ডাউনগ্রেড
জীবনে উন্নতি করার একটা গোপন ইচ্ছা বরাবরই ছিল। কিন্তু ইচ্ছাটা এতই গোপন যে উন্নতি নিজেও তার খবর পায়নি। ফলে বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, বাজারদর বাড়ছে, শুধু আমার অবস্থানটা ক্রমেই নিচের দিকে নামছে। আগে ভাবতাম, মানুষ চেষ্টা করলে ওপরে ওঠে। এখন বুঝি, ওপরে উঠতে চেষ্টার প্রয়োজন হয়, নিচে নামতে কিছুই করতে হয় না। মাধ্যাকর্ষণ শক্তি বাকিটা সামলে নেয়।
আমার এই অধঃপতনের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসে অফিস থেকে। বস এমনিতে অমায়িক। তবে তার ভালোত্ব কখনো অধস্তন কর্মচারীদের ওপর প্রয়োগ করেন না। সামান্য ভুল হলেই বলেন, ‘আপনারে ডিমোশন করে দেব।’
.একদিন এমন হুমকি শুনে সাহস করে বললাম, ‘স্যার, ডিমোশন করে কত নিচে নামাবেন?’
বস চশমার ওপর দিয়ে তাকালেন, ‘যত নিচে নামানো যায়।’
বললাম, ‘স্যার, আমি তো এমনিতেই নিচে আছি। আরও নামালে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বসতে হবে।’
বস কিছুক্ষণ ভেবে বললেন, ‘মন্দ বলেননি। ওখানে লোকেরও অভাব আছে।’
অফিস থেকে বাসায় ফিরেও ডাউনগ্রেডের আতঙ্ক কাটে না। বরং এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। অফিসে অন্তত ডিমোশনের আগে কারণ দর্শানোর সুযোগ থাকে। সংসারে সে ব্যবস্থাও নেই। স্ত্রী একই সঙ্গে অভিযোগকারী, বিচারক ও আপিল কর্তৃপক্ষ।
সেদিন স্ত্রীর পছন্দের শ্যাম্পু না পেয়ে অন্য ব্র্যান্ডের একটা নিয়ে এলাম। বোতলটা দেখেই তিনি বলল, ‘তোমার রুচির যে এতটা অবনমন হয়েছে, ভাবিনি!’
.আমি স্তম্ভিত। আমার আর্থিক অবনমনের খবর এখন ভিক্ষুকসমাজেও পৌঁছে গেছে। মনে মনে ভাবলাম, এভাবে চলতে থাকলে একদিন ভিক্ষুকই হয়তো আমাকে ৫ টাকা দিয়ে বলবে, ‘ভাই, এটা রাইখ্যা দেন। চা খাইয়েন।’.মিনমিন করলাম, ‘সামান্য শ্যাম্পুর জন্য এত বড় অভিযোগ! বিয়ের আগে তো বলতে, আমি তোমার জীবনের সেরা পছন্দ!’
স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘সেটাই তো আফসোস! শ্যাম্পু ভুল হলে বদলানো যায়, স্বামী ভুল হলে ঝামেলা অনেক!’
গত সপ্তাহে শরীরচর্চা শুরু করেছিলাম। প্রথম দিন ১০টা বুকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথম বুকডাউনে নিচে নামলাম ঠিকই, কিন্তু ওপরে উঠতে গিয়ে বুঝলাম, সিদ্ধান্তটা উচ্চাভিলাষী ছিল। শেষ পর্যন্ত স্ত্রীকে ডাকতে হলো।
বউ এসে বলল, ‘মেঝেতে শুয়ে কী করছ?’
‘সেই চেষ্টাই তো করছি!’
.বউ মাথা নেড়ে চলে গেল। বুঝলাম, বুকডাউনে যতটা নিচে নেমেছি, স্ত্রীর চোখে নেমেছি তার চেয়ে কয়েক গুণ বেশি।
বন্ধুদের কাছেও আমার অবস্থান সুবিধার নয়। সেদিন রেস্তোরাঁয় খাওয়ার পর বিল দিতে একটু দেরি হতেই বাবলু বলল, ‘দোস্ত, দিন দিন যে তোর অধঃপতন হচ্ছে, সেটা বুঝতে পারছিস?’
আমি বিস্মিত হলাম, ‘কীভাবে?’
‘আগে বিল আসার আগেই টাকা বের করতি। এখন বিল আসার পর মানিব্যাগ বের করতে এত সময় লাগে কেন?’
বললাম, ‘বয়স হচ্ছে। হাতের গতি কমছে।’
বাবলু বলল, ‘হাতের দোষ না, তোরই ডাউনগ্রেড হয়েছে।’
বিল মিটিয়ে ওয়েটারকে বকশিশ দিতে পকেটে হাত দিতেই সে বলল, ‘থাক স্যার, লাগবে না। আপনার বকশিশের অপেক্ষায় থাকলে আমার পরের শিফট শুরু হয়ে যাবে!’
অবস্থার এমন অবনতি হয়েছে যে ভিক্ষুকের কাছেও সম্মান হারাচ্ছি। আগে ৫ টাকা দিলে দোয়া করত। এখন ১০ টাকা দিলেও এমনভাবে তাকায় যেন তার সঙ্গে কোনো আন্তর্জাতিক আর্থিক চুক্তি ভঙ্গ করেছি।
সেদিন এক ভিক্ষুককে ১০ টাকার নোট দিলাম। লোকটা নোটখানা উল্টেপাল্টে দেখে বলল, ‘ভাই, আরেকটু বড় নোট নাই?’
ভিক্ষুক দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘আগে তো ভালোই দিতেন!’
আমি স্তম্ভিত। আমার আর্থিক অবনমনের খবর এখন ভিক্ষুকসমাজেও পৌঁছে গেছে। মনে মনে ভাবলাম, এভাবে চলতে থাকলে একদিন ভিক্ষুকই হয়তো আমাকে ৫ টাকা দিয়ে বলবে, ‘ভাই, এটা রাইখ্যা দেন। চা খাইয়েন।’
পরদিন সকালে অফিসে যাওয়ার সময় গাড়ির ব্যাটারি ডাউন। অফিসে পৌঁছে শুনি, সার্ভার ডাউন।
বুঝে গেছি, দুনিয়াটা আসলে ডাউনগ্রেডের খেলা। মাধ্যাকর্ষণ শক্তি সবাইকে নিচে টানে। আমাকে অবশ্য সে একা টানছে না। বস, বউ আর বন্ধুরাও নিয়মিত ওভারটাইম করছে!
.বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতি.গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্য.এলপিজি এক্সপ্রেস .আমার আছে পাসপোর্ট .আপা যেভাবে দেশে ফিরতে পারেন.সংবিধিবদ্ধ সতর্কীকরণ.দিবসীকরণ.কাকে কীভাবে খুশি করবেন?.করপোরেট তেল.সবজান্তা সমীপেষু
সূত্র: প্রথম আলো
-
নিজের সম্ভাবনাকে কখনো সীমাবদ্ধ ভাববেন না—অধ্যাপক কামরুন্নাহার, অধ্যাপক, উদ্ভিদ শারীরতত্ত্ববিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
-
নারায়ণগঞ্জে ধরা পড়া কুমিরটি প্রাপ্তবয়স্ক, নেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্কে
-
ডাউনগ্রেড
-
স্মৃতিকথায় যা লিখেছেন জো বাইডেন
-
আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কী
-
ঢাকা কর অঞ্চল-১০ এর অধীনে চাকরি, পদ ৫৪
-
ভোর হলেই উড়াল, দিন শেষে বকুলগাছে ফিরে আসে চড়ুইয়ের দল
-
‘আলো আসবেই’ বিতর্ক থেকে গ্রেপ্তার—জ্যোতিকা জ্যোতির জীবনের নানা অধ্যায়
-
১৯৪৭ সালের নারীর চরিত্রে ভাবনা, কী আছে সিনেমায়
-
বাইরে থেকে ফিরে গড়গড়া, সুস্থ থাকার সহজ অভ্যাস
-
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি
-
আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৬)
-
১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে
-
রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার
-
‘আলোকিত শিশু’র, ১৮, বিশেষ শিশুদের নিয়ে দিনভর উৎসব