরি করতেই নাসা দিনরাত এক করে কাজ করে যাচ্ছে।

.আগামী ১০ বছরের মধ্যে কি নাসা চাঁদের বুকে বসতি গড়তে পারবে.যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে ভবিষ্যতে স্পেসএক্সের স্টারলিংক এবং ব্লু রিং মহাকাশযান চাঁদের বুকেও দীর্ঘপাল্লার স্যাটেলাইট ইন্টারনেটের জাল বিছিয়ে দেবে বলে গার্সিয়া-গালান জানিয়েছেন।.২চাঁদে যাওয়ার এই পুরো মহাযজ্ঞটিকে নাসা এখন আর বিচ্ছিন্ন বা একক কোনো মিশন হিসেবে দেখছে না; বরং এটি ল্যান্ডার, রোভার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং ড্রোনের এক বিশাল সমন্বিত ক্যাম্পেইন। মুন বেস প্রোগ্রামের ম্যানেজার কার্লোস গার্সিয়া-গালান জানিয়েছেন, কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস প্রোগ্রামের আওতায় এই বছরের শেষ নাগাদ চাঁদে যাওয়ার জন্য মোট ২২টি ল্যান্ডারের কাজ চূড়ান্ত করা হবে। এর পাশাপাশি ‘ভাডার’ নামের আরেকটি যুগান্তকারী প্রকল্পের আওতায় নতুন করে আরও ৬টি টাস্ক অর্ডারের কাজ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চাঁদের কক্ষপথে মালপত্র পৌঁছে দেওয়ার অরবিটাল ট্রান্সফার ভেহিকেল এবং ইনটুইটিভ মেশিনসের কমিউনিকেশন স্যাটেলাইট। এগুলো চাঁদের বুকে অত্যাধুনিক যোগাযোগ, নেভিগেশন এবং ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।

সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ রকেটে করে চাঁদের বুকে ‘মুনফল’ নামের একঝাঁক হাইটেক ড্রোন পাঠানো হবে। এই ড্রোনগুলো চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াবে এবং নভোচারীরা সেখানে নামার আগেই পৃথিবীর গ্রাউন্ড কন্ট্রোলে মহামূল্যবান সব ডেটা পাঠাতে থাকবে। যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে ভবিষ্যতে স্পেসএক্সের স্টারলিংক এবং ব্লু রিং মহাকাশযান চাঁদের বুকেও দীর্ঘপাল্লার স্যাটেলাইট ইন্টারনেটের জাল বিছিয়ে দেবে বলে গার্সিয়া-গালান জানিয়েছেন।

.চাঁদের দক্ষিণ মেরুতে লুকিয়ে আছে ৪০০ কোটি বছরের পুরনো রহস্য!.হাইটেক ড্রোনগুলো চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াবে এবং নভোচারীরা সেখানে নামার আগেই পৃথিবীর গ্রাউন্ড কন্ট্রোলে মহামূল্যবান সব ডেটা পাঠাতে থাকবে।.অন্যদিকে, নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী জেমস কিনের নেতৃত্বে প্রমিস রোভারটি চাঁদের দক্ষিণ মেরুতে সরাসরি কাজ শুরু করবে। এই রোভারটিতে সংযুক্ত একটি শক্তিশালী ড্রিল মেশিন চাঁদের ধুলোবালি খুঁড়ে সেখানকার অজানা খনিজ সম্পদ এবং ক্ষতিকর রেডিয়েশনের মাত্রা নিখুঁতভাবে পরিমাপ করবে। গার্সিয়া-গালান আরও জানিয়েছেন, নাসা এখন সিএলপিএস ২.০ নামের নতুন একটি ধাপে প্রবেশ করছে, যেখানে ল্যান্ডারগুলোর এক নতুন প্রজন্ম তৈরি করা হবে।

মানুষ যখন নিয়মিত চাঁদে যাতায়াত শুরু করবে, তখন এই দানবীয় ল্যান্ডারগুলোকে ৬ মেট্রিক টন পর্যন্ত ভারী মালপত্র বইতে হবে। লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান, স্পেসএক্স, ভয়েজার থেকে শুরু করে আইস্পেস ইউএসের মতো বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই বিশাল কর্মযজ্ঞে সরাসরি যুক্ত হয়েছে। প্রমিস রোভারটি মূলত একটি গুপ্তচর হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতের মুন বেসের জন্য সম্পদের খোঁজ করার পাশাপাশি আগামী প্রজন্মের বিজ্ঞানীদের জন্য মহাকাশ গবেষণার পুরো সংজ্ঞাটাই নতুন করে লিখে দেবে।

সূত্র: সায়েন্টিফিক আমেরিকান.চাঁদের গন্ধ রহস্য

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম

চাঁদের মাটিতে মানুষের স্থায়ী বসতি খুঁজতে ‘প্রমিস’ রোভার পাঠাবে নাসা

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।