১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
মাত্র ১১ মিনিটে সব হিসাব ওলটপালট হয়ে গেল ইতালির। এগিয়ে থাকা ম্যাচে পিছিয়ে যেতে হলো এবং পরে হারতেও হলো।
ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে এই দুঃস্বপ্নের অভিজ্ঞতা হলো ইতালির। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরেছে তারা। আর এই হারে উয়েফা নেশনস লিগের গ্রুপ এ১ থেকে বাদ পড়েছে ইতালি, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। ওদিকে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স।
গত বৃহস্পতিবার ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছিল ইতালি। কিন্তু ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা গেল না। ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে এটি তাঁর দশম গোল।
কিন্তু এরপর শুরু বেলজিয়ামের ঝড়। ১৫ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে সমতাসূচক গোল করেন ম্যাক্সিম ডি কুইপার। ২২ মিনিটে প্রথম আন্তর্জাতিক গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন নাথান এনগয়ে। ব্র্যান্ডন মেখেলের হেড ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি এনগয়ে।
এরপর জেরেমি ডোকুর পালা। ২৬ মিনিটে একক প্রচেষ্টায় ইতালির কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ম্যানচেস্টার সিটির সতীর্থ দোন্নারুম্মাকে ফাঁকি দেন এই উইঙ্গার। ব্যবধান তখন ৩-১। মাত্র ১১ মিনিটে বেলজিয়ামের তিন গোল। ইতালির ম্যাচে ফেরার পথ তখন প্রায় বন্ধ।
এরপর ৮০ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন দিয়েগো মোরেইরা। শেষ দিকে পেনাল্টি পেয়েছিল ইতালি। কিন্তু এসপোসিতোর নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার সেন লামেনস।
অন্য ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। বোর্দোয় ম্যাচের ৪৯ মিনিটে এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এলি জুনিয়র ক্রুপি। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবদুলকেরিম বারদাকজির গোলে ব্যবধান কমায় তুরস্ক। তবে তাতে ফ্রান্সের জয় আটকায়নি।
ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম। ১০ পয়েন্ট পাওয়া ইতালির অভিযান শেষ হয়েছে হতাশায়।
সূত্র: প্রথম আলো
-
চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ
-
ফেলনা কাপড়ে স্বপ্ন বুনছেন তাঁরা
-
কোয়ান্টাম জগৎ: ফার্মিয়নরা অসামাজিক, বোসনরা কি মিশুক
-
৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
-
রোহিঙ্গা আশ্রয়শিবিরের চৌহদ্দিতে স্বপ্নের পাঠশালা
-
৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা আয়! হ্যারি পটার জাদুর ২৫ বছর
-
সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত
-
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
-
১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
-
৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়
-
ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধিদিল আইপিইউ
-
বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
-
পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর ‘নিখোঁজ’ সেই নারী
-
আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে
-
‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে কাজী নজরুলের সৃষ্টি নিয়ে আয়োজন