খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আল আমীনকে (৪০) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন লোকজন।
নিহত রনি ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। অভিযুক্ত আল আমীন একই এলাকার আবদুল আলীর ছেলে।
.প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তারা মার্কেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রনি। এ সময় আল আমীন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
এর প্রায় আধা ঘণ্টা পর আল আমীন ঘটনাস্থলে ফিরে এসে উপস্থিত লোকজনের কাছে রনিকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
.সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে এক মাইক্রোবাসচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত রনির সঙ্গে আল আমীনের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আল আমীন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: প্রথম আলো
-
খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
-
পদ্মার সাড়ে ১৭ কেজির পাঙাশ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়
-
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
-
অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে
-
৩ উইকেট হারানোর পর নতুন আশা দেখাচ্ছেন হৃদয় ও তানজিদ
-
টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর
-
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং উস্কানির অভিযোগে মামলা
-
সুইজারল্যান্ডের রাজপথে পুরুষদের বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি
-
রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত বহাল
-
অস্থির মনে প্রশান্তি আনতে জিকিরের অলৌকিক প্রভাব
-
মাদ্রাসার চাকরির পাশাপাশি আখ চাষ, লাখ টাকা বাড়তি আয় ছায়েদুলের
-
উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট
-
পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন
-
সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান কাল, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়
-
আঙুল উঠছে শ্রাবণের দিকে, কিন্তু সাফ থেকে বিদায়ের আসল কারণ কী