‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’
‘ভাইয়ের জ্বর হয়েছিল। বুধবার কথা বলতে বলতেই ভাইকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু বিকেলের দিকে ভাইয়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেল। এরপর রাতের মধ্যেই ভাইটা মারা গেল। এভাবে ভাইকে হারিয়ে ফেলব, আমরা কল্পনাও করিনি।’
কথাগুলো বলছিলেন আবদুল করিম। গত বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই আবদুর রহিমের (৩০) মৃত্যু হয়েছে। আবদুর রহিম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিরনির হাট এলাকার আবুল কালামের ছেলে। আবদুর রহিম পেশায় রাজমিস্ত্রি ও রংমিস্ত্রি ছিলেন। তাঁর সংসারে স্ত্রী ও চার বছর বয়সী ছেলে আবরার আর দেড় বছর বয়সী মেয়ে আদিবা রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে আবদুর রহিমের হালকা জ্বর আসে। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। বুধবার দুপুরে জ্বর বেড়ে গেলে তাঁকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ওই দিন বেলা ১১টার দিকে তাঁকে দাফন করা হয়।
ছোট্ট আবরার খুঁজছে বাবাকেবাড়িতে আত্মীয়স্বজনের ভিড়। সবাই এসেছেন আবদুর রহিমকে শেষবারের মতো দেখতে, তাঁর মৃত্যুর শোক ভাগ করে নিতে। কিন্তু চার বছর বয়সী আবরার বুঝতে পারছে না, বাড়িতে এত মানুষ কেন। কখনো উঠানে যাচ্ছে, কখনো ঘরে ঢুকছে সে। এরই মধ্যে বারবার বাবা কোথায় জানতে চাচ্ছে সে।
বৃহস্পতিবার সকালে আবদুর রহিমের বাড়িতে গিয়ে দেখা যায় এ চিত্র। বাবার মৃত্যুর বিষয়টি বুঝতে না পারায় পরিবারের সদস্যরা আবরারকে সান্ত্বনা দিতে বলছেন, ‘তোমার বাবা বিদেশে গেছেন।’
রহিমের স্ত্রীর ভাই কলিম উল্লাহ বলেন, বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুসহ আটটি পরীক্ষা করানো হয়েছিল। এর মধ্যে শুধু আলট্রাসনোগ্রাফির রিপোর্ট পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার সকালে অন্য পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার আগেই তাঁর ভগ্নিপতি মারা যান। পরে তাঁরা আর রিপোর্ট সংগ্রহ করেননি।
সূত্র: প্রথম আলো
-
২০৩৮ সালে কি কম্পিউটারের ঘড়ি থেমে যাবে
-
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসে ২৭৩ জনের চাকরি, আবেদনের শেষ ২৬ নভেম্বর
-
‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’
-
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন
-
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
-
‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’
-
পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে
-
ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
-
প্রথমবার প্রকাশ্যে সোহিনীর ছেলের মিষ্টি ছবি
-
মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন
-
‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি
-
বাবা ও দুই মেয়ের মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট
-
‘হানি ট্র্যাপে’ পড়ছেন না তো! প্রেমিক নাকি গুপ্তচর, চিনবেন কীভাবে
-
সৌদি আরবে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেফতার
-
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের