রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০১:১৫ পিএম
৩৪৪ Shares
আজ সকালে কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উদ্বোধন শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্ত ও কর্মসূচিকে সমন্বয় করার কাজ চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই সমন্বয় প্রক্রিয়া শেষ হয়ে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরবে।

আজ রোববার কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

.এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ( জাইকা) সঙ্গে উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের পর আইএমএফের সঙ্গেও আলোচনা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সমন্বয় শেষ করে কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করছি।’

.আইএমএফের সঙ্গে বাতিল হওয়া ঋণ কর্মসূচিটি হয়েছিল আগের ‘অনির্বাচিত’ সরকারের সময়ে—এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি।.আইএমএফের সঙ্গে বাতিল হওয়া ঋণ কর্মসূচিটি হয়েছিল আগের ‘অনির্বাচিত’ সরকারের সময়ে—এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি।

অর্থমন্ত্রী যুক্তি দেন, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই দেশের অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মিল রেখে সব সহযোগী সংস্থার কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।

.আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে—এমন আলোচনা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। বরং যেসব বিষয়ে আইএমএফের সঙ্গে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) কাজ করছে। এই দুই পক্ষের আলোচনার মাধ্যমে শর্ত ও কর্মসূচির প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ওয়ার্কিং গ্রুপের কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের অবস্থান হলো আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করা নয়; বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করা।

সূত্র: প্রথম আলো