বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে সরকারি চাকরি, বেতন স্কেল ২০,০০০– ১,০০,০০০ টাকা
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা
১. উপ-নৌ অধীক্ষক: ১টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৪ (১,০০,০০০-১,৪২,৪০০ টাকা)।
যোগ্যতা ও অভিজ্ঞতা: মাস্টার মেরিনার (এফজি) অথবা ১ম মেট সার্টিফিকেট অব কম্পিটেন্সিসহ (এফজি) সমুদ্রগামী জাহাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা লেফটেন্যান্ট কমান্ডার (নির্বাহী শাখা) হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে।
বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ২৭ থেকে ৪০ বছর।
২. ১ম শ্রেণির মাস্টার: ৩টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১০ (৩২,০০০-৭৭,৩০০ টাকা)।
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি থাকতে হবে। কর্ণফুলী ও পশুর এনডোর্সমেন্টসহ ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেটের অধিকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর।
৩. ২য় শ্রেণির মাস্টার: ১৬টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১১ (২৫,০০০-৬০,৫০০ টাকা)।
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস এবং ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি থাকতে হবে।
বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর।
৪. লাইন গ্যাং লস্কর: ১৩টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা (অফেরতযোগ্য)।
৩ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা (অফেরতযোগ্য)।
৪ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি বিআইডব্লিউটিসির অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।
অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
-
‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন
-
পরীক্ষায় এআই দিয়ে নকল: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
-
বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে সরকারি চাকরি, বেতন স্কেল ২০,০০০– ১,০০,০০০ টাকা
-
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬
-
প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন
-
কারখানা যাবে বেসরকারি খাতে
-
বাংলাদেশসহ ৪৪টি দেশে চ্যাটজিপিটির বিজ্ঞাপনসেবা সম্প্রসারণ করল ওপেনএআই
-
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের
-
ইসরায়েল নিয়ে মন্তব্য, শরিকি সমালোচনার মুখে রাহুল গান্ধী
-
গুচ্ছবদ্ধ গোলাপি ফুলের মায়া
-
১০ কোটি টাকায় মুক্তা পানির ৩ কারখানা, বছরে ব্যয় ৬০ লাখ টাকা, ৬ বছরেও উৎপাদন শুরু হয়নি
-
বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে
-
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা
-
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা
-
চিকিৎসক নেই, স্বাস্থ্যকেন্দ্রেরই এখন ‘চিকিৎসা দরকার’