ইয়ুথ ট্যুরিজম এক্সপোর আজ শেষ দিন, ছাড়ে বুকিং করতে পারেন হোটেল-রিসোর্ট
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) চলছে তিন দিনের ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) আয়োজনের শেষ দিন। সকাল ১০টায় শুরু হওয়া মেলা রাত ৮টা পর্যন্ত চলবে। নিবন্ধন করে যে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন।
দেশের হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
.দেশের অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরার প্রত্যয়ে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এই আয়োজন করেছে। গত বৃহস্পতিবার কেআইবিতে এক্সপোটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) মো. সাইয়েদ বিন আবদুল্লাহ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ইটাবের উপদেষ্টা মহসিনুল হাকিম, সভাপতি ইমরানুল আলম এবং সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সপোর কনভেনার কামরুল হাসান ইমন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের পর্যটনশিল্পের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের পর্যটনসম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে এ খাত অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে পর্যটনশিল্পে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে তিনি ইটাবের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
.বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহ তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ তুলে ধরেন। তিনি পর্যটনশিল্পে তরুণদের জন্য সম্ভাবনাময় কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে এ খাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
তিন দিনব্যাপী এ এক্সপোতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, হাউসবোট, পরিবহন এবং পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দর্শনার্থীরা এখানে ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকিট, ভিসা প্রসেসিংসহ বিভিন্ন পর্যটনসেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।
.আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন দেশের অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পর্যটনশিল্পের সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইটাবের এ আয়োজনের ফিচার পার্টনার প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’।
সূত্র: প্রথম আলো
-
ইয়ুথ ট্যুরিজম এক্সপোর আজ শেষ দিন, ছাড়ে বুকিং করতে পারেন হোটেল-রিসোর্ট
-
সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের কেউ কেউ ফিরছেন ঝুঁকি নিয়ে, অন্যদের ফেরার আকুতি
-
এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ
-
বিনা মূল্যে আবাসন, ফ্যামিলি ট্যুর ভাতাসহ সিএসএসে ২৫০ জনের চাকরির সুযোগ
-
পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো কেন কোনো দেশ দাবি করে না?
-
ঢাকার ৬ কিলোমিটারে মাদকের ৬ আখড়া, নিয়ন্ত্রক বদল, কারবার বহাল
-
যুক্তরাষ্ট্রের বাইরে এআই ডেটা সেন্টার বানানো মার্কিন কোম্পানি নিষিদ্ধ করার হুমকি ট্রাম্পের
-
ভাইয়ের বিরুদ্ধে লড়ছে ভাই, ইয়েমেনে যুদ্ধে অস্ত্র হাতে পরিবারের সদস্যরা একে অন্যের মুখোমুখি
-
পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম
-
মালদ্বীপে নিরাপত্তাকর্মী থেকে ডাইভ মাস্টার, পর্যটকদের সাগরতলের দুনিয়া দেখান মুন্সিগঞ্জের মোশারফ
-
পাবনায় নতুন ট্রেনের যাত্রা শুরু আজ, স্টেশনে উৎসবের আমেজ
-
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি এখন হামলার লক্ষ্যবস্তু
-
পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতীয় নাগরিক নিখিলের ১৯ বছর কারাদণ্ড
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি
-
ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি