রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে তাদের আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে গ্লোবাল অ্যাটমিক কুইজ আয়োজন করছে।
বাংলাদেশীদের জন্য কুইজে অংশগ্রহণের শেষ সময় আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত ১২টা। আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে https://quiz.atomforyou.com/ লিংকে প্রবেশ করে কুইজে অংশ নিতে পারবেন।
এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’। এতে দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান এবং খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন ও মহাকাশ অনুসন্ধানে এর ব্যবহার তুলে ধরা হয়েছে।
কুইজটি ১০ নভেম্বর প্রকল্পের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামিজ ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় কুইজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে, সে সম্পর্কে জানতে পারবেন।
কুইজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিনজন অংশগ্রহণকারী রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন। এ ভ্রমণের অংশ হিসেবে তাঁরা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়া কুইজে অংশগ্রহণকারী সবাইকে ইলেকট্রনিক সনদসহ শীর্ষ ১০০ জনকে অন্যান্য পুরষ্কার দেওয়া হবে।
২০২০ সালে যাত্রা শুরুর পর গ্লোবাল অ্যাটমিক কুইজে এ পর্যন্ত বিশ্বের ১০০টিরও বেশি দেশের ১ লাখ ১১ হাজারের বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিয়েছেন। পারমাণবিক বিজ্ঞান এবং এর শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগটি ইতোমধ্যে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সূত্র: প্রথম আলো
-
বিচ্ছেদ হলে স্ত্রীকে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে, হিসাব করলে চোখ কপালে উঠবে
-
নবীজির ‘হাজার’ ভ্রমণ: তিনি কি বাহরাইন গিয়েছিলেন
-
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
-
এখনো আমাদের দারিদ্র্য কমানোর স্বপ্নই দেখতে হচ্ছে
-
পদ্মা সেতুর কাছে গভীর রাতে লগি-বৈঠা হাতে অবরোধ–ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
-
পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’ ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রি
-
বিলুপ্তির ঝুঁকিতে জাভা ও সুমাত্রার গন্ডার, টিকে আছে মাত্র কয়েক ডজন
-
বাগতি, মাধবপুরের অনিল বাগতি
-
৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র
-
এলডিসি উত্তরণে সময় বেড়েছে, চ্যালেঞ্জ কমেনি
-
পরিবেশ সংরক্ষণে দরকার জনসাধারণের ‘সচেতনতা’
-
যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি
-
আন্ডারওয়ার্ল্ড
-
চার দেশে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ব্যালট বক্স বিপ্লব, বিশ্বজুড়ে কী বার্তা দিচ্ছে
-
এজেআর কুরিয়ারে ২০ দিনে ১৩ বার হামলা, ইমনের নাম সামনে, আসলে নেপথ্যে কারা