কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণলায়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্রসচিব জানান, কপ৩১-এ যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
.সম্ভাব্য এই বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান বলেন, এটি হলে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিশ্চিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।
.এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।
সূত্র: প্রথম আলো
-
মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?
-
টেস্টে কোন দেশের সর্বোচ্চ রান কার এবং কত
-
কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন
-
চাল–গমের মজুত বেশি, কেন কমল বিতরণ
-
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন
-
লেখাপড়া শেষ করে নিজের কমিউনিটির জন্য কিছু করব
-
স্বপ্নের শুরু চিলমারী থেকে, সীমানা গোটা পৃথিবী
-
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল
-
ডিগ্রি আছে, চাকরি নেই? ভয় পেয়ো না
-
নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিতে বাড়ছে গ্রিন জব, বাংলাদেশের প্রস্তুতি কতটা
-
ডায়াবেটিস চিকিৎসায় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি
-
পোশাকের নকশায় বাংলাদেশের ছয় বিভাগের গল্প
-
দিতি বলল, ‘হায়াৎ ভাই, কথা তো ছিল আমাকে জীবিত রাখবেন, মৌসুমী মারা যাবে’
-
মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত
-
মঞ্চে রানি নেই, খুঁজতে সাজঘরে ছুটলেন দর্শকেরাই