খাগড়াছড়িতে এবার চাঁদের গাড়িতে আগুন, ‘দুর্বৃত্তদের’ খুঁজছে পুলিশ
খাগড়াছড়িতে এবার দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া গাড়িটির মালিক মো. শাহিন নামে এক ব্যক্তি। তিনি বলেন, গতকাল রাতে ওই এলাকায় গাড়িটি পার্ক করা হয়। গভীর রাতে খবর আসে গাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। এরপর আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন গাড়িটি পুড়ে গেছে।
.বিআরটিসি বাসে আগুনের ঘটনায় দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ, চালকের মামলা.খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
.এর আগে শনিবার মধ্যরাতে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন বাসটির চালক।
সূত্র: প্রথম আলো
-
বিলুপ্তির ঝুঁকিতে জাভা ও সুমাত্রার গন্ডার, টিকে আছে মাত্র কয়েক ডজন
-
বাগতি, মাধবপুরের অনিল বাগতি
-
৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র
-
এলডিসি উত্তরণে সময় বেড়েছে, চ্যালেঞ্জ কমেনি
-
পরিবেশ সংরক্ষণে দরকার জনসাধারণের ‘সচেতনতা’
-
যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি
-
আন্ডারওয়ার্ল্ড
-
চার দেশে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ব্যালট বক্স বিপ্লব, বিশ্বজুড়ে কী বার্তা দিচ্ছে
-
এজেআর কুরিয়ারে ২০ দিনে ১৩ বার হামলা, ইমনের নাম সামনে, আসলে নেপথ্যে কারা
-
খাগড়াছড়িতে এবার চাঁদের গাড়িতে আগুন, ‘দুর্বৃত্তদের’ খুঁজছে পুলিশ
-
‘শায়খ’ অর্থ কী, কার জন্য এই উপাধি
-
খয়রা শিকরে প্যাঁচার গল্প
-
ট্রাম্পকে এনভিডিয়ার প্রধান বলেছেন, ‘ওই নারী যে গুপ্তচর, জানতাম না’
-
ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু, আরও তিন জেলায় যানবাহনে আগুন
-
পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত