বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
দুদিন আগে বৃষ্টির সুফল পাওয়া গিয়েছিল ঢাকার বাতাসে। বৃষ্টি কমতেই সেই পুরোনো রূপ ফিরে এল রাজধানীর বাতাসে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। বায়ুর মান ১৫৯। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর বলা হয়। বুধবার ভোরে হওয়া বৃষ্টির ফলে নগরীর বায়ু অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। সেদিন রাজধানীর অবস্থান ছিল ১৯তম। বায়ুর মান ছিল ৯৬। এ মানকে মোটামুটি মনে করা হয়।
রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন অব্যর্থ দাওয়াইয়ে পরিণত হয়েছে বৃষ্টি। বুধবার সকালেও তা–ই হয়েছিল।
.বায়ুর এই অবস্থার চিত্র পাওয়া গেছে সুইজারল্যান্ড–ভিত্তিক বায়ুর মান দেখভালকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের কাছে থেকে।
ঢাকার দূষণের বড় দুই উপাদান যানবাহন ও কলকারখানার থেকে সৃষ্টি হওয়া দূষিত বায়ু। আজ শুক্রবার ছুটির দিনে বাসসহ বিভিন্ন যানের চলাচল কম, কলকারখানাও অনেকগুলো বন্ধ থাকে। তারপরও বাতাসের এই হাল।
আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হলো ভারতের দিল্লি, বায়ুর মান ২৮৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। দুই নগরীর বায়ুর মান যথাক্রমে ১৭১ ও ১৬৯।
.আট স্থানে দূষণ বেশি
আজ নগরীর আট স্থানে দূষণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি দূষণ বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক। সেখানে বায়ুর মান ১৭২, আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয়সংলগ্ন এলাকা ও বাড্ডার প্রগতি সরণিতে ১৬০, বেচারাম দেউড়িতে ১৬০, বারিধারা লেক সাইড ও বারিধারা পার্ক রোডে ১৫৯, ইস্টার্ন হাউজিংয়ে ১৫৪ এবং গুলশানের বে’জ এইজ ওয়াটারে ১৫৩।
সূত্র: প্রথম আলো
-
রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে
-
মারা গেছেন ‘রোকযানা’ গানের সাহেদ
-
বিশ্বের ১২৪ নগরীর মধ্যে বায়ুদূষণে ৪র্থ ঢাকা, ৮ স্থানে দূষণ বেশি
-
পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে?
-
নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি
-
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
-
ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে
-
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?
-
এআই ডিটেক্টরের ভুল অভিযোগ
-
বরফ নীল গাউনে মিথিলা যেন রূপকথার রাজকন্যা
-
সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের
-
সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প
-
অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ
-
প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা
-
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে