ভোরে রকেট উৎক্ষেপণ করলে আকাশে জ্বলজ্বলে জেলিফিশ তৈরি হয় কেন
২০১৭ সাল। শুক্রবার সন্ধ্যা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশে হঠাৎ এক অদ্ভুত আলো দেখা গেল। বিশাল এক জ্বলজ্বলে বস্তু, দেখতে অনেকটা জেলিফিশের মতো। অ্যারিজোনা থেকে শুরু করে মেক্সিকো পর্যন্ত মানুষ তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। কেউ ভাবল ভিনগ্রহের কোনো ইউএফও হানা দিয়েছে, কেউ ভাবল ভয়ংকর কোনো পারমাণবিক বোমা। সোশ্যাল মিডিয়ায় এই আতঙ্ক নিয়ে স্পেসএক্সের প্রধান ইলোন মাস্ক অবশ্য বেশ রসিকতা করেছিলেন, যদিও তাতে মানুষের ভয় কমেনি।
আসলে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে ফ্যালকন ৯ রকেটে করে দশটি স্যাটেলাইট পাঠানো হচ্ছিল। আর সেই রকেটের ধোঁয়াই আকাশে এমন ভুতুড়ে দৃশ্য তৈরি করে। এমন ঘটনা কিন্তু বারবারই ঘটে। ২০২৬ সালের অক্টোবরেও ভোরের আলো ফোটার ঠিক আগে কেপ ক্যানাভেরাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল আরেকটি ফ্যালকন ৯ রকেট। সেদিনও পূর্ব উপকূলের আকাশে ছড়িয়ে পড়েছিল কমলা আর নীল রঙের এক বিশাল জেলিফিশ। মজার ব্যাপার হলো, ‘স্পেস জেলিফিশ’ নামটি কিন্তু স্পেসএক্সের নিজেরই দেওয়া। তাদের ড্রাগন মিশনের পরিচালক একবার এই দৃশ্য দেখে বলেছিলেন, ‘আমাদের পেছনে ওই যে স্পেস জেলিফিশটা নেমে আসছে!’
যাঁরা আকাশে এই অদ্ভুত দৃশ্য দেখেন, তাঁদের মনে তিনটি প্রশ্ন জাগে। এক, চারপাশ যখন অন্ধকার, তখন রকেটের এই ধোঁয়া এত জ্বলজ্বল করে কীভাবে? দুই, ধোঁয়াটা চিকন রেখার বদলে ফুলেফেঁপে জেলিফিশের ছাতার মতো বড় হয় কেন? আর তিন, জেলিফিশের একদম মাথায় ওই উজ্জ্বল আলোর গোলকটাই বা কী? চলুন, বিজ্ঞানের আলোয় এই তিনটি রহস্যের জট খোলা যাক।
২০২৬ সালের অক্টোবরেও ভোরের আলো ফোটার ঠিক আগে কেপ ক্যানাভেরাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল আরেকটি ফ্যালকন ৯ রকেট।অন্ধকার আকাশে ধোঁয়া জ্বলে কীভাবেসূর্য ওঠার আধা ঘণ্টা আগে বাইরে দাঁড়ালে চারপাশ অন্ধকারই থাকে। কারণ সূর্য তখন দিগন্তরেখার নিচে, আর পৃথিবী নিজের ছায়ার ভেতর ডুবে আছে। কিন্তু এই ছায়ারও একটা নির্দিষ্ট উচ্চতা বা সীমানা আছে। পৃথিবীর কিনারা ছুঁয়ে সূর্যের আলো ঠিকই ওপরের মহাশূন্যে চলে যাচ্ছে। অর্থাৎ, পৃথিবীর ছায়ার সীমানার ওপরে যা কিছু আছে, সেখানে কিন্তু তখন পুরোদস্তুর দিন! পর্বতারোহীরা এই ব্যাপারটা খুব ভালো বোঝেন। নিচের উপত্যকা যখন অন্ধকারে ডুবে থাকে, পাহাড়ের চূড়ায় তখন সূর্যের প্রথম আলো এসে পড়ে।
একটি রকেট হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতচূড়ার মতো। উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি যেকোনো পাহাড়ের চেয়ে অনেক উঁচুতে উঠে যায়। মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ যখন অন্ধকারের ভেতর, রকেটটি তখন পৃথিবীর ছায়া পেরিয়ে সূর্যের আলোয় পৌঁছে যায়। ফলে অন্ধকার আকাশের পটভূমিতে রকেটের নির্গত ধোঁয়া সূর্যের আলোয় ঝলমল করতে থাকে।
সূর্য প্রতি চার মিনিটে প্রায় এক ডিগ্রি করে ওপরে ওঠে। তাই সূর্যোদয়ের এক ঘণ্টা আগে বা সূর্যাস্তের এক ঘণ্টা পরের এই সময়টুকুই হলো স্পেস জেলিফিশ দেখার আদর্শ সময়।পৃথিবীর এই ছায়া কতটা উঁচু হয়, তা নির্ভর করে সূর্য দিগন্তের কত নিচে আছে তার ওপর। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ভোরের আলোর তিনটি ধাপ আছে। সূর্য দিগন্তের ৬ ডিগ্রি নিচে থাকলে ছায়ার উচ্চতা হয় প্রায় ৩৫ কিলোমিটার। ১২ ডিগ্রি নিচে থাকলে এই উচ্চতা দাঁড়ায় প্রায় ১৪০ কিলোমিটারে। তখন পৃথিবী অন্ধকার থাকলেও ১৪০ কিলোমিটারের ওপরে সূর্যের আলো ঝলমল করে। আর সূর্য ১৮ ডিগ্রি নিচে নেমে গেলে ছায়ার উচ্চতা হয় প্রায় ৩৩০ কিলোমিটার। তখন রকেটের পুরো যাত্রাটাই অন্ধকারে ঘটে।
সূর্য প্রতি চার মিনিটে প্রায় এক ডিগ্রি করে ওপরে ওঠে। তাই সূর্যোদয়ের এক ঘণ্টা আগে বা সূর্যাস্তের এক ঘণ্টা পরের এই সময়টুকুই হলো স্পেস জেলিফিশ দেখার আদর্শ সময়। নাসার একটি ছবিতে দেখা গিয়েছিল, সূর্যোদয়ের ৫২ মিনিট আগে একটি রকেট উৎক্ষেপণ করা হয়। তখন ছায়ার সীমানা ছিল প্রায় ১৪০ কিলোমিটার ওপরে। রকেটের ওপরের অংশটি সেই সীমানা পেরিয়ে সূর্যের আলোয় পৌঁছে যাওয়ায় মাটিতে থাকা অন্ধকারের মানুষগুলো আকাশে সেই জাদুকরী আলো দেখতে পেয়েছিল।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ভোরের আলোর তিনটি ধাপ আছে। সূর্য দিগন্তের ৬ ডিগ্রি নিচে থাকলে ছায়ার উচ্চতা হয় প্রায় ৩৫ কিলোমিটার। ১২ ডিগ্রি নিচে থাকলে এই উচ্চতা দাঁড়ায় প্রায় ১৪০ কিলোমিটারে।স্পেস জেলিফিশ আসলে কী দিয়ে তৈরিফ্যালকন ৯ রকেটে জ্বালানি হিসেবে রকেট-গ্রেড কেরোসিন এবং তরল অক্সিজেন ব্যবহার করা হয়। এই জ্বালানি পুড়ে মূলত জলীয় বাষ্প এবং কার্বন ডাই-অক্সাইড তৈরি করে। রকেটটি যখন বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে পৌঁছায়, তখন সেখানকার তাপমাত্রা থাকে হিমাঙ্কের প্রায় ৯০ ডিগ্রি সেলসিয়াস নিচে। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর। এত প্রচণ্ড ঠান্ডায় রকেটের নির্গত জলীয় বাষ্প মুহূর্তেই জমে অতি ক্ষুদ্র বরফকণায় পরিণত হয়। অন্ধকার ঘরে টর্চলাইট মারলে যেমন ধূলিকণাগুলো চকচক করে, ঠিক তেমনি অন্ধকার আকাশের ওপরে ভাসমান এই বরফের মেঘে সূর্যের আলো পড়লে তা চারদিকে আলো ছড়িয়ে জ্বলজ্বল করতে থাকে।
জেলিফিশের নিচের অংশে কমলা বা লালচে আভা দেখা যায়। এর কারণ হলো, সূর্যের আলো বায়ুমণ্ডলের ঘন স্তর পেরিয়ে আসার সময় নীল আলো বিচ্ছুরিত হয়ে হারিয়ে যায়, শুধু কমলা ও লাল আলোই সেখানে পৌঁছায়।
ঠিক যেমনটা সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখায়। আর ওপরের অংশে সরাসরি পরিষ্কার সূর্যের আলো পড়ে বলে তা সাদা বা নীলচে দেখায়।
অন্যদিকে, জেলিফিশের পেছনের আঁকাবাঁকা লেজটি আসলে ওপরের আকাশের বাতাসের গতিপথের একটি মানচিত্র। বায়ুমণ্ডলের ওপরের স্তরে বিভিন্ন উচ্চতায় বাতাস বিভিন্ন দিকে প্রবাহিত হয়। এই বাতাসের ধাক্কায় রকেটের সোজা ধোঁয়া দুমড়ে-মুচড়ে প্যাঁচানো লেজের আকার নেয়।
রকেট যত ওপরে ওঠে, বাতাসের ঘনত্ব ও চাপ তত কমতে থাকে। ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের আড়াই মিনিটের মাথায় প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় এর প্রথম ধাপটি আলাদা হয়ে যায়।ধোঁয়া ফুলেফেঁপে জেলিফিশের ছাতা হয় কেনসূর্যের আলোয় ধোঁয়া জ্বলজ্বল করে ঠিকই, কিন্তু তা চিকন রেখার বদলে কয়েক কিলোমিটার চওড়া ছাতার মতো ফুলে ওঠে কেন? এর পেছনে কাজ করে বায়ুচাপের বিজ্ঞান।
রকেটের ইঞ্জিনের নজল বা মুখটি ধাতুর তৈরি একটি নির্দিষ্ট আকৃতির অংশ। প্রকৌশলীরা এটিকে কোনো একটি নির্দিষ্ট উচ্চতার বায়ুচাপের কথা মাথায় রেখে নকশা করেন। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপ থাকে, যা রকেট থেকে বের হওয়া গ্যাসকে চারপাশ থেকে চেপে ধরে রাখে। ফলে ধোঁয়া একটি সরু স্তম্ভের মতো বের হয়।
কিন্তু রকেট যত ওপরে ওঠে, বাতাসের ঘনত্ব ও চাপ তত কমতে থাকে। ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের আড়াই মিনিটের মাথায় প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় এর প্রথম ধাপটি আলাদা হয়ে যায়। এরপর ওপরের ধাপের ইঞ্জিনটি প্রায় সাত মিনিট ধরে জ্বলে, যার পুরোটা সময়ই থাকে পৃথিবীর ছায়ার ওপরে। এই উচ্চতায় প্রায় কোনো বায়ুচাপ নেই বললেই চলে। ফলে ইঞ্জিন থেকে প্রচণ্ড চাপে বের হওয়া গ্যাসকে আটকে রাখার মতো বাইরে কিছু থাকে না। গ্যাসটি চারপাশে ছড়িয়ে পড়তে থাকে এবং শূন্যতার সঙ্গে মানিয়ে নিতে নিতে কয়েক কিলোমিটার জুড়ে বিশাল বেলুন বা জেলিফিশের ছাতার আকার ধারণ করে।
ফ্যালকন ৯ রকেটের বুস্টার বা নিচের অংশটি কাজ শেষে মহাকাশ থেকে আবার পৃথিবীতে ফিরে আসে। ফেরার পথে গতি কমানোর জন্য এবং জাহাজে অবতরণের আগে এটি বেশ কয়েকবার ইঞ্জিন চালু করে।জেলিফিশের মাথার উজ্জ্বল গোলকটি কি কোনো বিস্ফোরণসিনেমায় যেমন দেখা যায়, চিকন আলোর রেখার মাথায় হঠাৎ উজ্জ্বল গোলক তৈরি হওয়া মানেই বিস্ফোরণ; এখানে তেমন কিছুই ঘটেনি। রকেটটি একদম ঠিকঠাকই আছে। ওই উজ্জ্বল গোলকটি হলো রকেটের ওপরের ইঞ্জিনের ঠিক পেছনের সবচেয়ে টাটকা ও ঘন ধোঁয়া, যাতে সরাসরি সূর্যের আলো পড়েছে।
মাঝেমধ্যে মাথার চারপাশে আরও কিছু আলোর ঝলকানি দেখা যায়। ফ্যালকন ৯ রকেটের বুস্টার বা নিচের অংশটি কাজ শেষে মহাকাশ থেকে আবার পৃথিবীতে ফিরে আসে। ফেরার পথে গতি কমানোর জন্য এবং জাহাজে অবতরণের আগে এটি বেশ কয়েকবার ইঞ্জিন চালু করে। গোধূলির ওই বিশেষ সময়ে প্রতিবার ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গে নতুন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়, যা সূর্যের আলোয় ঝলসে ওঠে।
২০১৭ সালের আগস্টে ভ্যান্ডেনবার্গ থেকে একটি ফ্যালকন ৯ রকেট খাড়াভাবে ওপরে ওঠার সময় এর ধোঁয়া আয়োনোস্ফিয়ারের চার্জযুক্ত গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে।আকাশে মেঘ তৈরি ও আয়োনোস্ফিয়ারে ছিদ্ররকেটের এই ধোঁয়া কয়েক মিনিটের মধ্যেই মিলিয়ে যায়, কিন্তু এর জলীয় বাষ্প হারিয়ে যায় না। বায়ুমণ্ডলের প্রায় ৮০ কিলোমিটার ওপরে নকটিলুসেন্ট নামে এক অদ্ভুত মেঘ দেখা যায়। উল্কাপিণ্ড পুড়ে যাওয়ার পর যে ধূলিকণা বাতাসে ভাসে, তাতে জলীয় বাষ্প জমে এই বরফের মেঘ তৈরি হয়। স্পেস শাটল ও রকেট উৎক্ষেপণের ফলে ওপরের আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে এই বিরল মেঘ তৈরিতে ভূমিকা রাখে।
এর চেয়েও ওপরে আছে আয়োনোস্ফিয়ার, যা আমাদের রেডিও সিগন্যাল ও জিপিএস যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের আগস্টে ভ্যান্ডেনবার্গ থেকে একটি ফ্যালকন ৯ রকেট খাড়াভাবে ওপরে ওঠার সময় এর ধোঁয়া আয়োনোস্ফিয়ারের চার্জযুক্ত গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। এর ফলে আকাশের ওই স্তরে প্রায় ৯০০ কিলোমিটার চওড়া একটি অস্থায়ী ছিদ্র তৈরি হয়েছিল! কয়েক ঘণ্টার জন্য ওই জায়গার প্রায় ৭০ শতাংশ মুক্ত ইলেকট্রন হারিয়ে গিয়েছিল, যার প্রভাবে স্যাটেলাইট নেভিগেশনে প্রায় এক মিটারের মতো বিচ্যুতি ঘটেছিল। যদিও কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই প্রকৃতি নিজ নিয়মে এই ক্ষত সারিয়ে তোলে, তবুও বিশ্বজুড়ে রকেট উৎক্ষেপণের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বিজ্ঞানীরা বিষয়টির ওপর কড়া নজর রাখছেন।
সূত্র: সায়েন্স এবিসি
সূত্র: প্রথম আলো
-
ভোরে রকেট উৎক্ষেপণ করলে আকাশে জ্বলজ্বলে জেলিফিশ তৈরি হয় কেন
-
২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী
-
হার্ভার্ডে শিক্ষার যে হাল!
-
জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার
-
ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ
-
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে
-
আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
-
গ্র্যামির দৌড়ে নারী তারকার জয়জয়কার, বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে
-
জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
-
পাকিস্তানের বিপক্ষে গতিতেই পার্থক্য গড়তে চায় ভারত
-
এখন থেকে যুক্তরাষ্ট্রের সংস্থা ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ
-
খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি সংসদ সদস্যের
-
বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ
-
এইচএসসির পর ভর্তি: মেধাবীদের জন্য ২০ কোটি টাকার বৃত্তি ও বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে আইইউবিএটি